Main Menu

সাবেক এমপি ফয়জুর রহমান বাদল ২ দিনের রিমান্ডে

[Web-Dorado_Zoom]

জুলাই আন্দোলনে নিউমার্কেট থানার হত্যাচেষ্টা মামলায় ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ফয়জুর রহমান বাদলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৫ অক্টোবর) তিন দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত এই আদেশ দেন।

এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপ-পরিদর্শক মারুফ হাসান আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডের আবেদন করেন।

আবেদনে বলা হয়, মামলার মূল রহস্য উদঘাটন, ব্যবহৃত অস্ত্র উদ্ধার, এই মামলার এজাহারনামীয় ও অজ্ঞাতনামা পলাতক আসামিদের সঠিক নাম ও ঠিকানা সংগ্রহের স্বার্থে আসামিকে তিন দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন। এর আগে গত ১৮ সেপ্টেম্বর ঢাকার খিলক্ষেত থানাধীন এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই আসামিরা ঢাকা কলেজ এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনরত কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর আগ্নেয়াস্ত্র দ্বারা হত্যার উদ্দেশ্যে মারধর ও গুলি বর্ষণের হুকুম প্রদান করেন। এ সময় অন্য আসামিদের হামলায় অনেক শিক্ষার্থী গুরুতর আহত হন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares