Main Menu

Sunday, August 9th, 2026

 

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। আজ শনিবার উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত দুই ঘণ্টা চলে সংঘর্ষ। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার টিয়ারা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আতিকুর রহমান ওরফে শিশু মিয়া এবং একই গ্রামের বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন আহমেদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে প্রায়ই সংঘর্ষ বাধে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ফুটবল খেলাRead More


ব্রাহ্মণবাড়িয়ায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার সার্বিক মানোন্নয়ন, গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য জনসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিউনিটি সেন্টারে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও শিক্ষকরা অংশ নেন। সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। মতবিনিময় সভায় জেলার শিক্ষা ব্যবস্থার বর্তমান পরিস্থিতি, শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা,Read More


বিজয়নগরে ডিম বিক্রি করতে গিয়ে ফেরিওলার আকস্মিক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কোয়েল পাখির ডিম বিক্রি করতে গিয়ে হেবজু মিয়া (৫৫) নামে এক ফেরিওলার আকস্মিক মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হেবজু মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের খাটিহাতা গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার সকাল ৬টার দিকে কোয়েল পাখির ডিম নিয়ে বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন হেবজু মিয়া। পরে পাইকপাড়া এলাকায় গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। সেখানেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েRead More


অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ইজারা ছাড়া অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নদীতীরবর্তী তিন গ্রামের বাসিন্দারা। শনিবার (৮ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মহাসড়কে বাহাদুরপুর এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এতে গুরুত্বপূর্ণ মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট হয়। খবর পেয়ে সংরক্ষিত নারী সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল হোসেনসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন। তারা অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে প্রায় আড়াই ঘণ্টা পর বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে অবরোধRead More


কসবায় খাটের নিচে গর্তে লুকানো ছিল ২৬৪ কেজি গাঁজা, উদ্ধার করল র‍্যাব

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় খাটের নিচে গর্ত করে লুকিয়ে রাখা ২৬৪ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার (৭ আগষ্ট) বিকেল সাড়ে ৪টার দিকে কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের চকবস্তা এলাকায় অভিযান পরিচালনা করে এই গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার রাসেল মিয়া মাহিন (২০) কসবা পৌরশহরের বিশালাবাড়ি এলাকার মো. আব্দুর রউফ মিয়ার ছেলে। শুক্রবার রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৈরতলা এলাকায় র‍্যাব-৯ ক্যাম্পে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া সিপিবি-১ স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার শেখ মাহফুজার রহমান। তিনি জানান, শুক্রবার বিকেলে কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের চকবস্তা এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়Read More


ব্রাহ্মণবাড়িয়ায় ৭ বছর ধরে চোখের অস্ত্রোপচার বন্ধ, প্রথম আলোর সম্পাদকীয়তে ‘সুনজর’ দেওয়ার আহ্বান

চিকিৎসক সংকট ও প্রয়োজনীয় জনবলের অভাবে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সাড়ে সাত বছরের বেশি সময় ধরে চোখের সব ধরনের অস্ত্রোপচার বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে চক্ষু ওয়ার্ড ও অস্ত্রোপচার কক্ষ (ওটি) বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে জেলার অসংখ্য রোগীকে। বিষয়টি নিয়ে প্রথম আলো-এর সম্পাদকীয়তে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চক্ষু বিভাগের প্রতি স্বাস্থ্য প্রশাসনের ‘সুনজর’ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সম্পাদকীয়তে বলা হয়, ২০১৮ সাল থেকে হাসপাতালটির সিনিয়র ও জুনিয়র কনসালট্যান্টের দুটি পদই শূন্য রয়েছে। দীর্ঘ সময় কোনো বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই কেবল মেডিকেল অফিসার দিয়ে বহির্বিভাগের কার্যক্রম চালানো হয়েছে। বর্তমানে একজন চিকিৎসক নিয়োজিতRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ৯৭ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান

ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী ৯৭ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও বৃত্তির টাকা বিতরণ করেছে জেলা পরিষদ। জেলা পরিষদের অর্থায়নে প্রত্যেক শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে নগদ চেক ও শিক্ষা উপকরণ দেওয়া হয়। শনিবার (৮ আগস্ট) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এসব শিক্ষা উপকরণ ও বৃত্তি বিতরণ করা হয়। জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। অনুষ্ঠানে সমন্বয়কের দায়িত্ব পালন করেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদির মিয়া। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলাRead More


This site is protected by wp-copyrightpro.com