Friday, September 11th, 2026
দুর্নীতি ও খেলাপি ঋণ নিয়ে রুমিনের বক্তব্যে বিভ্রান্তিকর তথ্য: বাংলাফ্যাক্ট
জাতীয় সংসদে বিএনপি সরকারের সময়কার দুর্নীতি ও খেলাপি ঋণ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার দেওয়া বক্তব্যে বিভ্রান্তিকর তথ্য রয়েছে বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় রুমিন ফারহানা বিএনপি ক্ষমতায় এলে গ্যাস, বিদ্যুৎ ও সারের সংকটের পাশাপাশি দুর্নীতি ও খেলাপি ঋণ বাড়ার বিষয়ে মন্তব্য করেন। তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে তথ্য যাচাই করে বাংলাফ্যাক্ট বলেছে, বক্তব্যের কয়েকটি দাবি সংশ্লিষ্ট তথ্য ও ঐতিহাসিক প্রেক্ষাপটের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। বাংলাফ্যাক্টের যাচাই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত টানা পাঁচ বছর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালেরRead More
মাদ্রাসা থেকে পালিয়ে যাওয়া দুই শিক্ষার্থী উদ্ধার, অভিভাবকের কাছে হস্তান্তর
ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী মারকাজুল মাদানী তাওফিজুল কোরআন মাদ্রাসা থেকে গোপনে বেরিয়ে যাওয়া দুই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। পরে তাদের নিজ নিজ অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো—আরিয়ান সরকার (১৫)। সে বিজয়নগর উপজেলার ফুলবাড়িয়া গ্রামের শাহিন সরকারের ছেলে। অপরজন ইনসাফুল ইসলাম (৯)। সে নবীনগর উপজেলার খারঘর (বরাই) গ্রামের সাইফুল ইসলামের ছেলে। ২নং ফাঁড়ি পুলিশ ও সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, ৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৩টার পর মাদ্রাসা থেকে গোপনে বেরিয়ে যায় ওই দুই শিক্ষার্থী। মাদ্রাসার শিক্ষক ও পরিবারের সদস্যদের ওপর রাগ-অভিমান করে তারা চলে যায় বলে জানা গেছে। পরে বিষয়টিRead More
নবীনগর-আশুগঞ্জ সড়ক: ভুল সমীক্ষায় বেড়েছে ১৮৩ কোটি টাকা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-আশুগঞ্জ সড়ক উন্নয়ন প্রকল্পে যথাযথ সম্ভাব্যতা যাচাই ও নকশা প্রস্তুত না করেই কাজ শুরু করায় প্রকল্পের ব্যয় বেড়েছে ১৮৩ কোটি ৪০ লাখ টাকা। একই সঙ্গে আট বছরেও প্রকল্পের কাজ শেষ না হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) পরিবীক্ষণ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালে ৪২১ কোটি ৪৪ লাখ ৯৮ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটির কাজ শুরু হয়। পরে প্রথম সংশোধনীতে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৬০৪ কোটি ৮৫ লাখ ৮২ হাজার টাকা। অর্থাৎ প্রকল্পের ব্যয় বেড়েছে ৪৩ দশমিক ৫২ শতাংশ বা ১৮৩Read More
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে ফুটবল ফাইনাল, পুরস্কার বিতরণ
বন্দিদের একঘেয়েমি জীবন থেকে কিছুটা মানসিক প্রশান্তি দিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কারাগারের অভ্যন্তরে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ। খেলায় কারাবন্দিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কারা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ফাইনাল খেলাকে ঘিরে বন্দিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা উদ্বোধনকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ বলেন, খেলাধুলা বন্দিদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক প্রশান্তি দেয়। এর মাধ্যমে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা, সহনশীলতাRead More
আখাউড়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, স্থানীয় লোকজন রাস্তার পূর্বপাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি আরও জানান, নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটিRead More
ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইনে জুয়া খেলার অভিযোগে দুইজন গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় অনলাইনে জুয়া খেলার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। এ সময় তাদের কাছ থেকে জুয়া পরিচালনায় ব্যবহৃত একটি স্মার্টফোন ও ডিজিটাল আলামত জব্দ করা হয়। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গোকর্ণঘাট দক্ষিণপাড়া এলাকার একটি সেলুনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন গোকর্ণঘাট দক্ষিণপাড়া এলাকার জয় (২২) ও সালাম মিয়া (৩৫)। র্যাব-৯, সিপিসি-১ (ব্রাহ্মণবাড়িয়া) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে গোকর্ণঘাট এলাকার একটি সেলুনে বসে কয়েকজন ব্যক্তি মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে জুয়া খেলছেন। খবরের সত্যতা যাচাই করে অভিযানRead More
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন, যুবকের ৪০ দিনের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতনের অভিযোগে এনায়েতুল্লাহ (৩৫) নামে এক মাদকাসক্ত যুবককে ৪০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে অভিযোগের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার আমিনপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০০ টাকা জরিমানাসহ ৪০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত এনায়েতুল্লাহ আমিনপুর গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সদর মডেল থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। রায় ঘোষণার পর এনায়েতুল্লাহকে কারাগারে পাঠানো হয়। এনায়েতুল্লাহর বাবা ফেরদৌস মিয়া জানান, তার ছোটRead More
মোবাইলে লুডু খেলা নিয়ে বিরোধ, নাসিরনগরে যুবকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোবাইল ফোনে লুডু খেলা নিয়ে বিরোধের জেরে রফিক মিয়া (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গুনিয়াউক ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রফিক মিয়া ওই গ্রামের মৃত লোকমান মিয়ার ছেলে। তিনি দিনমজুর হিসেবে কাজ করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় নিশ্চিন্তপুর গ্রামের শহিদ মাস্টারের বাগানবাড়িতে বসে সালমান মিয়া ও বশির আহমেদ মোবাইল ফোনে লুডু খেলছিলেন। এ সময় রফিক মিয়া সেখানে গিয়ে খেলা দেখতে থাকেন। একপর্যায়ে তিনি খেলায় ভুল চাল দেওয়া হচ্ছে বলে মন্তব্য করলে সালমান ও বশির ক্ষুব্ধ হন। এRead More



















