Main Menu

Friday, April 3rd, 2026

 

অবসরে চলে গেলেন জনপ্রিয় শিক্ষক জাকির হোসেন সরকার, আর দেখা যাবে না ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ অন্নদার প্রাঙ্গণে

অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন সরকারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: জাকির হোসেন সরকার’র অবসরজনিত বিদায় উপলক্ষে এক বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন। ​বিদায়ী প্রধান শিক্ষক জাকির হোসেন সরকার তাঁর দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অনুষ্ঠানে বক্তারা তাঁর বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁর ভবিষ্যৎ সুস্থ ও সুন্দর জীবনের কামনাRead More


ব্রাহ্মণবাড়িয়ায় হাম রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় হাম রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ এবং টিকা-প্রতিরোধযোগ্য রোগসমূহের সঠিক ও সময়োপযোগী প্রতিবেদন নিশ্চিত করতে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের শহীদ ডা. মিলন হলে সদর হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর সভাপতিত্বে এবং সার্ভেইল্যান্স ইমিউনাইজেশন মেডিকেল অফিসার (এসআইএমও) ডা. সুবল চন্দ্র সাহার উপস্থাপনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের শিশু বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আকতার হোসাইন, আবাসিক মেডিক্যাল অফিসার ডা.Read More


সরাইলে রাতে টর্চ জ্বালিয়ে ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ওসি ও ৯ পুলিশসহ আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পূর্ববিরোধের জেরে রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুড়াহাটি ও নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডা গ্রামের লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে। সংঘর্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৬৩ জনের নামে থানায় মামলা করার পর বৃহস্পতিবার সাতজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর বুড্ডা গ্রামের শেখ বংশ ও মৃধাRead More


সরাইলে প্রতিবন্ধীর বাড়ি দখলের চেষ্টা; ভাতিজার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ

মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামে প্রতিবন্ধী চাচার বাড়ি দখলের চেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী হোসেন মিয়া তার ভাতিজা সাব্বির মিয়া (১৮), সাব্বিরের মা রেখা আক্তারসহ ৪ জনকে আসামি করে সরাইল থানায় অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত রোববার (২৯ মার্চ) সাব্বির মিয়া দা নিয়ে হোসেন মিয়ার ঘরে প্রবেশ করে তাকে হত্যার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়। হোসেন মিয়ার স্ত্রী মাহমুদা আক্তার অভিযোগ করেন,Read More


বিজয়নগরে গাড়িচাপায় অজ্ঞাত যুবতীর মৃত্যু

বিজয়নগরে গাড়িচাপায় অজ্ঞাত এক যুবতীর (প্রায় ৩৫) মৃত্যু হয়েছে। তার পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের চান্দুরা পাম্পের সামনে সড়কে আহত অবস্থায় ওই যুবতীকে দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, দ্রুতগতির কোনো যানবাহনের চাপায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কোন যানবাহনটি দুর্ঘটনার জন্য দায়ী, তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের জন্য পিবিআইয়েরRead More


বাঞ্ছারামপুরে তেলের তীব্র সংকট: অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় হঠাৎ ডিজেল, পেট্রোল ও অকটেনের সরবরাহ বন্ধ হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, পরিবহন চালক, ব্যবসায়ী ও কৃষকরা। উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, গত কয়েক দিন ধরে তেলের সংকট দেখা দিয়েছে। অধিকাংশ পাম্প ও দোকানে তেল না থাকায় স্থানীয় ডিলারদের ওপর নির্ভর করতে হচ্ছে। কোথাও কোথাও তেল পাওয়া গেলেও তা সরকারি দামের চেয়ে দুই থেকে তিনগুণ বেশি দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ রয়েছে। মোটরসাইকেল চালক ইসমাইল বলেন, “গত তিন দিন ধরে তেলের জন্য এক দোকান থেকে আরেক দোকানে ঘুরছি, কিন্তু কোথাও পাচ্ছি না। আমরাRead More


ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তারকে বিদায়ী সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানকে বিদায়ি সংবর্ধনা জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব। বৃহস্পতিবার বেলা ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে এই সংবর্ধনা দেওয়া হয়। প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি শারমিন আক্তার জাহান। বিদায়ি জেলা প্রশাসক বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় যোগদান করেই ভূমিদস্যু ও বালুখেকোদের বিরুদ্ধে অভিযান পরিচালনা শুরু করি। ব্রাহ্মণবাড়িয়া শহরকে ময়লা আবর্জনামুক্ত করি। শহরের টাউন খাল ইতোমধ্যেই খনন কাজ শুরু হয়েছে। তিতাস নদীর পাড়ের অবৈধ বসতি উচ্ছেদ করার জন্য নির্দেশ দিয়েছি। সততা ও স্বচ্ছভাবে প্রশাসনকে পরিচালনা করেছি।’ তিনি আরও বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করাটা ছিলো আমারRead More


This site is protected by wp-copyrightpro.com