Wednesday, February 18th, 2026
প্রতিমন্ত্রী হিসেবে জোনায়েদ সাকির শপথ গ্রহণের পর বাঞ্ছারামপুরে মিষ্টি বিতরণ
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জোনায়েদ সাকি। মন্ত্রিপরিষদে তিনি স্থান পাওয়ায় বাঞ্ছারামপুর উপজেলায় মিষ্টি বিতরণ করা হয়েছে। জোনায়েদ সাকি বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক দল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে পরাজিত করে ৫৫ হাজার ৩৬৬ ভোট বেশি পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। তিনি পেয়েছেন ৯৫ হাজার ৩৪২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. মহসীন পেয়েছেন ৩৯ হাজার ৯৭৬ ভোট। জোনায়েদ সাকি বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের চরলহনিয়া গ্রামের মাসুদা খানম ও প্রয়াত মো. ফজলুর রহমানেরRead More
নাসিরনগর আসনে ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া–১ (নাসিরনগর) সংসদীয় ২৪৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৮ জন প্রার্থীর মধ্যে ৫ জনই প্রয়োজনীয় ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন। দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে মোট আটজন প্রার্থী নির্বাচনী মাঠে থাকলেও শেষ পর্যন্ত অধিকাংশই নির্ধারিত ভোটের সীমা অতিক্রম করতে ব্যর্থ হন। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, কোনো প্রার্থী বৈধ ভোটের এক-অষ্টমাংশ অর্থাৎ ১২ দশমিক ৫ শতাংশের কম ভোট পেলে তার জমা দেওয়া জামানত বাজেয়াপ্ত হয়। উপজেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ আসনে মোট ভোটার উপস্থিতি ছিল ৫৪ দশমিক ৪৩ শতাংশ। মোট প্রদত্ত ভোটের মধ্যে ৩ হাজার ২২১টি বাতিল হওয়ায়Read More



















