Sunday, June 14th, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৫ জন গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় অভিযুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমর্থক এবং বিভিন্ন সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িত। শনিবার (১৩ জুন) ভোররাতে সদর উপজেলা ও শহরের বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. জুবায়ের (৩০), ইব্রাহিম নিলয় (২৬), নয়ন মনি দেব (৬৮), মো. রনি মিয়া (২৪) এবং জুম্মান মিয়া (২৫)। পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা কুকিল টেক্সটাইল এলাকা ও সদর উপজেলার রাধিকার বিরামপুর এলাকায় ছাত্রলীগের মিছিল করার অভিযোগেRead More
সরাইলে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৫
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (১৩ জুন) সকালে সরাইল থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রনি মিয়া (৩১) এবং অপহরণ মামলার আসামি হৃদয় মিয়া (২৭)। এছাড়া আদালতের পরোয়ানাভুক্ত আসামি ইয়াছিন মিয়া (২৫), মো. নজরুল ইসলাম (৪০) ও দ্বীন ইসলাম (৩২) রয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, রনি মিয়ার বিরুদ্ধে সরাইল থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা রয়েছে। অপরদিকেRead More
আশুগঞ্জে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ
আশুগঞ্জে কয়েকজন যুবক মিলে এক কিশোরীকে জোরপূর্বকভাবে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় ওই কিশোরীকে পরিবারের লোকজন ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এর আগে গত ১০ জুন আশুগঞ্জ উপজেলা শহরের কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই কিশোরী কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার খাউজি গ্রামের মেয়ে। পেশাগত কারণে পরিবারটি আশুগঞ্জের কলাবাগান এলাকায় ভাড়া বাসায় থাকেন। কিশোরীর পরিবার জানান, গত ১০ জুন রাত ৮টার দিকে ওই কিশোরীকে তার মা দোকান থেকে রুটি কিনতে পাঠায়। দোকানে যাওয়ার সময় স্থানীয় যুবক জাকারিয়া, অনিকসহ তিন যুবক ওই কিশোরীকে ডেকে পাশ্ববর্তী একটিRead More
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষকে জেলা উন্নয়ন পরিষদের শুভেচ্ছা
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর এ কে এম ওবায়দুল হককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদ। এ উপলক্ষে কলেজে এক সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানান এবং কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় বক্তব্য রাখেন জেলা উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মো. বাবুল চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য মো. শরীফ আহমেদ খান, উপদেষ্টা পরিষদের সদস্য হাজী সানাউল্লাহ ভূঁইয়া, সহ-সভাপতি মো. আবুল হাসনাত অপু, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির হোসেনRead More



















