Monday, August 3rd, 2026
নাসিরনগরে হাডুডু খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত অন্তত ১০
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঐতিহ্যবাহী হাডুডু (কাবাডি) খেলাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে খেলা পরিচালনা কমিটির সদস্য উসমানসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। রোববার (২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে গত শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চাপরতলা ইউনিয়নের সালাম বাজার মাঠে খেলা শেষে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নাসিরনগরের ধরমন্ডল ও মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামেরRead More
টঙ্গীতে ট্রেনে পাথর নিক্ষেপ, ব্রাহ্মণবাড়িয়ার ২ যাত্রী জখম
সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় ট্রেনে থাকা ব্রাহ্মণবাড়িয়ার দুজন যাত্রী আহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় টঙ্গী জংশনের কাছাকাছি ট্রেনটি পৌঁছলে বাইরে থেকে এ পাথর নিক্ষেপ করা হয়। আহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রামের বাসিন্দা ফাহিম মিয়া (১৪) ও একই জেলার বিজয়নগরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া গ্রামের লিটন মিয়া (৫০) আহত ফাহিমের বড় ভাই আরমান মিয়া বলেন, আমিসহ আমার ছোট ভাই ফাহিম আশুগঞ্জ থেকে ‘জয়ন্তিকা’ ট্রেনের ‘ট’ বগিতে উঠি। বগির মাঝামাঝি বসাছিলাম দুই ভাই। ফাহিম সিটে বসা ছিল, আমি দাঁড়িয়ে ছিলাম।Read More
জরিমানা করায় ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এমপির কাছে ব্রাহ্মণবাড়িয়া বেসরকারি হাসপাতাল মালিকদের স্মারকলিপি
ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অতিরিক্ত জরিমানা ও হয়রানির অভিযোগ তুলে সহকারী কমিশনার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) হোসেন আলীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের কাছে স্মারকলিপি দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল মালিক সমিতি। শনিবার (১ আগস্ট) রাতে এমপির নিজ বাসভবনে সমিতির সাধারণ সম্পাদক ডা. মনিরুল ইসলাম চয়নের নেতৃত্বে স্মারকলিপি প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকRead More
সরকারি কাজে বাধা মামলায় নবীনগরে জাতীয় যুবসংহতির সাবেক সভাপতি গ্রেপ্তার
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় যুবসংহতির নবীনগর উপজেলা শাখার সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) সকালে উপজেলার পৌর এলাকার মাঝিকাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া মোয়াজ্জেম হোসেন মাঝিকাড়া গ্রামের জীবন বেপারির ছেলে। পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, গত ২৬ জুলাই নবীনগর পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. ওয়াদুদ হোসেন বাদী হয়ে নবীনগর থানায় একটিRead More
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অনার্স শিক্ষার্থীর
ব্রাহ্মণবাড়িয়া শহরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নাফিজা আক্তার খালেদা (২২) নামে অনার্স পড়ুয়া এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুর ১টার দিকে শহরের কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাফিজা আক্তার খালেদা পৌরসভার দক্ষিণ পৈরতলা এলাকার জাহাঙ্গীর আলম ফারুকের মেয়ে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে কলেজে ক্লাস শেষে নাফিজা কাজীপাড়ায় কোচিং করেন। কোচিং শেষে বাড়ি ফেরার পথে একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পাশের একটি দেয়ালে সজোরে আঘাতপ্রাপ্ত হন। এতে মাথাসহ শরীরের বিভিন্নRead More
ট্রেনে যাত্রীর ফেলে যাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড গার্ডকে সংবর্ধনা
ট্রেনে যাত্রীর ফেলে যাওয়া স্বর্ণের চেইন ও নগদ টাকা সততার সঙ্গে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ায় স্টুয়ার্ড গার্ড এস এম মোশারফ হোসেনকে সংবর্ধনা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ। রোববার (২ আগস্ট) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং আর্থিক সহায়তার একটি চেক তুলে দেন। এ সময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান খান শাহীন, কেন্দ্রীয় যুবদলের সদ্য বিদায়ী কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদকসহ জেলা পরিষদের কর্মকর্তা ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। জানা যায়,Read More



















