Main Menu

নাসিরনগর আসনে ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

[Web-Dorado_Zoom]
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া–১ (নাসিরনগর) সংসদীয় ২৪৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৮ জন প্রার্থীর মধ্যে ৫ জনই প্রয়োজনীয় ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন। দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে মোট আটজন প্রার্থী নির্বাচনী মাঠে থাকলেও শেষ পর্যন্ত অধিকাংশই নির্ধারিত ভোটের সীমা অতিক্রম করতে ব্যর্থ হন।
নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, কোনো প্রার্থী বৈধ ভোটের এক-অষ্টমাংশ অর্থাৎ ১২ দশমিক ৫ শতাংশের কম ভোট পেলে তার জমা দেওয়া জামানত বাজেয়াপ্ত হয়।
উপজেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ আসনে মোট ভোটার উপস্থিতি ছিল ৫৪ দশমিক ৪৩ শতাংশ। মোট প্রদত্ত ভোটের মধ্যে ৩ হাজার ২২১টি বাতিল হওয়ায় বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় ১ লাখ ৪৫ হাজার ৮০৮। সেই হিসেবে জামানত রক্ষায় প্রয়োজন ছিল ন্যূনতম ১৮ হাজার ২২৬ ভোট।
নির্ধারিত এ সীমার নিচে ভোট পাওয়ায় যেসব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে, তারা হলেন—
স্বতন্ত্র প্রার্থী ইকবাল চৌধুরী (১৭ হাজার ৬২৪ ভোট), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হুসাইন আহমদ (৮৯৪ ভোট), জাতীয় পার্টির মো. শাহ আলম (২৬৪ ভোট), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ–এর মো. শরীফ মৃধা (১৩৮ ভোট) এবং স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান (১০৬ ভোট)।
ফলাফল ঘোষণার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, ভোটের এই ফলাফল আসনটির রাজনৈতিক বাস্তবতায় নতুন বার্তা দিচ্ছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares