July, 2025
ব্রাহ্মণবাড়িয়ায় ডোবা থেকে শাপলা তুলতে গিয়ে ভাই-বোনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় ডোবা থেকে শাপলা ফুল তুলতে গিয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে পৌর শহরের ভাদুঘর খাদেমের মাঠে (শান্তিনগর) এলাকার ওই ডোবা তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃত হোসাইন (১১) ও তার বোন জিন্নাত (৮) পৌর শহরের ভাদুঘর খাদেমের মাঠ (শান্তিনগর) এলাকার আক্কাস মিয়ার সন্তান। পরিবারের লোকজন জানায়, শান্তিনগর খাদেমের মাঠের পাশে একটি ডোবা থেকে প্রায় সময় শাপলা ফুল তুলতে যেতো হোসাইন ও জিন্নাত। বৃহস্পতিবার দুপুরেও শাপলা ফুল তোলার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা হয়ে গেলেও তারা বাড়িতে ফিরেনি। পরে তাদের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোন সন্ধ্যান পাওয়াRead More
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় ড্যাবের স্বেচ্ছায় রক্তদান
ব্রাহ্মণবাড়িয়ায় ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর উদ্যোগে জুলাই-আগস্ট মহান গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা ১১টায় শহরের লোকনাথ উদ্যানে (টেংকেরপাড়) এই রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন- বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল। ড্যাব, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ডা. মো. মকবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ডা. মো. জহিরুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ হিমেল খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলাRead More
ব্রাহ্মণবাড়িয়ায় নানা কর্মসূচির মধ্যেদিয়ে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সময়ের সাথে আগামীর পথে’ এই স্লোগানকে নিয়ে ২২ বছর পেরিয়ে ২৩ বছরে পদার্পণ করেছে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি। নানা কর্মসূচির মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী। বৃহস্পতিবার সকালে পবিত্র কোরআন খতমের মধ্যদিয়ে শুরু করা হয়। পরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব প্রাঙ্গনে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ,জেড,এম আরিফ হোসেন। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, এনটিভির নিজস্ব প্রতিবেদক শিহাব উদ্দিন বিপু। এতে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ,Read More
ব্রাহ্মণবাড়িয়ায় চীনা নাগরিকসহ ৬ জনের জেল
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান চালিয়ে তিন চীনা নাগরিকসহ ছয়জনকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ওই কারখানা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে উপজেলার সোনারামপুর এলাকায় অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়া। দণ্ডপ্রাপ্তরা হলেন, চীনা নাগরিক ঝানা ইয়াংলিয়াং (৪৪), ঝু শিংলিয়াং (৪১), সান বেনহুয়া (৬৩), বাংলাদেশি মো. ইফতেয়ার সিকদার (৩৩), মো. সোহাগ মিয়া (২৫) ও মো. দিদার (২৬)। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রাখিবুল হাসান জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে সিসা কারখানা স্থাপন করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন তারা। কারখানায় সিসাRead More
পিকআপে মিলল দুই মণ ৭ কেজি গাঁজা, কারবারি আটক
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৮৭ কেজি গাঁজাসহ আশরাফুল (২১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার, ৩ জুলাই) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আশরাফুল জেলার কসবা উপজেলার শাহপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৬টার দিকে টোলপ্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালানো হয়। এতে পিকআপটির গোপন চেম্বার থেকে ৮৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আটককৃত আশরাফুল দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেRead More
কসবায় ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধ্বজনগর থেকে ৩০ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে র্যাব-৯। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বৃহস্পতিবার (৩ জুলাই) আনুমানিক রাত ১টা ৩০ মিনিটের সময় ব্রাহ্মণবাড়িয়ার কসবা গোপীনাথপুর ইউপি’র ধ্বজনগর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত হলেন, মোঃমাহফুজ মিয়া (৪২), পিতা মৃত ইউসুফ আলী, ধ্বজনগর, গোপীনাথপুর ইউপি, কসবা, জেলা ব্রাহ্মণবাড়িয়া। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয় এবং গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামতRead More
৩৭ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ করেছে বিজিবি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে প্রায় ৩৭ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন চোরাচালানের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। (বুধবার, ২ জুলাই) বিকেলে উপজেলার আউলিয়া বাজার এলাকার একটি গুদাম থেকে অভিযান চালিয়ে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা এ সব পণ্য জব্দ করে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা, ওড়না, হুডি, জ্যাকেট, গেঞ্জি, চাদর ও কিসমিস। আজ (বৃহস্পতিবার, ৩ জুলাই) দুপুরে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব কথ্য জানা গেছে। বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল আউলিয়া বাজারের একটি গুদামঘরে অভিযানRead More
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা
দুজনের পরিবারের মানুষ বুঝলো না, আহারে কষ্ট’ ভালোবাসার মানুষের সাথে এক ছাদের নিচে জীবন কাটানোর স্বপ্ন ছিল তার। কিন্তু পারিবারিক বাধা সে স্বপ্ন পূরণ হতে দিলো না। অবশেষে, দুঃখ, হতাশা আর অপূর্ণতার বোঝা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জীবনের ইতি টানলেন ফয়সাল আহমেদ (২৫)। বুধবার (২ জুলাই) রাত ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পূর্ব মেড্ডায় নিজ শোবার ঘর থেকে ফয়সালের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সদর মডেল থানা পুলিশ। ফয়সাল পূর্ব মেড্ডা এলাকার মৃত শেখ মোহাম্মদ এমদাদের ছেলে। মৃত্যুর আগে, হৃদয়ভাঙা এক স্ট্যাটাস দেন তিনি নিজের ফেসবুক ওয়ালে। সেখানে তিনি লেখেন, আমিRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ৭ টাকার ইনজেকশন ৩৫০ টাকায় বিক্রি, ৪০ হাজার টাকা জরিমানা
গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালের বিছানায় সংকটাপন্ন একজন প্রসূতি। চিকিৎসক জানিয়েছে, জরুরিভিত্তিতে একটি ইনজেকশন দরকার। স্বজন ছুটে গেছেন ওষুধ খুঁজতে। ততক্ষণে অধিকাংশ ফার্মেসি বন্ধ হয়ে গেছে। শহরের কুমারশীল মোড়ে জান্নাত ফার্মেসি খোলা ছিল। ওষুধ ‘সংকট’ জানিয়ে বিক্রেতা মাত্র সাড়ে সাত টাকা মূল্যের ইনজেকশনটির দাম চান ৩৫০ টাকা। ক্রেতা রশিদ চাইলে বিক্রেতা অস্বীকৃতি জানান। ঘটনাটি ঘটে গত ৩০ জুন রাত ১২টার দিকে। কামরুল হাসান নামে এক ব্যক্তি তার আত্মীয়ার জন্য ‘মেথারস্প্যান ২০০ এমএল’ ইনজেকশন কিনতে গিয়েছিলেন। কামরুল বলেন, ‘ইনজেকশনের গায়ে স্পষ্ট লেখা ছিল মূল্য সাত টাকা ৫০ পয়সা। অথচ তারা ৩৫০Read More
কসবায় মাজার জিয়ারতের মধ্য দিয়ে কবির আহাম্মদ ভূঁইয়ার নির্বাচনী গণসংযোগ শুরু
রুবেল আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে সম্বাব্য প্রার্থী হিসেবে এলাকায় গণসংযোগে নেমেছেন জেলা বিএনপি’র সদস্য আলহাজ্ব কবির আহাম্মদ ভূইয়া। বুধবার বিকেলে কসবা আড়াইবাড়ী দরবার শরীফ মসজিদে আসর নামাজ শেষে আড়াইবাড়ী দরবার শরীফের মরহুম পীর হযরত মাওলানা আজগর আলী (রাঃ) মাজার জিয়ারতের মধ্য দিয়ে শুরু করেন নির্বাচনী গণসংযোগ। মাজার জিয়ারত শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। এসময় নেতাকর্মীর তাকে ফুল দিয়ে বরণ করেন।Read More



















