Monday, June 15th, 2026
নবীনগরে যুবককে গুলি করে অপহরণের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রিফাত আহমেদ নামে এক যুবককে গুলি করে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নারী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে। রোববার (১৪ জুন) রাতে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রিফাত আহমেদ উপজেলার থোল্লাকান্দি গ্রামের মৃত মোস্তাক আহমেদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জেরে ওই এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত মনেক ডাকাত ও তার সহযোগীরা রিফাতের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। হামলার সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে তিনি আহত হন।Read More
সরাইলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ত্রিতাল সঙ্গীত নিকেতন ও উপজেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে সোমবার (১৫ জুন) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলা সাহিত্য ও সংগীতের দুই মহান ব্যক্তিত্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও সাহিত্য-সংগীতে অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) **মো. সাইফুল ইসলামের** সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি **আনিসুদ্দিন ঠাকুর**, অবসরপ্রাপ্ত অধ্যাপক **মান বর্ধন পাল**, ত্রিতাল সঙ্গীত নিকেতনের অধ্যক্ষ **সঞ্জীবRead More
নবীনগরে শ্রেণিকক্ষে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে ছুরিকাঘাত, আটক ৪
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সহপাঠীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্র গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় সপ্তম শ্রেণির চার শিক্ষার্থীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হয়েছে। সোমবার (১৫ জুন ২০২৬) সকাল আনুমানিক ১১টার দিকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে। জানা যায়, গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র আল জিদান সরকার (১২)-এর ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। শিশু জিদান সরকারের উপর হামলাকারীরা একই বিদ্যালের ৭ম শ্রেণীর মোঃ সাব্বির হোসেনRead More
আশুগঞ্জে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, কিশোর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় অনিক নামে অভিযুক্ত এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত দুই কিশোর পলাতক রয়েছে। রোববার (১৪ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিসিয়াল আদালতে ১৬৪ ধারায় ধর্ষণের সঙ্গে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার অনিক। এর আগে শনিবার (১৩ জুন) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। অনিক আশুগঞ্জের সোনারামপুর কলাবাগান এলাকার মনু মিয়ার ছেলে। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল আলম চৌধুরী জানান, ধর্ষণ ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা ফয়জুর রহমান বাদী হয়ে শনিবার আশুগঞ্জRead More
এক সপ্তাহের মধ্যে বাঞ্ছারামপুর হাসপাতালে সিজার অপারেশন চালু হবে: জোনায়েদ সাকি
পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, সারা দেশে ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করা হচ্ছে। বাঞ্ছারামপুর উপজেলা হাসপাতালটি প্রথম পর্যায়ের ১০টির মধ্যে রয়েছে। স্বাস্থ্যসেবা নিশ্চত করার জন্য সরকার কাজ করে যাচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে বাঞ্ছারামপুর হাসপাতালে সিজার অপারেশন চালু হবে। ইতিমধ্যে ডাক্তার দেওয়া হয়েছে। দরিদ্র রোগীদের আর ঢাকা যেতে হবে না, অপারেশন করাতে যেতে হবে না, খরচও তাঁদের লাগবে না। শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মুসা মার্কেটের সামনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মান্নানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জোনায়েদ সাকি এ কথা বলেন। মেঘনাRead More
কসবা স্বর্ণ ও নগদ টাকাভর্তি ব্যাগ ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন কসবার অটোরিকশা চালক
সততা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার অটোরিকশা চালক মো. দেলোয়ার হোসেন। এক নারী যাত্রীর ফেলে যাওয়া স্বর্ণালঙ্কার ও নগদ টাকাভর্তি ব্যাগ ফিরিয়ে দিয়ে তিনি স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, এক নারী যাত্রী জমশেরপুর থেকে চারগাছ বাজারে অটোরিকশাযোগে আসেন। গন্তব্যে পৌঁছে তিনি অসাবধানতাবশত অটোরিকশায় একটি ব্যাগ রেখে বাসায় চলে যান। ব্যাগটিতে প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার এবং ৫০ হাজার টাকা ছিল বলে জানা গেছে। বাড়িতে পৌঁছানোর পর ব্যাগের কথা মনে হলে ওই নারী দ্রুত চারগাছ বাজারে এসে ব্যাগের খোঁজ করতে থাকেন। এদিকে যাত্রী নামিয়ে দেওয়ার প্রায়Read More



















