Main Menu

Thursday, August 20th, 2026

 

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-মাদরাসা ছাত্র সংঘাত, ৩ পুলিশ প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসাছাত্রদের বাধা দেওয়া ও পরে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বিকেলে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাতে পুলিশ লাইন্সে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাটিকে জেলা পুলিশ গুরুত্বের সঙ্গে নিয়েছে। ঘটনার প্রাথমিক পর্যায়ে পুলিশ লাইন্সের গেট ও কম্পাউন্ডে দায়িত্ব পালনে বিচ্যুতির অভিযোগে তিন পুলিশ সদস্যকে সব ধরনের দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসনRead More


নবীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল হোসেন গ্রেফতার

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া আদালত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। আবুল হোসেন নবীনগর উপজেলার টিয়ারা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় হোসেন গ্রুপের প্রধান হিসেবে পরিচিত। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলায় আবুল হোসেন এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আবুল হোসেন নাশকতাRead More


আখাউড়ায় রেললাইনে অস্ত্রের মুখে যাত্রীর টাকা-মোবাইল ছিনতাই

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেললাইনে অস্ত্রের ভয় দেখিয়ে এক যাত্রীর কাছ থেকে নগদ ৭০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মোস্তাক আহম্মেদ (৪১) নামে ওই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় আহত মোস্তাক আহম্মেদ বাদী হয়ে আখাউড়া রেলওয়ে থানায় মামলা করেছেন। এর আগে একই দিন ভোর সাড়ে ৪টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনের উত্তর দিকের আউটার এলাকায় রেলওয়ে পূর্ব কলোনির লোকমানের টং দোকানের সামনে চট্টগ্রাম-সিলেট রেললাইনে এ ঘটনা ঘটে। আহত মোস্তাক ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চাপুইর গ্রামের আমির আলী ভূঁইয়ার ছেলে। মামলার এজাহারRead More


ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ লাইন্সের ঘটনা ‘পরাজিত ফ্যাসিবাদের প্রতিশোধমূলক অপচেষ্টা’: খেলাফত মজলিস

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইন্সে উচ্চস্বরে গানবাজনাকে কেন্দ্র করে মাদ্রাসাছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় লাঠিচার্জ ও ছররা গুলি নিক্ষেপের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। ঘটনাটিকে ‘পরাজিত ফ্যাসিবাদী শক্তির প্রতিশোধমূলক অপচেষ্টা’ আখ্যায়িত করে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দলটি। বুধবার (১৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এসব দাবি জানান। বিবৃতিটি গণমাধ্যমে পাঠান দলটির প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জনাইদ। বিবৃতিতে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্রদের ওপর পুলিশের হামলার ঘটনা পরাজিত ফ্যাসিবাদী শক্তির প্রতিশোধমূলক অপচেষ্টা।Read More


বাঞ্ছারামপুর হাসপাতালে নিয়মিত আসেন না চিকিৎসক, সিজারিয়ান সেবা ব্যাহত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন সেবা চালুর এক মাস না যেতেই তা নিয়মিতভাবে ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় চিকিৎসকরা নিয়মিত হাসপাতালে উপস্থিত না থাকায় জরুরি প্রয়োজনে সেবা নিতে এসে ফিরে যাচ্ছেন রোগী ও স্বজনরা। হাসপাতাল সূত্র ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত জুন মাসে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন চালুর ঘোষণা দেওয়া হয়। এরপর ১৫ জুন অ্যানেসথেশিয়া চিকিৎসক হাবিবুর রহমান এবং ১৬ জুন গাইনি কনসালট্যান্ট সুস্মিতা সাহা যোগ দেন। ১ জুলাই আনুষ্ঠানিকভাবে সিজারিয়ান অপারেশন সেবা চালু হয়। সেবা চালুর পর স্থানীয়দের মধ্যে সরকারি হাসপাতালে তুলনামূলকRead More


ব্রাহ্মণবাড়িয়ায় নববধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর বাড়িতে সাকিনা আক্তার (১৮) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, তাকে মারধর করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামী সৌদিপ্রবাসী সাকিবকে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) ভোরে সদর উপজেলার রাধিকা এলাকায় স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সাকিনা সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামের পূর্বপাড়ার হুমায়ুন মিয়ার মেয়ে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে সাকিনার অসুস্থতার কথা জানিয়ে তাঁর পরিবারের সদস্যদের ফোন করেন স্বামী সাকিব। পরে স্বজনরা হাসপাতালে গিয়ে সাকিনাকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহRead More


This site is protected by wp-copyrightpro.com