নাসিরনগরে মানসিক হতাশাগ্রস্ত হয়ে বৃদ্ধের আ-ত্ম-হ-ত্যা
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মানসিক হতাশাগ্রস্ত ও শারীরিক অসুস্থতায় ভুগে ধানখেতের পোঁকা নিধনে ব্যবহৃত কীটনাশক সেবন করে নিপেন্দ্র সরকার (৬৩) নামে এক বৃদ্ধ আ×ত্মহ×ত্যা করেছেন।
বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নাসিরনগর থানা পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত নিপেন্দ্র সরকার উপজেলার পূর্বভাগ ইউনিয়নের চান্দেরপাড়া গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা। তিনি মৃত চান মোহন সরকারের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৯টার দিকে মানসিক হতাশা ও দীর্ঘদিনের শারীরিক অসুস্থতার কারণে সবার অগোচরে ধানখেতের পোকা নিধনের কীটনাশক পান করেন নিপেন্দ্র সরকার। পরে স্বজনরা বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সরাইল উপজেলার কালিকচ্ছ এলাকায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের বড় ছেলে হৃদয় সরকার জানান, তার বাবা প্রায় সাত বছর ধরে মানসিক রোগে ভুগছিলেন এবং নিয়মিত চিকিৎসাধীন ছিলেন। বিভিন্ন চিকিৎসক ও কবিরাজের কাছে চিকিৎসা করানো হলেও তিনি সুস্থ হননি। দীর্ঘদিনের শারীরিক ও মানসিক অসুস্থতার কারণেই তিনি চরম হতাশায় ভুগছিলেন বলে পরিবারের ধারণা।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কীটনাশক পান করার ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে। সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
« সরাইলে স্ত্রীর সঙ্গে অভিমানে অটোরিকশা চালকের আ-ত্ম-হ-ত্যা (Previous News)
(Next News) তিতাসের তীর ভরাটের ঘটনায় লিটনের কর্মকাণ্ডের দায় নেবে না এনসিপি, নেয়া হবে সাংগঠনিক ব্যবস্থা »



















