Thursday, August 27th, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় লোকনাথ মন্দিরে শুরু হচ্ছে ১১ দিনব্যাপী আবির্ভাব উৎসব
ব্রাহ্মণবাড়িয়ায় কালাইশ্রীপাড়াস্থ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে শুরু হচ্ছে ১১ দিনব্যাপী ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। আগামী ২৭ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত এ উৎসব উপলক্ষে ৩২ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম নামযজ্ঞসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আয়োজক কমিটি লোকনাথ কল্যাণ সংঘ, ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ৯ ভাদ্র (২৭ আগস্ট) বৃহস্পতিবার থেকে ১৯ ভাদ্র (৬ সেপ্টেম্বর) রবিবার পর্যন্ত এ ধর্মীয় উৎসব চলবে। উৎসব উপলক্ষে ভক্তদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছে আয়োজক কমিটি। উৎসবের বিভিন্ন পর্বে অংশ নিয়ে সকলের মঙ্গল ও পবিত্রতা কামনা করার পাশাপাশি উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভক্তদের সহযোগিতা ও অনুদান কামনা করাRead More
গ্যাসের আগুনে দগ্ধ হয়ে লাইফ সাপোর্টে ব্যবসায়ী হাজী জামাল উদ্দিন, দগ্ধ আরও ৪
গ্যাস লিকেজ থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিসিক শিল্পনগরীর বিশিষ্ট ব্যবসায়ী হাজী জামাল উদ্দিন (ময়দা জামাল) লাইফ সাপোর্টে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় তাঁর পরিবারের আরও চার সদস্য গুরুতর দগ্ধ হয়ে ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, মঙ্গলবার সকালে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে হাজী জামাল উদ্দিন ও তাঁর পরিবারের আরও কয়েকজন সদস্য গুরুতর দগ্ধ হন। তাঁদের উদ্ধার করে ঢাকার একটি বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়। দুর্ঘটনায় জামাল উদ্দিনের শরীরের প্রায় ৭০ শতাংশ এবং পরিবারের অন্য সদস্যদের ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্তRead More
সরাইলে ইউএনও হিসেবে যোগ দিলেন মীর কামরুজ্জামান কবির
মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মীর কামরুজ্জামান কবির। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সরাইলে যোগদানের আগে মীর কামরুজ্জামান কবির কক্সবাজারের ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি গাজীপুর জেলার বাসিন্দা। নতুন কর্মস্থলে দায়িত্ব পালনে তিনি উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।
ব্রাহ্মণবাড়িয়ায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে মন মিয়া (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ভুক্তভোগী গৃহবধূর মায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মন মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার (২১ আগস্ট) রাত ৮টার দিকে গৃহবধূর স্বামী পুকুর পাহারায় গেলে তিনি শোবার ঘরে একা ছিলেন। এ সময় তাঁর শ্বশুর তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। এর প্রায় এক মাস আগেও একইভাবে তাকে ধর্ষণ করা হয়েছিল বলে মামলায়Read More
নাসিরনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জসনে জুলুস অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জসনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টা থেকে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। জামিয়া মতিনিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পীরজাদা মাওলানা রিয়াজুল করিম আল-কাদরীর নেতৃত্বে জসনে জুলুস বের করা হয়। জুলুসটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন দরবার শরীফের পীর-মাশায়েখ, আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষার্থীসহ হাজারো ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। জুলুসে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও পতাকা হাতে নিয়ে হামদ-নাত, দরুদ ওRead More
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় হাসপাতালের নিরাপত্তাকর্মী নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় আলী আহমেদ (৫০) নামে একটি বেসরকারি হাসপাতালের নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টার দিকে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের গজারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী আহমেদ সদর উপজেলার দক্ষিণ জাঙ্গাল গ্রামের মৃত মাফিল উদ্দিনের ছেলে। আলী আহমেদ দীর্ঘদিন ধরে শহরের কুমারশীল মোড় সংলগ্ন হলিল্যাব হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে নিজ বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে ব্রাহ্মণবাড়িয়া শহরের উদ্দেশে রওনা হন আলী আহমেদ। অটোরিকশাটি গজারিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজিচালিত অটোরিকশা বেপরোয়া গতিতে এসেRead More
কুমিল্লায় স্বর্ণের চেইন চুরি করে নাসিরনগরের ধরমন্ডলের ৫ নারী গ্রেপ্তার
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় নারীর গলা থেকে কৌশলে স্বর্ণের চেইন চুরির অভিযোগে সংঘবদ্ধ নারী চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার পাঁচজনই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের বাসিন্দা। তাদের কাছ থেকে চুরি যাওয়া ২২ ক্যারেটের আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের দীর্ঘভূমি এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ব্রাহ্মণপাড়া-দুলালপুর সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই সময় সেলিনা বেগম (৫০) নামে এক নারীর গলায় থাকা প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন কৌশলে খুলেRead More
সরাইলে হালচাষের পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষের পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টিঘর গ্রামের জামাল মিয়ার কাছে হালচাষের পাওনা টাকা পেতেন আইয়ুব খান। বুধবার সকালে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)Read More
জসনে জুলুস নিয়ে দ্বিমত থাকলে মুজাকারায় বসতে তাহেরীর চ্যালেঞ্জ
জসনে জুলুসের পদ্ধতি নিয়ে কওমি উলামায়ে কেরামদের সঙ্গে মতবিরোধ থাকলে প্রশাসনের হস্তক্ষেপে মুজাকারায় (মুজাকারা (مذاكرة) শব্দের অর্থ হলো আলোচনা, পরামর্শ বা মতবিনিময়) বসার আহ্বান জানিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সাংগঠনিক সচিব ও দাওয়াতে ঈমানী বাংলাদেশের চেয়ারম্যান মুফতি মুহাম্মদ গিয়াস উদ্দিন তাহেরী। বুধবার (২৬ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান।পোস্টে মুফতি গিয়াস উদ্দিন তাহেরী বলেন, “ব্রাহ্মণবাড়িয়ার কওমি উলামায়ে কেরামদের প্রতি বাহাস কিংবা চ্যালেঞ্জ দিচ্ছি না। শুধু এতটুকু বলব, আমরা শাব্দিক অর্থের বিবেচনায় ঈদ বলে থাকি। জসনে জুলুসের পদ্ধতি নিয়ে আপনাদের দ্বিমত থাকলে প্রশাসনের হস্তক্ষেপে মুজাকারার জন্য বসতে প্রস্তুত আছি।”Read More
কসবায় পৃথক ঘটনায় পানিতে ডুবে নারীসহ দুজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে তানজিনা আক্তার (৩৫) নামে এক অসুস্থ নারী ও মো. মোস্তাকিম বিল্লাহ (২৭) নামে এক মৃগী রোগীর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে কসবা থানা পুলিশ। নিহত তানজিনা আক্তার উপজেলার কুটি ইউনিয়নের লেশিয়ারা গ্রামের স্বর্ণপাড়া এলাকার শাহজাহান ভূঁইয়ার মেয়ে। তার স্বামীর বাড়িও একই এলাকায়। পারিবারিক সূত্রে জানা গেছে, তানজিনার স্বামী সাগত ও সন্তান দুজনই প্রতিবন্ধী। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান তানজিনা। এRead More



















