Main Menu

নবীনগরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন বেকারত্ব দূর করার নতুন আশার আলো

[Web-Dorado_Zoom]

​মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:  ​ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তরুণ প্রজন্মকে দক্ষ ও স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে যাত্রা শুরু করলো ‘জয় দাস নিলয় কোচিং সেন্টার’। নবীনগর সরকারি কলেজ রোডের ‘সৌদি ভবন’-এর তৃতীয় তলায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্রটির শুভ উদ্বোধন করা হয়।

​সেন্টারটির শুভ উদ্বোধন করেন নবীনগর পৌরসভার মেয়র পদপ্রার্থী ফারুক আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বর্তমান যুগ প্রযুক্তির যুগ। নবীনগরের তরুণরা যদি ঘরে বসে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করতে পারে, তবে আমাদের এলাকা অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধ হবে। জয় দাস নিলয় যে উদ্যোগ নিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়।”

​জাতীয় পর্যায়ে স্বীকৃতিপ্রাপ্ত ফ্রিল্যান্সার জয় দাস নিলয়-এর তত্ত্বাবধানে এখানে ৬ মাস মেয়াদী একটি বিশেষ কোর্স চালু করা হয়েছে।

এই কোর্সে শেখানো হবে:
​ওয়েব ডিজাইন (Web Design)
​ওয়ার্ডপ্রেস (WordPress)
​উইক্স (Wix) ও শপিফাই (Shopify)
​ওয়েবফ্লো (Webflow)
​ক্লায়েন্ট হান্টিং (আন্তর্জাতিক মার্কেটপ্লেস থেকে কাজ পাওয়ার কৌশল)

সম্পূর্ণ কোর্সটি অফলাইন পদ্ধতিতে ১২,০০০ টাকা ফি-এর মাধ্যমে সম্পন্ন করা যাবে।

​উদ্বোধনী বক্তব্যে প্রতিষ্ঠানের পরিচালক জয় দাস নিলয় তার আবেগঘন অনুভূতির কথা জানান। তিনি বলেন:”আমি ঢাকা ও সিলেটে দীর্ঘ সময় পড়াশোনা এবং ফ্রিল্যান্সিংয়ের ওপর উচ্চতর প্রশিক্ষণ নিয়েছি। আমার ইচ্ছা ছিল দেশের যেকোনো বড় শহরে ক্যারিয়ার গড়ার। কিন্তু আমি দেখেছি আমার নিজের এলাকা নবীনগরে অনেক শিক্ষিত তরুণ-তরুণী বেকার অবস্থায় আছে। তাদের দক্ষ করে গড়ে তুলে ‘বেকারমুক্ত নবীনগর’ গড়াই আমার মূল লক্ষ্য। এখান থেকে কাজ শিখে তারা ঘরে বসেই বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে।”

​আগ্রহী প্রশিক্ষণার্থীদের সরাসরি নিচের ঠিকানায় অথবা মোবাইল ফোনে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে:
​ঠিকানা: সৌদি ভবন (৩য় তলা), সরকারি কলেজ রোড, নবীনগর।
​মোবাইল: ০১৬০২২১০৬৪২






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares