Main Menu

August, 2025

 

নবীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের রসুলপুর গ্রামের পানিতে ডুবে রিফাত (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামে বায়েজিদ মিয়ার ছেলে। জানা যায়, রিফাত সহপাঠীদের সাথে দুপুরে বর্ষার নতুন পানিতে গোছল করতে গিয়ে তলিয়ে যায়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বলেন, জলাশয়ে গোছল করতে গিয়ে রিফাত নামের এক শিশু মারা গেছে।


নবীনগর পৌর আওয়ামী লীগের সভাপতি বোরহান ডিবি পুলিশের হাতে গ্রেফতার

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর আওয়ামী লীগের সভাপতি মো. বোরহান উদ্দিন আহমেদ নসু ঢাকায় তার বাসা থেকে গ্রেপ্তার হয়েছেন। রামপুরা থানায় দায়ের হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক মামলার আসামি হিসেবে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রোববার রাতে তাকে তার উত্তরার বাসা থেকে গ্রেপ্তার করে। পরে রাতেই রামপুরা থানায় তাকে হস্তান্তর করা হয়। রামপুরার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাহাত খান বিপিএম সোমবার (৪ আগস্ট) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে সোমবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া বোরহান উদ্দিন আহমেদ নসু ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরRead More


আশুগঞ্জে ২৫০০ কেজি ভারতীয় গরুর মাংস জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ভারতীয় ২ হাজার ৫০০ কেজি গরুর মাংসসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার (৩ আগস্ট) ভোররাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের টোলপ্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার শিলন্দা গ্রামের করিম সরকারের ছেলে রাসেল সরকার (৩৬) ও ধর্মখোল গ্রামের আবুল কালামের ছেলে রবিউল আউয়াল (২০)। রোববার (৪ আগস্ট) রাতে পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল টোলপ্লাজা এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১২৫টি প্যাকেটে রক্ষিত ২ হাজার ৫০০Read More


বিজয়নগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

বিজয়নগরে দুটি মোটরসাইকেল ও সিএনজিচালিত একটি অটোরিকশার সংঘর্ষে মোটরসাইকেলের পাঁচ আরোহী নিহত হয়েছেন। রোববার (৩ আগস্ট) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, বিকেলে ওই মহাসড়কের রামপুর নামক স্থানে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি মোটরসাইকেলের সঙ্গে মাধবপুরগামী অপর একটি মোটরসাইকেল ও একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের পাঁচজন আরোহী নিহত হন। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


কসবায় স্কলার ইনস্টিটিউট এর উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ

রুবেল আহমেদ : কসবায় বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে পরিচালিত ছয় মাসব্যাপী বেসিক কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৬০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সার্টিফিকেট বিতরণ করেছে কসবা স্কলার ইনস্টিটিউট। শনিবার (২ আগস্ট) দুপুরে স্থানীয় ফুড প্যালেস রেস্টুরেন্ট হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কসবা স্কলার ইনস্টিটিউটের পরিচালক মো. সালাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন। স্কলার ইনস্টিটিউটের পরিচালক গোলাম কিবরিয়া মুন্নার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কসবা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টের এপিপি এডভোকেট ইয়াকুব আলী আনসারি, সিরাজুল হক স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক শরিফ আহমেদ সরকারRead More


আপনারা শুধু নিরপেক্ষ নির্বাচনের সংস্কার করুন: ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল

বিএনপির কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা দিয়েছেন, সেখানেই সকল সংস্কারের বিষয়ে উল্লেখ আছে। আপনারা শুধু একটি সংস্কার করুন, যা হচ্ছে স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনের সংস্কার। তখন বাংলাদেশের জনগণ যাকে ইচ্ছে তাকে ভোট দেবে এবং তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি এসে সকল সংস্কার করবে। শনিবার (২ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিতে ‘সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া’ আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থানে শোক ও বিজয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধানRead More


ইসলামী যুব আন্দোলনের সদস্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়োজনে গত শুক্রবার বিকাল ৩:৩০টায় টিএ রোডস্থ আইএবি মিলনায়তনে সদস্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুফতি রহমাতুল্লাহ বিন হাবিব। ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি হাফেজ মাওলানা শাহ্ মোহাম্মদুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আল আমিন হোসাইনীর সঞ্চালনায় তারবিয়াতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল করীম, যুব আন্দোলনের সাবেক জেলা সভাপতি মুফতি আশরাফুল ইসলাম বিলাল, আইএবির জেলা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা ইউনুছ আহমদ ছাতিয়ানী প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা নেতৃবৃন্দ। কর্মশালায়Read More


ইসলামী শাসনব্যবস্থা কায়েম হলে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি থাকবে না– জয়েন্ট সেক্রেটারি জেনারেল হাবিব

  ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ -এর জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুফতি রহমাতুল্লাহ বিন হাবিব বলেছেন, একাত্তরে দেশ স্বাধীন হওয়ার পর এদেশের মানুষ কাঙ্ক্ষিত মুক্তি পায়নি, নব্বুইয়ে আবারো স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে হলো। পুনরায় চব্বিশে নব্য স্বৈরাচারদের আন্দোলন করে সরানোর পরও কাঙ্ক্ষিত স্বাধীনতা পায়নি। তাই আমরা চাই এমন একটি শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত করতে যা বাস্তবায়ন হলে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি থাকবে না। ইসলামী যুব আন্দোলনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠনের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে গত শুক্রবার বাদ আছর বর্ণাঢ্য র‍্যালি শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে টিএ রোডস্থ জেলা কার্যালয়Read More


আখাউড়া স্থলবন্দরে ব্যবসায়ীদের সমস্যা শুনলেন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ীদের সমস্যার কথা শুনেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ। শুক্রবার (১ আগস্ট) বিকেলে আখাউড়া স্থলবন্দর পরিদর্শনকালে ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি। এদিন বিকেলে রিয়াজ হামিদুল্লাহ আগরতলা থেকে আখাউড়া স্থলবন্দরে আসেন। তিনি আখাউড়া স্থলবন্দর, কাস্টমস ও ইমিগ্রেশন এলাকা ঘুরে দেখেন। পরে তিনি বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। ব্যবসায়ীরা এ সময় বন্দর নিয়ে সমস্যার কথা জানান। ব্যবসায়ী ফারুক মিয়া বলেন, ‘এ বন্দর দিয়ে ব্যবসা পরিচালনায় আমাদের সমস্যার কথা শুনে তিনি আলোচনার কথা জানিয়েছেন। তবে ব্যবসায়ীদের জন্য ভিসা চালুর বিষয়ে তিনি সুস্পষ্ট কোনো জবাব দেননি।Read More


মামার বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ ২ বোন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নুসরাত জাহান (১২) ও ইসরাত জাহান মীম (৫) নামে দুই বোন বৃহস্পতিবার (৩১ জুলাই) থেকে নিখোঁজ হয়েছে। মামার বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরার পথে তারা নিখোঁজ হয়। এ ঘটনায় ওই দুই শিশুর বাবা মো. ছবির হোসেন শুক্রবার (১ আগস্ট) থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কুচনী গ্রামের বাসিন্দা অটোরিকশা চালক ছবীর হোসেনের মাদরাসা পড়ুয়া দুই মেয়ে পাশের গ্রাম বুড্ডায় মামার বাড়িতে বেড়াতে যায়। বাড়িতে আসার কথা বলে বৃহস্পতিবার বিকেলে তারা বের হয়। এরপর থেকে আর খোঁজ মিলছে না। তাদের নিখোঁজের বিষয়ে এলাকায়Read More


This site is protected by wp-copyrightpro.com