Main Menu

Thursday, September 3rd, 2026

 

বিজয়নগরে ১ কোটি ৬৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্যসহ ট্রাক জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্যসহ একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্য ও ট্রাকের আনুমানিক মূল্য ১ কোটি ৬৩ লাখ ৬৪ হাজার ৪০ টাকা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল। বিজিবি জানায়, সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাককে সন্দেহ হলে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় ট্রাক থেকে ভারতীয় উন্নতমানের ১৩৭টি কম্বল, ১ হাজার ৫৬৯ ক্যান রেড বুল এনার্জি ড্রিংকস, ১৮ হাজার ২৪৩ পিস চকলেট এবং ৮Read More


সরকারি খালের ওপর সেপটিক ট্যাংক নির্মাণ, নবীনগরে ইউএনওর অভিযানে উচ্ছেদ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের আটিয়ারা গ্রামে সরকারি খালের জায়গা দখল করে নির্মাণাধীন সেপটিক ট্যাংক উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। স্থানীয় সূত্রে জানা যায়, আটিয়ারা গ্রামের শিবপুর মৌজায় সরকারি খালের জায়গায় হান্নান মিয়া নামে এক ব্যক্তি বাথরুমের সেপটিক ট্যাংক নির্মাণ করছিলেন। এতে খালের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়। বিষয়টি প্রশাসনের নজরে এলে দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল হাসানের উপস্থিতি ও নির্দেশনায় পরিচালিত অভিযানে নির্মাণাধীন অবৈধ কাঠামোটি ভেঙে দেওয়া হয়। পরে খালের পানি চলাচলের পথও উন্মুক্ত করা হয়। অভিযানে ইউএনওর সঙ্গে শিবপুর ইউনিয়নRead More


বাঞ্ছারামপুরে আগুনে সর্বস্ব হারাল দুই পরিবার, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে দুটি বসতঘরসহ আসবাবপত্র ও ঘরের অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে দুই পরিবারের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার সোনারামপুর ইউনিয়নের দক্ষিণ পাড়ায় সৌদি প্রবাসী মো. আনোয়ার মিয়া ও রিকশাচালক তাইজুদ্দিন মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সিলিং ফ্যানের কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। মুহূর্তের মধ্যে আগুন ঘরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।Read More


মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর পোস্টের অভিযোগ, আখাউড়ায় যুবক আটক

সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ওয়াসিম নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কর্নেলবাজার এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁকে আটক করা হয়। পরে খবর পেয়ে আখাউড়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওয়াসিমকে হেফাজতে নেয়। ওয়াসিম উপজেলার আইরোল গ্রামের বাসিন্দা। স্থানীয়দের ভাষ্য, তাঁর বাবা রতন ডাক্তার কর্নেলবাজার এলাকায় পরিচিত ব্যক্তি। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, ওয়াসিমের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কয়েকটি আপত্তিকর পোস্ট দেখা যায়। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরিRead More


নিখোঁজের ৫ দিন পর নাসিরনগরের বিলে মিলল মনু মিয়ার মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার একটি বিল থেকে মনু মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজের পাঁচ দিন পর মঙ্গলবার রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার রাত ৮টার দিকে নাসিরনগর উপজেলার একটি বিলে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি মনু মিয়ার বলে শনাক্ত করেন। এর আগে গত শুক্রবার চৌমুহনী ইউনিয়নের সোনাই নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে পানির তীব্র স্রোতে ভেসে নিখোঁজ হন তিনি। এরপর থেকে পরিবারের সদস্য ও স্থানীয়রা নদীসহ আশপাশের এলাকায়Read More


ব্রাহ্মণবাড়িয়া থেকে পর্তুগাল প্রবাসীর গাড়ি ভাড়া নিয়ে বিক্রির অভিযোগ, প্রতারক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় পর্তুগাল প্রবাসীর একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে মালিক সেজে ঢাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগে উজ্জল মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার মিরপুর এলাকা থেকে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে ঢাকার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। এর আগে গত রোববার প্রতারণার অপর একটি মামলায় উজ্জলকে গ্রেফতার করা হয়েছিল। পরে তাকে গাড়ি আত্মসাৎ মামলায় গ্রেফতার দেখানো হয়। উজ্জল জেলা শহরের কাউতলি এলাকার জিল্লু মিয়ার ছেলে। মাইক্রোবাসের মালিক ও পর্তুগাল প্রবাসী নাহিনুল হাসানের স্ত্রী ফাহমিদা হক জানান,Read More


ব্রাহ্মণবাড়িয়ায় ২ ভেটেরিনারি ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযান চালিয়ে দুই ভেটেরিনারি ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের বডিং মাঠ ও কাউতুলি এলাকায় পৃথকভাবে অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেলা শহরের বিভিন্ন ভেটেরিনারি ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি ফার্মেসিতে লাইসেন্স নবায়ন না করা, ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন করে রাখার প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুটি ফার্মেসিকে ২০Read More


নবীনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

মিঠু সূত্রধর পলাশ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে নবীনগর উপজেলা বিএনপি ও নবীনগর পৌর বিএনপির যৌথ উদ্যোগে নবীনগর মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সভাস্থলে এসে শেষ হয়। নবীনগর পৌর বিএনপির সভাপতি ভিপি ওবায়দুল হক লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নবীনগর থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। সভায় বক্তব্যRead More


This site is protected by wp-copyrightpro.com