Wednesday, June 10th, 2026
৩ দিনের চীন সফরে যাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ খালেদ হোসেন মাহবুব শ্যামল
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য মোঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল চীনের ইউনান প্রদেশে অনুষ্ঠিতব্য “10th China-South Asia Exposition”-এ অংশ নিতে বাংলাদেশ জাতীয় সংসদের একটি প্রতিনিধি দলের সদস্য হিসেবে চীন সফরে যাচ্ছেন। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের এক্সট্রানাল অ্যাফেয়ার্স শাখা থেকে ৮ জুন ২০২৬ তারিখে জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়েছে। সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কামরুল কামালের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল আগামী ১০ জুন দুপুর ২টায় ঢাকা থেকে চীনের উদ্দেশে রওনা হবেন। সফর শেষে তারা ১৩ জুন সকাল ১০টায় দেশে ফিরবেন। প্রতিনিধি দলে আরো রয়েছেন রংপুর-৪ আসনেরRead More
নবীনগরের ইউএনও হিসেবে রাকিবুল ইসলামের পদায়ন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন পেয়েছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা রাকিবুল ইসলাম । সোমবার (৮ জুন) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে কুমিল্লার দেবীদ্বার উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত রাকিবুল ইসলামকে বদলি করে নবীনগর উপজেলার ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি নোয়াখালী জেলার বাসিন্দা। এদিকে, এর আগে গত ১৯ মে জারি করা এক আদেশে নবীনগরের ইউএনও হিসেবে পদায়ন পাওয়া মো. রিদয়ানুল ইসলাম এর বদলি আদেশ বাতিল করা হয়েছে বলে প্রজ্ঞাপনেRead More
নাসিরনগরে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে নাসিরনগর থানার পুলিশ। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউনের অভিযোগে মঙ্গলবার (৯ জুন) দুপুরে থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৮ জুন) সকাল-বিকেলের মধ্যে নাসিরনগর কলেজ মোড় থেকে কুন্ডা গ্রামের রাস্তা হয়ে তিতাস নদীর সেতু পর্যন্ত কয়েকজন ছাত্রলীগ কর্মী মোটরসাইকেল শোডাউন করেন। ১ মিনিট ৪৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, শোডাউনের নেতৃত্ব দেন নাসিরনগর উপজেলাRead More



















