Main Menu

Sunday, March 29th, 2026

 

ভালো নেই শহীদ মুগ্ধর বাবা মুস্তাফিজুর রহমান, দোয়া চেয়েছেন স্নিগ্ধ

উত্তরার আজমপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে পানি ও বিস্কুট বিতরণের সময় পুলিশের গুলিতে নিহত শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র বাবা মীর মুস্তাফিজুর রহমান মেজর হার্ট অ্যাটাক করেছেন। আগামীকাল সোমবার বাবার অপারেশনের বিষয়টি উল্লেখ করে দেশবাসীর কাছে দোয়া চেয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মুগ্ধ’র ভাই মীর স্নিগ্ধ। রোববার রাত ৮টায় নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট দিয়ে স্নিগ্ধ লিখেছেন, আমাদের আব্বু হঠাৎ করেই একটি মেজর হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন। এতদিন পর্যবেক্ষণের পর এনজিওগ্রামে দেখা গেছে, তার হৃদয়ে অসংখ্য ব্লক ধরা পড়েছে। এত বছরেও আব্বুকে কখনো এত বড় অসুস্থতায় পড়তে দেখিনি। ছোটখাটো অসুখ হলেRead More


নাসিরনগরের ‘সাফিয়া বেগম’ হত্যা মামলার ২ আসামি হবিগঞ্জ থেকে গ্রেফতার

নাসিরনগরে সাফিয়া বেগম (৬৮) হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে হবিগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। শনিবার (২৮ মার্চ) রাতে জেলার সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের উচাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গন্না এলাকার মৃত মছব্বির উদ্দিনের ছেলে মো. ইদন মিয়া (৬০) এবং তার ছেলে মো. মকছুদ আলী (৪০)। তারা উভয়েই সাফিয়া বেগম হত্যা মামলার এজাহারনামীয় আসামি। র‌্যাব সূত্রে জানা যায়, নিহত সাফিয়া বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানাধীন গন্না এলাকার বাসিন্দা ছিলেন। পূর্ব বিরোধের জের ধরে গত ২০ ফেব্রুয়ারি দুপুরে প্রতিপক্ষের লোকজনRead More


আখাউড়ায় দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার, বড় ধরনের ডাকাতি চেষ্টা নস্যাৎ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত (২৮ মার্চ) আনুমানিক ১টা ৩০ মিনিটে ধরখার পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। পুলিশ সূত্রে জানা যায়, আখাউড়া থানার ২নং ধরখার ইউনিয়নের ধরখার বাসস্ট্যান্ডের পূর্ব পাশে বাইতুল ফালাহ জামে মসজিদ সংলগ্ন একটি বাগানে ১০-১২ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। এ সময় তিনজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যেRead More


মাজার ভাঙা ফৌজদারি অপরাধ, জড়িতদের শাস্তি দিতে হবে: ফরহাদ মজহার

মাজার ভাঙচুর একটি ফৌজদারি অপরাধ এবং যারা মাজার ভাঙে তারা কোনো ধর্মের লোক হতে পারে না বলে মন্তব্য করেছেন রাষ্ট্রচিন্তক ও কবি ফরহাদ মজহার। একই সঙ্গে সনাতন ধর্মাবলম্বী নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে অন্যায়ভাবে গ্রেফতার করে তার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে বলেও দাবি করেন তিনি। শুক্রবার (২৭ মার্চ) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দগরীসার মোড়ে আধ্যাত্মিক সাধক আব্দুল কাদির শাহ রহ.-এর ৫৮তম স্মরণোৎসব ও বার্ষিক ওরসে ‘সুফিবাদ ও আত্মদর্শন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মাজার ভাঙচুর প্রসঙ্গে ফরহাদ মজহার বলেন, ‘যারা মাজার ভাঙছে তারা একদিকে দেশকেRead More


বাঞ্ছারামপুরে ৫ মোটরসাইকেল জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ২২টি মামলায় মোট ১৫ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত ছিলেন। এ সময় বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। অভিযান চলাকালে লাইসেন্সবিহীন যানবাহন চালানো, রেজিস্ট্রেশনবিহীন গাড়ি ব্যবহার এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর মতো অপরাধে এসব মামলা দায়ের করা হয়। অন্যদিকে, যেসবRead More


This site is protected by wp-copyrightpro.com