Main Menu

এক সপ্তাহের মধ্যে বাঞ্ছারামপুর হাসপাতালে সিজার অপারেশন চালু হবে: জোনায়েদ সাকি

[Web-Dorado_Zoom]
পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, সারা দেশে ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করা হচ্ছে। বাঞ্ছারামপুর উপজেলা হাসপাতালটি প্রথম পর্যায়ের ১০টির মধ্যে রয়েছে। স্বাস্থ্যসেবা নিশ্চত করার জন্য সরকার কাজ করে যাচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে বাঞ্ছারামপুর হাসপাতালে সিজার অপারেশন চালু হবে। ইতিমধ্যে ডাক্তার দেওয়া হয়েছে। দরিদ্র রোগীদের আর ঢাকা যেতে হবে না, অপারেশন করাতে যেতে হবে না, খরচও তাঁদের লাগবে না।
শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মুসা মার্কেটের সামনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মান্নানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জোনায়েদ সাকি এ কথা বলেন।
মেঘনা নদীতে সেতু নির্মাণ হলে বাঞ্ছারামপুর ঢাকার কাছে চলে আসবে উল্লেখ করে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বাঞ্ছারামপুরে সৃষ্টি হবে নতুন বিনিয়োগের ক্ষেত্র। বিশেষ করে যেসব অনাবাদি জমি আছে, সেগুলোতে মিল–কারখানা স্থাপিত হবে। বিভিন্ন রকম বিনিয়োগ হবে। এই এলাকায় পর্যটন, আইসিটিসহ নানা বিষয়ে বিনিয়োগের ক্ষেত্র রয়েছে। সেতু নির্মাণ হলে রাস্তাঘাট পরিবর্তন করতে হবে। রাস্তার প্রশস্ততা বাড়াতে হবে। এ কারণে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। নদী দূষণের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রশিক্ষণের জন্য প্রবাসীরা বিদেশে গিয়ে প্রকৃত পারিশ্রমিক পান না। এ কারণে সরকার শ্রমিকদের প্রশিক্ষণে পর্যাপ্ত ব্যবস্থা করছেন। বাঞ্ছারামপুরে একটি টিটিসির (কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র) শাখা করা হচ্ছে।
সমাজের সবাই তাঁদের দায় বুঝে চললে দেশকে কার্যকর জায়গায় নিয়ে যাওয়া যাবে উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, ‘বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মান্নানের নামে উপজেলার মাতুর বাড়ির মোড়ের নামকরণের বিষয়ে আমরা পদক্ষেপ নিয়েছি। প্রশাসনিক প্রক্রিয়া শেষে দ্রুত সময়ের মধ্যে এটা আমরা ঘোষণা করব।’
মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জিয়া উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম ম ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মজিবুর রহমান প্রমুখ।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares