August, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় হাসপাতালের নিরাপত্তাকর্মী নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় আলী আহমেদ (৫০) নামে একটি বেসরকারি হাসপাতালের নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টার দিকে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের গজারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী আহমেদ সদর উপজেলার দক্ষিণ জাঙ্গাল গ্রামের মৃত মাফিল উদ্দিনের ছেলে। আলী আহমেদ দীর্ঘদিন ধরে শহরের কুমারশীল মোড় সংলগ্ন হলিল্যাব হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে নিজ বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে ব্রাহ্মণবাড়িয়া শহরের উদ্দেশে রওনা হন আলী আহমেদ। অটোরিকশাটি গজারিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজিচালিত অটোরিকশা বেপরোয়া গতিতে এসেRead More
কুমিল্লায় স্বর্ণের চেইন চুরি করে নাসিরনগরের ধরমন্ডলের ৫ নারী গ্রেপ্তার
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় নারীর গলা থেকে কৌশলে স্বর্ণের চেইন চুরির অভিযোগে সংঘবদ্ধ নারী চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার পাঁচজনই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের বাসিন্দা। তাদের কাছ থেকে চুরি যাওয়া ২২ ক্যারেটের আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের দীর্ঘভূমি এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ব্রাহ্মণপাড়া-দুলালপুর সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই সময় সেলিনা বেগম (৫০) নামে এক নারীর গলায় থাকা প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন কৌশলে খুলেRead More
সরাইলে হালচাষের পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষের পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টিঘর গ্রামের জামাল মিয়ার কাছে হালচাষের পাওনা টাকা পেতেন আইয়ুব খান। বুধবার সকালে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)Read More
জসনে জুলুস নিয়ে দ্বিমত থাকলে মুজাকারায় বসতে তাহেরীর চ্যালেঞ্জ
জসনে জুলুসের পদ্ধতি নিয়ে কওমি উলামায়ে কেরামদের সঙ্গে মতবিরোধ থাকলে প্রশাসনের হস্তক্ষেপে মুজাকারায় (মুজাকারা (مذاكرة) শব্দের অর্থ হলো আলোচনা, পরামর্শ বা মতবিনিময়) বসার আহ্বান জানিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সাংগঠনিক সচিব ও দাওয়াতে ঈমানী বাংলাদেশের চেয়ারম্যান মুফতি মুহাম্মদ গিয়াস উদ্দিন তাহেরী। বুধবার (২৬ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান।পোস্টে মুফতি গিয়াস উদ্দিন তাহেরী বলেন, “ব্রাহ্মণবাড়িয়ার কওমি উলামায়ে কেরামদের প্রতি বাহাস কিংবা চ্যালেঞ্জ দিচ্ছি না। শুধু এতটুকু বলব, আমরা শাব্দিক অর্থের বিবেচনায় ঈদ বলে থাকি। জসনে জুলুসের পদ্ধতি নিয়ে আপনাদের দ্বিমত থাকলে প্রশাসনের হস্তক্ষেপে মুজাকারার জন্য বসতে প্রস্তুত আছি।”Read More
কসবায় পৃথক ঘটনায় পানিতে ডুবে নারীসহ দুজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে তানজিনা আক্তার (৩৫) নামে এক অসুস্থ নারী ও মো. মোস্তাকিম বিল্লাহ (২৭) নামে এক মৃগী রোগীর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে কসবা থানা পুলিশ। নিহত তানজিনা আক্তার উপজেলার কুটি ইউনিয়নের লেশিয়ারা গ্রামের স্বর্ণপাড়া এলাকার শাহজাহান ভূঁইয়ার মেয়ে। তার স্বামীর বাড়িও একই এলাকায়। পারিবারিক সূত্রে জানা গেছে, তানজিনার স্বামী সাগত ও সন্তান দুজনই প্রতিবন্ধী। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান তানজিনা। এRead More
নবীনগরে ঠিকাদারের কাজের গাফিলতি বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি :: দীর্ঘ দিন ধরে নবীনগর উপজেলার জিনদপুর থেকে শাহপুর বাজার পর্যন্ত এলজিইডির রাস্তায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠায় শেষ পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ ফেলে চলে যাওয়ায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। এ কারণে বুধবার বিকালে উপজেলার দশমৌজা বাজারে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং পূণরায় কাজটি শুরু করার দাবিতে মানববন্ধন করেন এলাকার সাধারণ মানুষ। স্থানীয় সমাজসেবক মোঃ সোহাগ মিয়া’র তত্ত্বাবধানে মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় সমাজ সেবক ডাঃ গিয়াস উদ্দিন সাদেক, ইউপি সদস্য আক্কাস আলী, সমাজ সেবক ফুল মিয়া, মোঃ নাছির মিয়া, মানিক মিয়া প্রমুখ। মানববন্ধনে জিনদপুর-শাহপুর সড়কের দীর্ঘদিন ধরেRead More
নবীনগরে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বুধবার (২৬/৮/২৬) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহানবী (সা.)-এর জীবনাদর্শ, মানবপ্রেম, ন্যায়বিচার, শান্তি ও সম্প্রীতির বাণী মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে প্রতি বছরের ন্যায় এ বছর ও জশনে জুলুস, মুবারক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সকালে ইব্রাহিমপুর শাহ সুফি সৈয়দ আজমত উল্লাহ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মুফতি মো. এনামুল হক কুতুবির সভাপতিত্বে আহলে সুন্নাত ওয়াল জামা’আত নবীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা এম. এ. মতিনের সঞ্চালনায় নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠেRead More
নাসিরনগরে স্ত্রীর সঙ্গে অভিমানে কাঠমিস্ত্রীর আত্মহত্যা
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে ইমান মিয়া (২৩) নামে এক কাঠমিস্ত্রী আত্মহত্যা করেছেন। বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্রামের দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে। ইমান মিয়া ওই এলাকার আলমান মিয়ার ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ইমান মিয়ার স্ত্রী তাসলিমা বেগমকে তার বাবা-মা নিজেদের বাড়িতে নিয়ে যান। এ সময় ইমান মিয়াকে তার শ্বশুর-শাশুড়ি জানান, তিনি নেশা ছেড়ে দিলে তাদের মেয়েকে আবার তার কাছে পাঠানো হবে। তখন ইমান মিয়া তাদের বলেন, তাসলিমাকে নিয়ে গেলে তিনি আত্মহত্যা করবেন। এরপর বুধবারRead More
নবীনগরে ডিম খাওয়াকে কেন্দ্র করে চটপটি বিক্রেতার আত্মহত্যা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্ত্রী ও সন্তানদের সঙ্গে অভিমান করে আত্মহত্যার চেষ্টা করা ফারুক মিয়া (৪০) নামে এক চটপটি বিক্রেতার মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) ভোররাত ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফারুক মিয়া নবীনগর পৌরসভার খাজানগর এলাকার মৃত বাসিদ মিয়ার ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার ডিম খাওয়াকে কেন্দ্র করে স্ত্রী ও সন্তানদের সঙ্গে ফারুক মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তিনি কীটনাশকজাতীয় ট্যাবলেট সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়েRead More
তিতাস নদীতে ঝাঁপ দিয়ে নারীকে উদ্ধার করা সেই পুলিশ সদস্যকে পুরস্কৃত করলেন পুলিশ সুপার
তিতাস নদীতে ঝাঁপ দিয়ে নারীকে উদ্ধার করা সেই পুলিশ সদস্যকে পুরস্কৃত করলেন পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে আত্মহত্যার উদ্দেশে ঝাঁপ দেওয়া এক নারীকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করায় পুলিশ কনস্টেবল অমিত হাসানকে পুরস্কৃত করেছে জেলা পুলিশ। সাহসিকতা ও মানবিক ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে সার্টিফিকেট অব অ্যাপ্রেসিয়েশন ও অর্থ পুরস্কার দেওয়া হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ে কনস্টেবল অমিত হাসানের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার আব্দুর রউফ। পুলিশ সূত্রে জানা গেছে, কনস্টেবল অমিত হাসান নোয়াখালী জেলার বাসিন্দা। তিনি ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। সম্প্রতি তাকে চট্টগ্রামRead More



















