Main Menu

Sunday, August 30th, 2026

 

কসবায় বড়ভাইয়ের ঘুষিতে ছোটভাই নিহতের অভিযোগ, আটক বড়ভাই

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পারিবারিক কলহ ও পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বড়ভাইয়ের ঘুষিতে আবু তাহের মিয়া (৬১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের বড়ভাই বজলু মিয়া (৭৫)-কে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার পশ্চিম ইউনিয়নের আকসিনা গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আবু তাহের মিয়া ওই গ্রামের মৃত রোসমত আলীর ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, পৈতৃক সম্পত্তি ও বাড়ির একটি জায়গা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার বিকেলে বাড়ির উঠানে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়েRead More


বাঞ্ছারামপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে শিল্পী বেগম (৩৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনার পর তাঁর স্বামী শাহ নবী পালিয়ে গেছেন বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। পরিবারের দাবি, শিল্পী বেগমকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। শনিবার (২৯ আগস্ট) ভোররাতে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মধ্যনগর গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শিল্পী বেগম ওই এলাকার নুরু মিয়ার মেয়ে ও শাহ নবীর স্ত্রী। তাঁদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার ভোরে হঠাৎ চিৎকার-চেঁচামেচির শব্দ শুনতে পান পরিবারেরRead More


ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাশিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করলেন এনসিপি নেতারা

ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ। এ সময় উভয় পক্ষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও মহব্বত অটুট রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়। শনিবার (২৯ আগস্ট) জামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদি, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল এবং এনসিপির সংগঠক (দক্ষিণাঞ্চল) আব্দুল্লাহ আল মাহমুদ জিহানসহ দলটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় এনসিপি নেতারা জামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার মুহতামিম ও জেলা হেফাজতেRead More


This site is protected by wp-copyrightpro.com