Monday, March 2nd, 2026
নবীনগরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন বেকারত্ব দূর করার নতুন আশার আলো
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তরুণ প্রজন্মকে দক্ষ ও স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে যাত্রা শুরু করলো ‘জয় দাস নিলয় কোচিং সেন্টার’। নবীনগর সরকারি কলেজ রোডের ‘সৌদি ভবন’-এর তৃতীয় তলায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্রটির শুভ উদ্বোধন করা হয়। সেন্টারটির শুভ উদ্বোধন করেন নবীনগর পৌরসভার মেয়র পদপ্রার্থী ফারুক আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বর্তমান যুগ প্রযুক্তির যুগ। নবীনগরের তরুণরা যদি ঘরে বসে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করতে পারে, তবে আমাদের এলাকা অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধ হবে। জয় দাস নিলয় যে উদ্যোগ নিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়।” জাতীয় পর্যায়েRead More
ঢাকা সিলেট মহাসড়কের সরাইলে ১০৮ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ
মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা সিলেট মহাসড়কের সরাইলে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১০৮ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস জব্দ করে। আজ সোমবার (২ মার্চ) সকালে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড এলাকা থেকে এই গাঁজাসহ মাইক্রোবাসটি জব্দ করা হয়। খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের জানায় সোমবার (২ মার্চ) সকালের দিকে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম এর নির্দেশনা ও খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এটিএসআই শহিদুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন বিশ্বরোড এলাকায় বিশেষ চেকপোস্ট বসায়। এসময় আশুগঞ্জগামী সন্দেহভাজন একটি মাইক্রোবাস ( যাহার রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রোRead More
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ চার বাংলাদেশি আহত
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (১ মার্চ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গোলাম সরওয়ার ভুঁইয়া ফেসবুক পোস্টে এ তথ্য জানান।পোস্টে তিনি জানান, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চারজন বাংলাদেশি আহত হন। আহতদের মধ্যে আমিনুল ইসলাম হাঁটুতে গুরুতর আঘাত পেয়েছেন। অপর তিনজন কাচের টুকরোর আঘাতে আহত হয়েছেন। হাঁটুতে গুরুতর আঘাতপ্রাপ্ত আমিনুল ইসলাম নবীনগর উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা বলে পোস্টে উল্লেখ করা হয়।আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছেRead More
ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে ৩ লাখেরও বেশি জরিমানা
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধসহ জেলা শহরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালগুলোতে চিকিৎসা সেবার মান যাচাইয়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ (রোববার, ১ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। অভিযানে নানা অনিয়মের দায়ে চারটি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালকে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দুপুরে শহরের কুমারশীল মোড় ও লোকনাথ দিঘীরপাড় এলাকার বেশ কয়েকটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে অভিযান চালানো হয়। এRead More
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে এমপির চিঠি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অবাধে মাদক প্রবেশের অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান। একই সঙ্গে পৃথক চিঠিতে অবৈধ বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন তিনি। সংসদ সদস্যের ঘনিষ্ঠজন ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিজ সংসদীয় এলাকায় মাদক নির্মূলে এমপি মুশফিকুর রহমান জিরো টলারেন্স নীতিতে অবস্থান নিয়েছেন। নির্বাচনের আগেও তিনি এ বিষয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে এই সংসদ সদস্য বলেন, বিগত সরকারের আমল থেকে কসবা উপজেলার বায়েক ও কায়েমপুরRead More



















