Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ডোবা থেকে শাপলা তুলতে গিয়ে ভাই-বোনের মৃত্যু

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ায় ডোবা থেকে শাপলা ফুল তুলতে গিয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে পৌর শহরের ভাদুঘর খাদেমের মাঠে (শান্তিনগর) এলাকার ওই ডোবা তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃত হোসাইন (১১) ও তার বোন জিন্নাত (৮) পৌর শহরের ভাদুঘর খাদেমের মাঠ (শান্তিনগর) এলাকার আক্কাস মিয়ার সন্তান।

পরিবারের লোকজন জানায়, শান্তিনগর খাদেমের মাঠের পাশে একটি ডোবা থেকে প্রায় সময় শাপলা ফুল তুলতে যেতো হোসাইন ও জিন্নাত। বৃহস্পতিবার দুপুরেও শাপলা ফুল তোলার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা হয়ে গেলেও তারা বাড়িতে ফিরেনি। পরে তাদের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোন সন্ধ্যান পাওয়া যায়নি। খোঁজাখুঁজির এক পর্যায়ে শুক্রবার সকালে বাড়ির পাশে ডোবাতে দু’জনের মৃতদেহ ভেসে উঠতে দেখেন তাদের আরেক ভাই। পরে স্হানিয় লোকজন তাদের লাশ ডোবা থেকে তুলে বাড়িতে নিয়ে আসেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানে হয়। মৃতদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে মরদেহগুলো ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares