October, 2025
বিজিবির অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর একটি বিশেষ অভিযানে ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান। ৬০ বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির টহলদল বুধবার (১৫ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া, কসবা এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ভারতীয় উন্নতমানের প্রায় ১ কোটি ৫০ লাখ টাকার শাড়ি এবং প্রায় ১ কোটি টাকার কসমেটিকস, খাদ্যসামগ্রী ও আতশবাজিসহ বিভিন্নRead More
ব্রাহ্মণবাড়িয়ায় বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাবাকে হত্যার দায়ে ছেলে জসিম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় জেলা ও দায়রা জজ মো. শহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৪ আগস্ট দুপুরে নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামে পাট কাটা নিয়ে বাবা লিল মিয়া (৭৫) ও ছেলে জসিম উদ্দিনের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে জসিম ঘর থেকে কাঠের ছিয়া (স্থানীয়ভাবে ‘ছাহাইট’) এনে বাবার মাথায় একের পর এক আঘাত করেন। গুরুতর আহতRead More
নবীনগরে পানির স্রোতে ভেসে নিখোঁজ এক
নবীনগরে তিতাস নদীর মারখালা বিলে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে পানির স্রোতে ভেসে সিদ্দিক খাঁ (৬৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেলিমনগরে এ ঘটনা ঘটে। নিখোঁজ সিদ্দিক খাঁর বাড়ি ওই ইউনিয়নের সেলিমনগর গ্রামে। এ ঘটনায় তার ছেলে একরাম খাঁও পানির স্রোতে ভেসে গেলেও তাকে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা। স্থানীয়রা জানান, সকালে সিদ্দিক খাঁ এবং তার ছেলে একরাম খাঁ তিতাস নদীর মারখালা বিলে তাদের জমির কচুরিপানা পরিষ্কার করতে যান। এই সময় পানির প্রবল স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে দু’জনেই ভেসে যান। তাদের চিৎকার শুনে দ্রুত স্থানীয়রা উদ্ধারRead More
ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কাজে বাধা, যুবদল নেতা বহিষ্কার
পেশিশক্তি দেখিয়ে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল জাহানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। পাশাপাশি তার সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি মো. শামীম মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, সোহেল জাহান শহরের গোকর্ণঘাট এলাকার বাসিন্দা হলেও বর্তমানে পরিবার নিয়ে কাজীপাড়ায় বসবাস করছেন। এরআগে সোমবার (১৩ অক্টোবর) রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরে কাজিপাড়ায় সরকারি জমির মাপেRead More
বিগত ৫৪ বছর সকলেই জনগনকের মৌলিক অধিকার আদায়ে ব্যর্থ হয়েছে
রুবেল আহমেদ : কসবা উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের খিরনাল গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক উঠান বৈঠক, গণসংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে খিরনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। খিরনাল গ্রামের প্রবীণ মুরব্বি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর মিডিয়া ও প্রচার সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ আতাউর রহমান সরকার। মোঃ শাহীনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির ফরিদ উদ্দিন আহম্মদ, উপজেলা পেশাজীবী সেক্রেটারিRead More
নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু মোছার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
মিঠু সূত্রধর পলাশ : নবীনগর অফিসার্স ক্লাবের আয়োজনে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু মুছার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, নারায়ণপুর মাদরাসার প্রিন্সিপাল মাওলানা রফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, “মো. আবু মুছা শুধু একজন শিক্ষক নন, তিনি নবীনগরের শিক্ষাঙ্গনে এক প্রেরণার নাম। দীর্ঘ কর্মজীবনেRead More
সরাইলে সকল শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
মোহাম্মদ মাসুদ, সরাইল : সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানে চলছে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। সকলের ২০% বাড়ি ভাড়াসহ বেশ কয়েকটি যৌক্তিক দাবি নিয়ে ঢাকায় চলমান আন্দোলনে পুলিশের হামলায় শিক্ষকদের রক্তাক্ত ও লাঞ্চিত করার তীব্র নিন্দা জানিয়ে চলমান আন্দোলনে সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে সংহতি প্রকাশ করা হয়েছে। শিক্ষকদের যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি চলবে। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে সরাইল উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলীRead More
ব্রাহ্মণবাড়িয়ায় টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু
ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের টাইফয়েড জ্বর থেকে সুরক্ষায় শুরু হয়েছে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫।’ রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে সারা দেশের মতো এই জেলাতেও আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা হয়। কর্মসূচির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া। তিনি বলেন, ‘টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। সকল শিশুকে এই রোগ থেকে সুরক্ষিত রাখতে টিকার বিকল্প নেই। অভিভাবকদের সচেতন হতে হবে, তাহলেই আমরা প্রতিটি শিশুকে সুস্থ ভবিষ্যৎ উপহার দিতে পারব।’ এই টিকাদান কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে। উদ্বোধনীRead More
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় চুরি ছিনতাই, মাদকের বিরুদ্ধে সোচ্চার নেতারা, এ্যাকশনের দাবি
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক পৌঁছে গেছে হাতে হাতে। চুরি, ছিনতাই, চাঁদাবাজির ঘটনা ঘটছে অহরহ। রোববার আইনশৃঙ্খলা সভায় জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসব অপরাধের ঘটনা তুলে ধরে অপরাধীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার অনুরোধ করেন। জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের দায়িত্বে থাকা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শংকর কুমার বিশ্বাস। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ। সভায় জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী বলেন, গত ৫ই আগস্টের পর ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের কারবার বিশাল আকার ধারণ করেছে। মাদক আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। এনজিও প্রতিনিধি এসএম শাহিন বলেন, চুরি-ছিনতাইRead More
ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস ব্যবহারকারীদের দুই হাজার রেগুলেটর ধ্বংস
ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস ব্যবহারকারীদের থেকে জব্দকৃত অনিবন্ধিত ও অবৈধ অন্তত দুই হাজার রেগুলেটর বিনষ্ট করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়া ঘাটুরায় এগুলো ধ্বংস করা হয়। গ্যাস রেগুলেটর ধ্বংস সম্পর্কে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড কুমিল্লা অফিসের জেনারেল ম্যানেজার মার্কেটিং (রুটিন দায়িত্ব) প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক জানান, গত ২০ মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর মেড্ডা, কালিসিমা, গৌকর্ণ ঘাট, বিহাইর, সুহিলপুর ও সরাইল কুট্টাপাড়ার বিভিন্ন স্থানে মোট ২৬ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এর মধ্যে ১ হাজার ৭৮১ জন গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। দুই হাজার ৩৮৫ মিটার পাইপলাইন নেটওয়ার্কRead More



















