Main Menu

নাসিরনগরের খাগালিয়া নদীতে স্পিডবোট নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুই যাত্রী নিহত

[Web-Dorado_Zoom]

নাসিরনগরে খাগালিয়া নদীতে স্পিডবোট নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুই যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চাতলপাড় ইউনিয়নের রায়হান উদ্দিনের ছেলে দয়াল (২৪) ও পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচরের হানিফ মিয়ার ছেলে মো. সজীব (২৫)।

পুলিশ জানায়, বিকেলের দিকে চাতলপাড় গ্রাম থেকে স্পিডবোটে করে তিনজন এক রোগীকে নিয়ে চিকিৎসার জন্য নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে রাতে খাগালিয়া নদীতে স্পিডবোটটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণলাল ঘোষ বলেন, নিহত দুই যাত্রীর মরদেহ চাতলপাড় পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares