Main Menu

নবীনগর পৌর আওয়ামী লীগের সভাপতি বোরহান ডিবি পুলিশের হাতে গ্রেফতার

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর আওয়ামী লীগের সভাপতি মো. বোরহান উদ্দিন আহমেদ নসু ঢাকায় তার বাসা থেকে গ্রেপ্তার হয়েছেন। রামপুরা থানায় দায়ের হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক মামলার আসামি হিসেবে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রোববার রাতে তাকে তার উত্তরার বাসা থেকে গ্রেপ্তার করে। পরে রাতেই রামপুরা থানায় তাকে হস্তান্তর করা হয়।

রামপুরার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাহাত খান বিপিএম সোমবার (৪ আগস্ট) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে সোমবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া বোরহান উদ্দিন আহমেদ নসু ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা। ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক সদস্যও ছিলেন তিনি।

তার গ্রেপ্তারের খবরটি নবীনগরে রবিবার (৩ আগস্ট) রাতে চাওর হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবিসহ খবরটি ভাইরাল হতে থাকে। শেখ হাসিনা সরকারের পতনের পরপরই তিনি আত্মগোপনে চলে যান।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন আহমেদের গ্রেপ্তারের খবর তিনি ফেসবুকে দেখেছেন। তবে কোন মামলায় কবে কখন গ্রেপ্তার হয়েছেন তিনি সে বিষয়ে অবগত নন।

বোরহান উদ্দিন আহমেদের ভাতিজা স্থানীয় একটি মাদরাসার সুপার মাওলানা আবদুল মতিন বলেন, ‘আমরা ফেসবুকের মাধ্যমেই চাচার গ্রেপ্তারের খবর জানতে পেরেছি। খবরটির সত্যতা জানতে ঢাকায় বসবাসরত চাচিকে (বোরহান উদ্দিনের স্ত্রী) বারবার কল দিয়ে তার ফোনটি বন্ধ পেয়েছি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares