Main Menu

আশুগঞ্জে ২৫০০ কেজি ভারতীয় গরুর মাংস জব্দ

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ভারতীয় ২ হাজার ৫০০ কেজি গরুর মাংসসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৩ আগস্ট) ভোররাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের টোলপ্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার শিলন্দা গ্রামের করিম সরকারের ছেলে রাসেল সরকার (৩৬) ও ধর্মখোল গ্রামের আবুল কালামের ছেলে রবিউল আউয়াল (২০)।

রোববার (৪ আগস্ট) রাতে পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল টোলপ্লাজা এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১২৫টি প্যাকেটে রক্ষিত ২ হাজার ৫০০ কেজি গরুর মাংস জব্দ করে। এ সময় দুইজনকে আটক করা হয়।

ওসি আরও জানান, গরুর মাংসগুলো অবৈধভাবে ভারত থেকে আনা হয়েছে। মান যাচাই ব্যতীত ফ্রিজিং না করেই ট্রাকে করে মাংস পরিবহন করা হচ্ছিল। চোরাই পথে আনা এসব মাংস ঢাকার বিভিন্ন হোটেল-রেস্তোরাঁগুলোতে বিক্রি করে অসাধু চক্র। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares