Main Menu

March, 2026

 

ভালো নেই শহীদ মুগ্ধর বাবা মুস্তাফিজুর রহমান, দোয়া চেয়েছেন স্নিগ্ধ

উত্তরার আজমপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে পানি ও বিস্কুট বিতরণের সময় পুলিশের গুলিতে নিহত শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র বাবা মীর মুস্তাফিজুর রহমান মেজর হার্ট অ্যাটাক করেছেন। আগামীকাল সোমবার বাবার অপারেশনের বিষয়টি উল্লেখ করে দেশবাসীর কাছে দোয়া চেয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মুগ্ধ’র ভাই মীর স্নিগ্ধ। রোববার রাত ৮টায় নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট দিয়ে স্নিগ্ধ লিখেছেন, আমাদের আব্বু হঠাৎ করেই একটি মেজর হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন। এতদিন পর্যবেক্ষণের পর এনজিওগ্রামে দেখা গেছে, তার হৃদয়ে অসংখ্য ব্লক ধরা পড়েছে। এত বছরেও আব্বুকে কখনো এত বড় অসুস্থতায় পড়তে দেখিনি। ছোটখাটো অসুখ হলেRead More


নাসিরনগরের ‘সাফিয়া বেগম’ হত্যা মামলার ২ আসামি হবিগঞ্জ থেকে গ্রেফতার

নাসিরনগরে সাফিয়া বেগম (৬৮) হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে হবিগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। শনিবার (২৮ মার্চ) রাতে জেলার সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের উচাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গন্না এলাকার মৃত মছব্বির উদ্দিনের ছেলে মো. ইদন মিয়া (৬০) এবং তার ছেলে মো. মকছুদ আলী (৪০)। তারা উভয়েই সাফিয়া বেগম হত্যা মামলার এজাহারনামীয় আসামি। র‌্যাব সূত্রে জানা যায়, নিহত সাফিয়া বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানাধীন গন্না এলাকার বাসিন্দা ছিলেন। পূর্ব বিরোধের জের ধরে গত ২০ ফেব্রুয়ারি দুপুরে প্রতিপক্ষের লোকজনRead More


আখাউড়ায় দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার, বড় ধরনের ডাকাতি চেষ্টা নস্যাৎ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত (২৮ মার্চ) আনুমানিক ১টা ৩০ মিনিটে ধরখার পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। পুলিশ সূত্রে জানা যায়, আখাউড়া থানার ২নং ধরখার ইউনিয়নের ধরখার বাসস্ট্যান্ডের পূর্ব পাশে বাইতুল ফালাহ জামে মসজিদ সংলগ্ন একটি বাগানে ১০-১২ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। এ সময় তিনজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যেRead More


মাজার ভাঙা ফৌজদারি অপরাধ, জড়িতদের শাস্তি দিতে হবে: ফরহাদ মজহার

মাজার ভাঙচুর একটি ফৌজদারি অপরাধ এবং যারা মাজার ভাঙে তারা কোনো ধর্মের লোক হতে পারে না বলে মন্তব্য করেছেন রাষ্ট্রচিন্তক ও কবি ফরহাদ মজহার। একই সঙ্গে সনাতন ধর্মাবলম্বী নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে অন্যায়ভাবে গ্রেফতার করে তার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে বলেও দাবি করেন তিনি। শুক্রবার (২৭ মার্চ) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দগরীসার মোড়ে আধ্যাত্মিক সাধক আব্দুল কাদির শাহ রহ.-এর ৫৮তম স্মরণোৎসব ও বার্ষিক ওরসে ‘সুফিবাদ ও আত্মদর্শন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মাজার ভাঙচুর প্রসঙ্গে ফরহাদ মজহার বলেন, ‘যারা মাজার ভাঙছে তারা একদিকে দেশকেRead More


বাঞ্ছারামপুরে ৫ মোটরসাইকেল জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ২২টি মামলায় মোট ১৫ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত ছিলেন। এ সময় বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। অভিযান চলাকালে লাইসেন্সবিহীন যানবাহন চালানো, রেজিস্ট্রেশনবিহীন গাড়ি ব্যবহার এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর মতো অপরাধে এসব মামলা দায়ের করা হয়। অন্যদিকে, যেসবRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ড্রেজার ডুবে পাহারাদারের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর কুরুইল্লা খালে ড্রেজার ডুবে হোসেন মিয়া (৬০) নামের এক পাহারাদারের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ মার্চ) রাত ২টার দিকে সদর উপজেলার উলচাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসেন মিয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে ড্রেজারের অন্যান্য কর্মীরা ছুটিতে থাকায় হোসেন মিয়া একাই পাহারাদারের দায়িত্বে ছিলেন। শনিবার রাতে তিনি ড্রেজারের ভেতরে ঘুমিয়ে ছিলেন। এসময় হঠাৎ করে ড্রেজারটি ডুবে যায়। পরে রাতেই তিতাস নদীর সংলগ্ন কুরুইল্লা খাল থেকে ড্রেজারটি সম্পূর্ণভাবে পানির নিচে তলিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা পানির নিচRead More


ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে স্বাধীনতা প্রদর্শনী ভাঙচুর, জড়িতদের বিচারের দাবি

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণে মহান স্বাধীনতা ও মার্চ মাস উপলক্ষে আয়োজিত “স্বাধীনতা প্রদর্শনী” ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ মার্চ) রাতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে আয়োজকরা। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে মুক্তিযুদ্ধ ও শহীদ বুদ্ধিজীবীদের ছবি প্রদর্শন করা হয়। আয়োজকদের অভিযোগ, রাতের আঁধারে দুর্বৃত্তরা প্রদর্শনীটি ক্ষতিগ্রস্ত করে। উল্লেখ্য, এর আগে ২৬ মার্চ একই প্রদর্শনী থেকে শহীদ জননী জাহানারা ইমামের নাম সম্বলিত অংশ ছিঁড়ে নেওয়ার ঘটনাও ঘটে। এ বিষয়ে জেলা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক ওমর ফারুক বলেন, “যারা বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে ধারণ করে না এবং জাহানারাRead More


ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমির বার্ষিক সাধারণ সভা

ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির ৪৩তম বার্ষিক সাধারণ সভা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এবারের সাধারণ সভা বিশিষ্ট লেখক-গবেষক, ইতিহাসবিদ, কবি ও ভাষা সৈনিক আহমদ রফিক স্মরণে অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি জয়দুল হোসেন। বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক নূরুল আমিন। সভায় বিগত বছরে মৃত্যুবরণ করা গুণিজনদের স্মরণ করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় ও তাদের জন্য শোক প্রকাশ করা হয়। বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল হান্নান খন্দকার। সংগঠনেরRead More


নবীনগর প্রেসক্লাবে স্থানীয় সাংসদ এডভোকেট আব্দুল মান্নানের ঈদত্তোর শুভেচ্ছা বিনিময়

মিঠু সূত্রধর পলাশ : ‎ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান ঈদত্তোর শুভেচ্ছা বিনিময় করেছেন।আজ ২৭ মার্চ শুক্রবার বিকালে প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ‎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ, সাবেক পৌর প্রশাসক মলাই মিয়া,নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু মোছা, বিএনপি নেতা গোলাম হোসেন খান টিটু, প্রেসক্লাবের সাবেক সভাপতিRead More


চুরি করতে যাচ্ছি, অসুবিধা হলে সহযোগিতা করবেন- পুলিশকে চোরের অনুরোধ, এএসআই সাময়িক বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গরু চুরির ঘটনায় আটক এক ব্যক্তির সঙ্গে যোগসাজশ ও আপত্তিকর কথোপকথনের অভিযোগে পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত এএসআই মোহাম্মদ মাসুদকে বরখাস্ত করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার শাহ মোহাম্মদ আবদুর রউফ। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে বাঞ্ছারামপুর সদর ইউনিয়নের দশানি গ্রামের বাসিন্দা মানিক মিয়ার একটি গরু চুরি হয়। পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে পাশের বাঁশগাড়ি গ্রামে সন্দেহভাজন আলাল মিয়ার বাড়ি থেকে গরুটি উদ্ধার করেন। এলাকাবাসীর দাবি, সে সময় আলাল মিয়া চুরির বিষয়টি স্বীকার করেছেন। আলালRead More


This site is protected by wp-copyrightpro.com