Wednesday, July 8th, 2026
বাঞ্ছারামপুরে নাতির খতনার অনুষ্ঠান নিয়ে ছেলের সঙ্গে অভিমানে মায়ের আত্মহত্যা
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে একমাত্র ছেলের ঘরের নাতির সুন্নতে খতনার অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে ছেলের সঙ্গে অভিমানের জেরে ছেতেরা বেগম (৫০) নামে এক নারী কীটনাশক জাতীয় ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন। বুধবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার সোনারামপুর ইউনিয়নের দুলারামপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছেতেরা বেগম ওই গ্রামের মৃত রাজ্জাক মিয়ার মেয়ে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার ছেতেরা বেগমের নাতি বাইজিদের সুন্নতে খতনা সম্পন্ন হয়। এ উপলক্ষে অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে ছেলে সুজনের সঙ্গে তার মতবিরোধের সৃষ্টি হয়। এ ঘটনায় অভিমান করে তিনি এক আত্মীয়েরRead More
সরাইল বিশ্বরোডে উন্নয়নকাজে মহাসড়ক অচল, ২২ কিলোমিটার যানজট, জনদুর্ভোগ চরমে
মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড গোলচত্বরে চলমান সড়ক উন্নয়নকাজ, মহাসড়কের বড় বড় গর্ত, দুর্ঘটনা ও বিকল পণ্যবাহী যানবাহনের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এ যানজট বুধবার সকাল পর্যন্ত অব্যাহত থাকায় প্রায় ২২ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। চরম দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী, পরিবহনশ্রমিক ও সাধারণ মানুষ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ভারী বৃষ্টির মধ্যে সরাইল উপজেলার বৈশামুড়া এলাকায় একটি পণ্যবাহী লরি ও একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। প্রায়Read More
এক বাসাতেই অভিযানে ধরা পড়ল ১১ নারী ছিনতাইকারী, সবাই নাসিরনগরের বাসিন্দা
সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাঁচলিয়া বাজার এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ নারী ছিনতাইকারী চক্রের ১১ সদস্যকে আটক করেছে পুলিশ। আটকরা সবাই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধর্মমণ্ডল গ্রামের বাসিন্দা। সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার (৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী। আটকরা হলেন— আব্দুর রাজ্জাকের স্ত্রী সুফিয়া খাতুন, নিজাম উদ্দিনের স্ত্রী খোদেনা আক্তার দিলারা, আলমগীর হোসেনের মেয়ে হামিদা আক্তার মিনা, আনিছুরের মেয়ে পারভীন, মৃত সাহাব উদ্দিনের মেয়ে বৃষ্টি, হারুন মিয়ার মেয়ে রজিনা আক্তার সায়দা, আরজু মিয়ার মেয়েRead More
আখাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি তিতাস নদীর সেতু, দুর্ভোগে কয়েক হাজার মানুষ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে তিতাস নদীর ওপর নির্মাণাধীন একটি সেতুর কাজ শুরু হওয়ার ছয় বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি। দীর্ঘসূত্রতায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় নদী পারাপার করছেন স্থানীয় বাসিন্দারা। সন্ধ্যার পর নৌকা চলাচল বন্ধ হয়ে গেলে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে কৃষ্ণনগর গ্রাম। স্থানীয়দের অভিযোগ, সেতুটি চালু হলে কৃষ্ণনগর, ভবানীপুর, বনগজ, বরিশলসহ ৫ থেকে ৬টি গ্রামের কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে। শিক্ষা, চিকিৎসা, কৃষিপণ্য পরিবহন ও দৈনন্দিন যাতায়াতে আসবে স্বস্তি। তাই দ্রুত সেতুর নির্মাণকাজ শেষ করার দাবি জানিয়েছেন তারা। আখাউড়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরRead More
ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসা নিতে এসে ফিরলেন লাশ হয়ে, দাফন হলো আজমপুরের হালিমুলের
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অসুস্থ হয়ে মারা যাওয়া ব্যাটারিচালিত অটোরিকশা চালক হালিমুল ইসলাম (২৬)-এর মরদেহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে মরদেহ গ্রহণের পর নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মঙ্গলবার বিকেল ৩টার দিকে আখাউড়া রেলওয়ে থানায় পরিবারের আবেদনের পর ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহযোগিতায় সামাজিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর-এর মাধ্যমে মরদেহটি নিহতের বড় ভাই হাফিজুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। এ সময় নিহতের মামী জরিনা বেগম ও ভাবী শিরিনা আক্তার উপস্থিত ছিলেন। মৃত হালিমুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুরRead More
ইন্ডিয়ান চালের গুজবের কবলে আশুগঞ্জের ধানের মোকাম: বিপাকে কৃষক ও বেপারী
“সরকার ভারত থেকে চাল আমদানি করছে” এমন একটি সুপরিকল্পিত গুজব ছড়িয়ে বাজারে কৃত্রিম মন্দা তৈরি করেছে মিল মালিকদের একটি প্রভাবশালী সিন্ডিকেট। এই গুজবের জেরে রাতারাতি ধস নেমেছে মেঘনা তীরের দেশের পূর্বাঞ্চলের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী ধানের মোকাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে। খাদ্য মন্ত্রণালয় চাল আমদানির বিষয়টি ‘সম্পূর্ণ গুজব’ উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করলেও, তার আগেই সিন্ডিকেটের কারসাজিতে কোটি কোটি টাকা লোকসান গুনেছেন সাধারণ কৃষক ও বেপারীরা। খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বোরো মৌসুমে সরকার প্রতি মণ ধানের সংগ্রহ মূল্য ১,৪৪০ টাকা (৩৬ টাকা কেজি) নির্ধারণ করেছে। তবে উজান থেকে আসা পাহাড়ি ঢলRead More
বাঞ্ছারামপুরে ১০ বছর ধরে চোখের রোগী দেখছিলেন ভুয়া চিকিৎসক, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভুয়া চিকিৎসক পরিচয়ে দীর্ঘদিন ধরে রোগী দেখার অভিযোগে মো. শহীদুল্লাহ নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলা সদরের নূরজাহান শপিংমলে অবস্থিত **‘হাজী মুখলেছুর রহমান চক্ষুসেবা কেন্দ্র ও চশমাঘর’**-এ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল হাসান ভূঁইয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে মো. শহীদুল্লাহ চিকিৎসক হিসেবে প্রয়োজনীয় কোনো বৈধ সনদ, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) নিবন্ধন কিংবা অনুমোদিত কাগজপত্র দেখাতে পারেননি। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদানRead More
মারা গেছেন গোপিনাথপুরে দুর্বৃত্তদের হামলায় আহত সেই ব্যাংক কর্মকর্তা, জানা যায়নি কারণ
রুবেল আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় উত্তরা ব্যাংকের কর্মকর্তা আরিফুল ইসলামকে (৪৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আরিফুল ইসলাম উত্তরা ব্যাংকের গোপীনাথপুর ইউনিয়ন শাখার প্রিন্সিপাল অফিসার ছিলেন। তিনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পিংলু পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৬ জুলাই) রাতে কসবার গোপীনাথপুর বাজারে আরিফুল ইসলামের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানRead More



















