Main Menu

Friday, March 27th, 2026

 

নবীনগর প্রেসক্লাবে স্থানীয় সাংসদ এডভোকেট আব্দুল মান্নানের ঈদত্তোর শুভেচ্ছা বিনিময়

মিঠু সূত্রধর পলাশ : ‎ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান ঈদত্তোর শুভেচ্ছা বিনিময় করেছেন।আজ ২৭ মার্চ শুক্রবার বিকালে প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ‎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ, সাবেক পৌর প্রশাসক মলাই মিয়া,নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু মোছা, বিএনপি নেতা গোলাম হোসেন খান টিটু, প্রেসক্লাবের সাবেক সভাপতিRead More


চুরি করতে যাচ্ছি, অসুবিধা হলে সহযোগিতা করবেন- পুলিশকে চোরের অনুরোধ, এএসআই সাময়িক বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গরু চুরির ঘটনায় আটক এক ব্যক্তির সঙ্গে যোগসাজশ ও আপত্তিকর কথোপকথনের অভিযোগে পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত এএসআই মোহাম্মদ মাসুদকে বরখাস্ত করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার শাহ মোহাম্মদ আবদুর রউফ। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে বাঞ্ছারামপুর সদর ইউনিয়নের দশানি গ্রামের বাসিন্দা মানিক মিয়ার একটি গরু চুরি হয়। পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে পাশের বাঁশগাড়ি গ্রামে সন্দেহভাজন আলাল মিয়ার বাড়ি থেকে গরুটি উদ্ধার করেন। এলাকাবাসীর দাবি, সে সময় আলাল মিয়া চুরির বিষয়টি স্বীকার করেছেন। আলালRead More


কনটেন্ট ক্রিয়েটর দ্বীন ইসলামকে তুলে নেয়ায় ব্যবহৃত অটোচালকসহ গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দ্বীন ইসলাম(৩৫) নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবদুল আওয়ালকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে মামলা করে ভুক্তভোগী পরিবার। নিহতের পিতা সফিকুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, পরিবারের দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে একজন ইজিবাইক (অটো) চালক। তাকে জিজ্ঞাসাবাদে কিছু তথ্য পাওয়া গেছে। অপরজনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি। তবে তদন্তের স্বার্থে অভিযুক্তদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না বলে জানানRead More


ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ এবং ঝুঁকিমুক্ত নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয়রা। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে জুমা নামাজ শেষে শহরের প্রেসক্লাবের সামনে নিরাপদ সড়ক চাই ও ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, মানবাধিকার কর্মী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় আন্দোলনকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে কর্মসূচিতে অবস্থান নেয়। তারা সড়ক দুর্ঘটনা রোধে ফিটনেসবিহীন যানবাহন বন্ধ, বেপরোয়া গতিতে গাড়ি চালানো রোধ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান। এতে নিরাপদ সড়কRead More


আমার এলাকায় ওয়াজ–কীর্তন যেমন হবে, বাউলগানও হবে: রুমিন ফারহানা

নিজ এলাকাতে বাউলগান ও মাজার–সংস্কৃতির ওপর বাধা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। গতকাল বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দগরীসার মোড়ে আধ্যাত্মিক সাধক পুরুষ আবদুল কাদির শাহ (রহ.)-এর ৫৮তম স্মরণোৎসব ও বার্ষিক ওরসের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ওই অনুষ্ঠানে রুমিন ফারহানা বলেন, ‘আমি যত দিন এই এলাকার দায়িত্বে থাকব, আমার এলাকায় ওয়াজ যেমন হবে, কীর্তন যেমন হবে, বাউলগানও হবে।’ গত ১৮ মাস অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একের পর এক মাজার ভাঙা হয়েছে জানিয়ে স্বতন্ত্র এই সংসদ সদস্য বলেন, এ সময় বাউলগানের আসরেRead More


কসবায় কনটেন্ট ক্রিয়েটর দ্বীন ইসলাম হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ আসামি ১৫

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে নিহত দ্বীন ইসলামের (৩০) বাবা শফিকুল ইসলাম বাদী হয়ে কসবা থানায় মামলাটি করেন। মামলায় ইউনিয়ন বিএনপির সভাপতি, প্যানেল চেয়ারম্যানসহ ১৫ জনকে আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, নিহত ব্যক্তির বাবা বাদী হয়ে ১৫ জনকে আসামি করে মামলা করেছেন। তবে তিনি আসামিদের নাম প্রকাশ করেননি। নিহত দ্বীন ইসলাম কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের বাসিন্দা। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ‘তালাশ ক্রাইম দৃষ্টি’ নামের একটিRead More


This site is protected by wp-copyrightpro.com