Main Menu

৩ দিনের চীন সফরে যাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ খালেদ হোসেন মাহবুব শ্যামল

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য মোঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল চীনের ইউনান প্রদেশে অনুষ্ঠিতব্য “10th China-South Asia Exposition”-এ অংশ নিতে বাংলাদেশ জাতীয় সংসদের একটি প্রতিনিধি দলের সদস্য হিসেবে চীন সফরে যাচ্ছেন।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের এক্সট্রানাল অ্যাফেয়ার্স শাখা থেকে ৮ জুন ২০২৬ তারিখে জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কামরুল কামালের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল আগামী ১০ জুন দুপুর ২টায় ঢাকা থেকে চীনের উদ্দেশে রওনা হবেন। সফর শেষে তারা ১৩ জুন সকাল ১০টায় দেশে ফিরবেন।
প্রতিনিধি দলে আরো রয়েছেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন এবং জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মোঃ মনির হোসেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরে ১১ থেকে ১৩ জুন অনুষ্ঠিতব্য “10th China-South Asia Exposition”-এ অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হবে।
এদিকে সফরকালে প্রতিনিধিদল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডি.আই.পি লাউঞ্জ (রজনীগন্ধা) ব্যবহার করবেন বলে সংসদ সচিবালয়ের পত্রে উল্লেখ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য মোঃ খালেদ হোসেন মাহবুবের এ আন্তর্জাতিক সফর জেলায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তাঁর এই সফর ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধিত্বকে আন্তর্জাতিক পরিসরে আরও দৃশ্যমান করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares