Main Menu

Wednesday, August 26th, 2026

 

নবীনগরে ডিম খাওয়াকে কেন্দ্র করে চটপটি বিক্রেতার আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্ত্রী ও সন্তানদের সঙ্গে অভিমান করে আত্মহত্যার চেষ্টা করা ফারুক মিয়া (৪০) নামে এক চটপটি বিক্রেতার মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) ভোররাত ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফারুক মিয়া নবীনগর পৌরসভার খাজানগর এলাকার মৃত বাসিদ মিয়ার ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার ডিম খাওয়াকে কেন্দ্র করে স্ত্রী ও সন্তানদের সঙ্গে ফারুক মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তিনি কীটনাশকজাতীয় ট্যাবলেট সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়েRead More


তিতাস নদীতে ঝাঁপ দিয়ে নারীকে উদ্ধার করা সেই পুলিশ সদস্যকে পুরস্কৃত করলেন পুলিশ সুপার

তিতাস নদীতে ঝাঁপ দিয়ে নারীকে উদ্ধার করা সেই পুলিশ সদস্যকে পুরস্কৃত করলেন পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে আত্মহত্যার উদ্দেশে ঝাঁপ দেওয়া এক নারীকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করায় পুলিশ কনস্টেবল অমিত হাসানকে পুরস্কৃত করেছে জেলা পুলিশ। সাহসিকতা ও মানবিক ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে সার্টিফিকেট অব অ্যাপ্রেসিয়েশন ও অর্থ পুরস্কার দেওয়া হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ে কনস্টেবল অমিত হাসানের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার আব্দুর রউফ। পুলিশ সূত্রে জানা গেছে, কনস্টেবল অমিত হাসান নোয়াখালী জেলার বাসিন্দা। তিনি ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। সম্প্রতি তাকে চট্টগ্রামRead More


ব্রাহ্মণবাড়িয়ায় তরুণীকে বাঁচাতে তিতাস নদীতে ঝাঁপ দিল পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করা এক নারীকে জীবন বাজি রেখে পানিতে ঝাঁপ দিয়ে উদ্ধার করেছেন এক পুলিশ সদস্য। পরে ওই নারীকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১০টার দিকে শহরের শিমরাইল কান্দি এলাকায় শেখহাসিনা সড়কের প্রথম ব্রিজে এ ঘটনা ঘটে। ২৪ বছর বয়সী ওই তরুণী বিবাহিত। সে তার পরিবারের সাথে শিমরাইলকান্দি এলাকায় বসবাস করতো। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে ওই তরুণী শিমরাইল কান্দি এলাকার প্রথম ব্রিজ থেকে তিতাস নদীতে ঝাঁপ দেন। বিষয়টি দেখতেRead More


This site is protected by wp-copyrightpro.com