Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ২ ভেটেরিনারি ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযান চালিয়ে দুই ভেটেরিনারি ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের বডিং মাঠ ও কাউতুলি এলাকায় পৃথকভাবে অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেলা শহরের বিভিন্ন ভেটেরিনারি ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি ফার্মেসিতে লাইসেন্স নবায়ন না করা, ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন করে রাখার প্রমাণ পাওয়া যায়।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুটি ফার্মেসিকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকারী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সদর উপজেলা ভেটেরিনারি সার্জন শাকিল আহমেদ ও সদর মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares