Main Menu

Tuesday, August 18th, 2026

 

গরু চুরির অভিযোগে মাইকে ঘোষণা, পিটুনিতে প্রাণ গেল ব্যক্তির

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গরু চুরির অভিযোগে কাজল মিয়া (৪৬) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১৬ আগস্ট) রাতে উপজেলার সাতমোড়া ইউনিয়নের নলোয়ার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাজল মিয়া কুমিল্লার বাঙ্গরা বাজার থানার হাসনাবাদ পশ্চিমপাড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে নলোয়ার পাড়া গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা ইউনুস মিয়ার বাড়িতে গরু চুরি করতে ঢোকার অভিযোগ ওঠে কাজল মিয়ার বিরুদ্ধে। বিষয়টি টের পেয়ে স্থানীয় একটি মসজিদের মাইকে এলাকায় চোর ঢোকার ঘোষণা দেওয়া হয়। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে কাজল মিয়াকে গরুসহ আটক করেন। একপর্যায়ে স্থানীয় লোকজনRead More


কসবায় এক শিক্ষকের দীর্ঘ ৪২ বছরের শিক্ষকতা জীবনের ইতি, শিক্ষার্থীরা দিলেন আবেগঘন বিদায় সংবর্ধনা

রুবেল আহমেদ : শিক্ষকতা শুধু একটি মহান পেশা নয়, মানুষ গড়ার এক মহৎ দায়িত্ব। দীর্ঘ চার দশকেরও বেশী সময় ধরে নিষ্ঠা, মমতা ও ভালোবাসা দিয়ে অসংখ্য শিক্ষার্থীর জীবনে আলোর পথ দেখিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ আলহাজ সৈয়দ মনিরুল হক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র ইংরেজি শিক্ষক জনাব মোঃ তাজুল ইসলাম ভূইয়া। দীর্ঘ কর্মজীবনের অবসানে প্রিয় শিক্ষককে বিদায় জানাতে গিয়ে আবেগঘন হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। সোমবার বিদ্যালয়ের সাবেক ছাত্র-ছাত্রীদের আয়োজনে অনুষ্ঠিত হয় বিদায়ী শিক্ষকের সম্মানে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়Read More


সরাইলে পানিশ্বর ইউনিয়নে মেঘনার ভাঙনে আতঙ্কে চার গ্রামের মানুষ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের পালপাড়া, পানিশ্বর, শাখাইতি ও শোলাবাড়ি গ্রামে মেঘনা নদীর ভাঙন দেখা দিয়েছে। প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে নদীর তীর ভাঙতে থাকায় অর্ধশতাধিক পরিবার ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, গত চার দশকে নদীভাঙনে চার গ্রামের প্রায় তিন-চতুর্থাংশ এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। গত ৯-১০ বছরে ভাঙনের তীব্রতা আরও বেড়েছে। শুধু গত চার বছরে শোরবাড়ি গ্রামের ১০টি, পানিশ্বর গ্রামের ৫টি এবং শাখাইতি গ্রামের ১৪টি চাতাল নদীতে বিলীন হয়েছে। এতে সহস্রাধিক চাতালশ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। একই সময়ে অর্ধশতাধিক পরিবার পুরোপুরি ভিটেছাড়া হয়েছে এবং শতাধিক পরিবার আংশিকভাবে ভাঙনের শিকার হয়েছে।Read More


বিয়ের খদরে খাসি না পেয়ে বিয়ে না করেই চলে গেলেন জাপান প্রবাসী বর

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের অনুষ্ঠানের খদরে (ব্রাহ্মণবাড়িয়ার একটি ঐতিহ্যবাহী বিয়ের খাবার) খাসি না পাওয়ায় বিয়ে না করেই চলে গেছেন জুনায়েদ নামে এক জাপান প্রবাসী। সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে এ ঘটনা ঘটে। জুনায়েদ কসবা উপজেলার নিয়ামতপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের আনুষ্ঠানিকতা উপলক্ষে বর জুনায়েদ কনের বাড়িতে পৌঁছালে ফুল দিয়ে তাকে বরণ করা হয়। এ সময় ফুল নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি উপস্থিত লোকজনের সামনে বিরূপ মন্তব্য করেন। পরে ফুল ও গেটের আনুষ্ঠানিকতা শেষে বরকে নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হয়। একপর্যায়ে আত্মীয়-স্বজনদের খাওয়া-দাওয়াRead More


This site is protected by wp-copyrightpro.com