October, 2025
সরাইল পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ আহত ৩০
মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়া’র সরাইলে পূর্ব বিরোধের জেরে দু’ঘন্টা যাবত সংঘর্ষ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে । আজ ( ১২ অক্টোবর) রোববার সকাল ১০ টায় সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর গ্রামের ইউপি সদস্য ফরহাদ মেম্বার ও একই বংশের প্রবাসী সুমন মিয়ার সংঙ্গে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত দুপক্ষের মাঝে সংঘর্ষ চলছিল। এতে উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হয়েছেন, কিছু আহত ব্যাক্তি সরাইল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয় বাকিরা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরে পুলিশ এসেRead More
কসবায় ১৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশ বিশেষ অভিযানে ১৬ (ষোল) কেজি গাঁজা ও একটি সিএনজিসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে। শনিবার বিকালে কসবা থানা পুলিশের একটি চৌকস টিম থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে বায়েক ইউনিয়নের বায়েক দক্ষিণপাড়া এলাকা হতে দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১৬ কেজি গাঁজা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পুরাতন সিএনজি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা ও সিএনজি উপস্থিত সাক্ষীদের সম্মুখে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ১নং আসামীর বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে।Read More
আশুগঞ্জে সারসহ গ্রেপ্তার ২
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাকে করে পাচারের সময় সারসহ দুজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) রাতে আশুগঞ্জ টোল প্লাজা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তাররা হলেন, বগুড়ার সারিয়াকান্দা উপজেলার মো. জাহিদুল ইসলাম ভোলা (৪৩), বগুড়া সদরের মো. জহুরুল ইসলাম (২০)। শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়। শনিবার রাতে পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে ট্রাক থেকে ৪২০ বস্তা সার জব্দ করা হয়। বস্তায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এ সিল মারা। এ বিষয়ে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
আশুগঞ্জে ৩০ বোতল স্কফ সিরাপ ও মোটরসাইকেলসহ কাজীপাড়ার মাসুম গ্রেফতার
আশুগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযানে ৩০ (ত্রিশ) বোতল স্কফ সিরাপ ও একটি মোটরসাইকেলসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে। ১০ অক্টোবর ২০২৫ খ্রি. রাত ৮টা ৫ মিনিটের দিকে আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম আশুগঞ্জ সদর ইউনিয়নের বড়তল্লা এলাকায় অভিযান চালায়। অভিযানে ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩০ বোতল স্কফ সিরাপ এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি Suzuki Gixxer মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি জানান, তার বিরুদ্ধে একাধিক মাদকRead More
ব্রাহ্মণবাড়িয়ার বাক প্রতিবন্ধী আলী নেওয়াজ ঢাকা মেডিক্যালে নিখোঁজ
গত ০৬-১০-২০২৫ ইং তারিখে সকাল ০৮:১০ ঘটিকার সময় শফিকুল ইসলাম (৬৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ভর্তি অবস্থায় নিখোজ হন বলে তার ছেলে মোঃ আলী নেওয়াজ জানান। নিখোজের ছেলে হাসপাতাল সহ সম্ভাব্য সকল জায়গায় খুজাখুজি করে এখন পর্যন্ত কোন সন্ধান পাননি। খুজাখুজি এখনও বিদ্যমান। নিখোজ ব্যক্তির বিবরণ : ১।উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি ২। গায়ের রং- শ্যামলা বর্ণের ৩। মুখে লম্বা কাচা পাকা দাঁড়ি ৪। চুল মাঝারি কালো রঙের ৫। কথা বলতে পারেনা (বোবা) ৬। গলায় অপারেশন করা দাগ আছে ৭। গায়ে সাদা গেঞ্জি ও পরনে চেক লুঙ্গি ছিলো ৮।Read More
তথ্যগত ভুলের ব্যাখ্যা
“কোর্ট রোডের তাজ হোটেলে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৪ নারীসহ গ্রেফতার ১০” শিরোনামে ব্রাহ্মণবাড়িয়া টুয়েন্টিফোরডটকমে প্রকাশিত খবরে এক তরুণীর ঠিকানা পুলিশ কর্তৃক সরবরাহকৃত ঠিকানায় ” পিতা-কবির খান, গ্রাম : বীরগাঁও থানা-নবীনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া মর্মে প্রকাশিত হয়। কিন্তু প্রকৃত পক্ষে তার বাড়ি বীরগাঁও ইউনিয়নের পার্শ্ববর্তী কেদারখোলা গ্রামে। বিষয়টি কিবরিয়া নামের একজন আপত্তি জানিয়ে থানায় সংশোধনের আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে বিষয়টি সকলের অবগতির জন্য উপস্থাপন করা হল। এদিকে, সংবাদটি প্রচারের পর একাধিক নারীর পরিবার মানবিক দিক বিবেচনায় তা সরিয়ে নিতে অনুরোধ করেন। নারীর সামাজিক সুরক্ষার দিকটি বিবেচনায় নিয়ে সংবাদটি ব্রাহ্মণবাড়িয়াRead More
নবীনগর আলমনগর এ.কে কিন্ডারগার্টেনে মেধাবৃত্তি ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলমনগর এ.কে কিন্ডারগার্টেনে আজ শনিবার (১১ অক্টোবর) সকালে উৎসবমুখর পরিবেশে মেধাবৃত্তি ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল মালেক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক গোলাম কিবরিয়া ও সাংবাদিক খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. আবু মুছা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষক নেতা ও লাপাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরশেদুল ইসলাম লিটন,Read More
ব্রাহ্মণবাড়িয়ার প্রাচীন বিদ্যাপীঠ অন্নদা স্কুলের ১৫০ বছর পুর্তি, ৩ দিনের জমকালো আয়োজন
ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে প্রাচীন বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের ১৫০ বছর পুর্তি অনুষ্ঠান হবে তিনদিনে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার পরিবারের সদস্যসহ সাবেক প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার শিক্ষার্থীর অংশগ্রহনের আশা করা হচ্ছে ওই অনুষ্ঠানে। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এলামনাই অব ব্রাহ্মণবাড়িয়া অন্নদা এক্স স্টুডেন্ট সোসাইটি (আবেশ) এ অনুষ্ঠানের আয়োজন করছে। আগামী ২৪, ২৫, ২৬ ডিসেম্বর বিদ্যালয় প্রাঙ্গনে ১৫০ বছর পুর্তি অনুষ্ঠানের আয়োজন করা হবে। এর মধ্যে ২৪ ডিসেম্বর বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদেরকে নিয়ে অনুষ্ঠানের করা হবে। তিনদিনই দিনভর নানা অনুষ্ঠান হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ১৫০ বছর পুর্তি উদযাপন উপলক্ষে শনিবার দুপুরে ব্রাহ্মণাবাড়িয়া প্রেসক্লাবে প্রেসRead More
কসবায় জাল কাগজে ভারতীয় পণ্য চোরাচালান: ডিবির অভিযানে বিপুল মালামাল উদ্ধার, তিন চোরাকারবারি গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে কসবা উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানকৃত পণ্যসহ তিন চোরাকারবারি গ্রেফতার হয়েছে। এ সময় নিলাম সংক্রান্ত জাল কাগজপত্র ব্যবহার করে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় পণ্য ও একটি পিকআপ ট্রাক জব্দ করা হয়। ডিবি সূত্র জানায়, শুক্রবার রাত ১২টা ১৫ মিনিটের দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম কসবা থানাধীন বায়েক ইউনিয়নের নয়নপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নিলাম সংক্রান্ত জাল কাগজপত্র ব্যবহার করে অবৈধভাবে ভারত থেকে আনা পণ্যসহ তিনজনকে আটক করা হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে— ভারতীয় বাসমতী চালRead More
আখাউড়ায় ইয়াবা ও নগদ টাকাসহ পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আখাউড়া থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৮০ হাজার ৯০০ টাকা ও একটি সাদা রঙের প্রাইভেটকারসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার এহতেশামুল হক-এর নির্দেশে এবং কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আতিকুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিনের নেতৃত্বে শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে এই অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, আখাউড়া পৌরসভার খড়মপুর এলাকার কোড্ডা রেলক্রসিং সংলগ্ন খাদেম ফিসারিজ পুকুরের সামনে আখাউড়া-ব্রাহ্মণবাড়িয়া বাইপাস সড়কে নিয়মিত চেকপোস্ট চলাকালে একটি প্রাইভেটকারে থাকা পাঁচজনকে সন্দেহ হলে তল্লাশি চালানো হয়।Read More



















