Main Menu

Thursday, July 16th, 2026

 

তিতাসের তীর ভরাটের ঘটনায় লিটনের কর্মকাণ্ডের দায় নেবে না এনসিপি, নেয়া হবে সাংগঠনিক ব্যবস্থা

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর তীর অবৈধভাবে ভরাটের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ২ লাখ টাকা জরিমানার ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে দলটি জানিয়েছে, অভিযুক্ত নেতা আজিজুর রহমান লিটনের কর্মকাণ্ডের সঙ্গে এনসিপির কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বুধবার (১৫ জুলাই) সদর উপজেলার মেড্ডা শ্মশানঘাট সংলগ্ন তিতাস নদীর পূর্বপাড়ের ঘাটুরা মৌজায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন। অভিযানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সদস্য ও সাবেক আহ্বায়ক আজিজুর রহমান লিটনকে বালুমহালRead More


নাসিরনগরে মানসিক হতাশাগ্রস্ত হয়ে বৃদ্ধের আ-ত্ম-হ-ত্যা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মানসিক হতাশাগ্রস্ত ও শারীরিক অসুস্থতায় ভুগে ধানখেতের পোঁকা নিধনে ব্যবহৃত কীটনাশক সেবন করে নিপেন্দ্র সরকার (৬৩) নামে এক বৃদ্ধ আ×ত্মহ×ত্যা করেছেন। বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নাসিরনগর থানা পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত নিপেন্দ্র সরকার উপজেলার পূর্বভাগ ইউনিয়নের চান্দেরপাড়া গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা। তিনি মৃত চান মোহন সরকারের ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৯টার দিকে মানসিক হতাশা ও দীর্ঘদিনের শারীরিক অসুস্থতারRead More


সরাইলে স্ত্রীর সঙ্গে অভিমানে অটোরিকশা চালকের আ-ত্ম-হ-ত্যা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্ত্রীর সঙ্গে অভিমান ও পারিবারিক কলহের জেরে শরীফ মিয়া (২৮) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক আ-ত্ম-হ-ত্যা করেছেন। বুধবার (১৫ জুলাই) ভোররাত আনুমানিক আড়াইটার দিকে নিজ বাড়ির শোবার ঘরের টিনের চালের কাঠের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁ-স দিয়ে আ-ত্ম-হ-ত্যা করেন। শরীফ মিয়া উপজেলার পানিশ্বর ইউনিয়নের শোলাবাড়ি গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা। তিনি শামিম মিয়ার ছেলে। তিনি সিএনজিচালিত অটোরিকশা চালানোর পাশাপাশি মাঝে-মধ্যে হকারির কাজও করতেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে পরিবারের সদস্যদের অগোচরে শরীফ ঘরের টিনের চালের কাঠের সঙ্গে গামছা পেঁচিয়ে আ-ত্ম-হ-ত্যার চেষ্টা করেন। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরাRead More


সরাইলে ভবঘুরে বৃদ্ধের মরদেহ উদ্ধার, ফিঙ্গারপ্রিন্টেও মিলল না পরিচয়

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অজ্ঞাত পরিচয়ের এক মানসিক ভারসাম্যহীন ভবঘুরে বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের আনুমানিক বয়স ৭০ বছর। পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে জাতীয় তথ্যভান্ডারে যাচাই করলেও এখন পর্যন্ত তার প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বুধবার (১৫ জুলাই) দুপুরে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে গত মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল বাজারে মোতালেব মেম্বারের নতুন একচালা বারান্দায় ওই বৃদ্ধের মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় সাত থেকে আটRead More


This site is protected by wp-copyrightpro.com