Main Menu

October, 2025

 

আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের (৪০) মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার দরুইন এলাকায় রেললাইন থেকে ওই যুবকের দ্বিখণ্ডিত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। তবে কোন ট্রেনের নিচে কাটা পড়েছে, তা কেউ বলতে পারছেন না। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


নবীনগরে বাল্যবন্ধুকে কুপিয়ে ও জবাই করে হত্যা, ঘাতক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাল্যবন্ধুকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে খাইরুল আমিন নামে এক যুবক। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত মধ্যরাতে উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর নবীনগর থানার ওসি শাহিনুর ইসলামের নেতৃত্বে পুলিশের শ্বাসরুদ্ধ অভিযানে দুই ঘণ্টার মধ্যেই ঘাতককে গ্রেপ্তার করা হয়। নিহত যুবকের নাম উমর হাসান (২৩)। তিনি মহেশপুর গ্রামের মুরশিদ মিয়ার বাড়ির জাকির হোসেনের ছেলে। আর গ্রেপ্তারকৃত ঘাতক খাইরুল আমিন একই গ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দা চান মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, উমর ও খাইরুল শৈশব থেকেই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। সম্প্রতি ব্যক্তিগত বিরোধের জেরে তাদেরRead More


ব্রাহ্মণবাড়িয়ায় কেক কেটে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় দেশের অন্যতম জনপ্রিয় ও পাঠক নন্দিত জাতীয় দৈনিক কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিনটি পালনে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এ এস এম শফিকুল্লাহ। এতে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সাবেক সভাপতি মো. আরজু, সাবেক সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, আ ফ ম কাওসার এমরান, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতিRead More


এইচএসসি পরীক্ষায় ফেল করায় চাঁদনীর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ফেল করার খবর পেয়ে মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে পৌরসভার ভাদুঘর টিঅ্যান্ডটি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শিক্ষার্থীর নাম চাঁদনী আক্তার, সে জেলার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের চুন্টা গ্রামের মো. ফারুক মিয়ার মেয়ে। জানা যায়, চাঁদনী চলতি বছর চিনাইর ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন। দুপুরে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর সে দুই বিষয়ে ফেল করার খবর জানতে পারে। এ সময় ফলাফল খারাপ করার বিষয়টি সে মেনে নিতে পারেনি। পরে বিকেলে মানসিক যন্ত্রণাRead More


ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ২১টি মনোনয়নপত্র বিলি

ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- চট্ট- ২০৪০) এর ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন ২০২৫ আগামী ১৬ নভেম্বর ২০২৫, রোববার মেড্ডা ট্রাক টার্মিনালস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের মধ্যে নির্বাচনী আমেজ বিরাজ করছে। ঘোষিত তফসিল অনুযায়ী গত ১৫ ও ১৬ অক্টোবর, বুধবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত সংগঠনের প্রধান কার্যালয়ে মনোনয়নপত্র বিলি করা হয়েছে। নির্বাচন উপ-কমিটির সদস্য সচিব শেখ মোঃ মাহফুজ জানান, ১৫ ও ১৬ অক্টোবর ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- চট্ট-Read More


ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসিতে পাসের হার ও জিপিএ-৫ এ এগিয়ে রয়েছে সরকারি কলেজ

ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ এ এগিয়ে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। এবছর এইচএসসি পরীক্ষায় কলেজ থেকে ১ হাজার ১১৬ পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৯৯৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১৮৫জন। পাসের হার ৮৯ দশমিক ৩৪শতাংশ। বৃহস্পতিবার সকালে দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় এইচএসসি পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞান ও প্রযুক্ত কলেজের মানবিক বিভাগ থেকে এবছর এইচএসসি পরীক্ষায় ২জন অংশ নিয়েছে। পাসের হার শতভাগ। ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেRead More


শহরের মৌলভী পাড়ায় ফ্ল্যাটে ‘রহস্যজনক’ অগ্নিকাণ্ড, বৃদ্ধ নিহত

ব্রাহ্মণবাড়িয়ার মৌলভী পাড়ায় একটি বহুতল ভবনের ফ্ল্যাটে রহস্যজনক অগ্নিকাণ্ডে শাহ ফরহাদ উদ্দিন আহমদ (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও তদন্ত চলছে। পারিবারিক বিরোধের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। শহরে বহুতল ভবনের একটি ফ্ল্যাটে রহস্যজনক অগ্নিকাণ্ড হয়েছে। এতে শাহ ফরহাদ উদ্দিন আহমদ (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে শহরের মৌলভী পাড়ায় ৬ তলা বিশিষ্ট দেওয়ান প্লাজা ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটের একটি কক্ষে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বাড়ি জেলার আখাউড়া উপজেলার আজমপুর গ্রামে। তিনি পরিবার নিয়ে শহরের মৌলভী পাড়ায় ওই ভবনের পঞ্চম তলারRead More


ব্রাহ্মণবাড়িয়ায় তিন কলেজের পরীক্ষার্থীরা শতভাগ অকৃতকার্য

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও বিজয়নগর উপজেলার তিনটি কলেজের একজন শিক্ষার্থীও এ বছর এইচএসসি পরীক্ষায় পাস করতে পারেননি। জানা গেছে, নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় মাত্র ৩ জন শিক্ষার্থী, বিজয়নগরের নিদারাবাদ ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে অংশ নেয় ৬ জন এবং চান্দপুর স্কুল অ্যান্ড কলেজে অংশ নেয় ১১ জন পরীক্ষার্থী। তবে তিনটি প্রতিষ্ঠানেই পরীক্ষার্থীরা শতভাগ অকৃতকার্য হয়েছে। এ নিয়ে পরীক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে গভীর হতাশা বিরাজ করছে। শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শিক্ষক সংকট, একাডেমিক দুর্বলতা, শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি ও পর্যাপ্ত প্রস্তুতির অভাবই এমনRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় এয়ারগানসহ এক ব্যক্তি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় সেনাবাহিনী এক ব্যক্তিকে ভারতীয় এয়ারগান ও অ্যামোনিশনসহ গ্রেপ্তার করেছে। বুধবার( ১৫ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের হালকাটা এলাকায় অভিযান চালানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন, হালকাটা এলাকার গাজী আহমেদ আলীর ছেলে গাজী শাহীন আলী (৪২)। তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী জানায়, সিভিল সোর্সের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ইমরন মাসুম সাব্বিরের নেতৃত্বে শাহীন আলীর বাড়িতে যৌথ অভিযান চালানো হয়। অভিযানের সময় গাজী শাহীন আলী অবৈধ দুইটি ভারতীয়Read More


সাবেক এমপি ফয়জুর রহমান বাদল ২ দিনের রিমান্ডে

জুলাই আন্দোলনে নিউমার্কেট থানার হত্যাচেষ্টা মামলায় ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ফয়জুর রহমান বাদলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৫ অক্টোবর) তিন দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত এই আদেশ দেন। এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপ-পরিদর্শক মারুফ হাসান আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনে বলা হয়, মামলার মূল রহস্য উদঘাটন, ব্যবহৃত অস্ত্র উদ্ধার, এই মামলার এজাহারনামীয় ও অজ্ঞাতনামা পলাতক আসামিদের সঠিক নাম ও ঠিকানা সংগ্রহের স্বার্থে আসামিকে তিন দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন। এর আগে গত ১৮ সেপ্টেম্বরRead More


This site is protected by wp-copyrightpro.com