July, 2025
নবীনগরে ইউএনও অফিসে হুলুস্থুল কাণ্ড! সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইকবাল হোসেন রাজু ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নাছিমা আক্তার বাদী হয়ে নবীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে ইকবাল হোসেন রাজু ছাড়াও আক্কাছ ভূঁইয়া ও ফাহিম ভূঁইয়ার নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে নাছিমা আক্তার তার আত্মীয়দের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমি সংক্রান্ত বিরোধ মীমাংসায় উপস্থিত হলে, অভিযুক্তরা অজ্ঞাতনামা কয়েকজন লোকসহ সেখানে গিয়ে তাদের হুমকি, গালিগালাজ ওRead More
একসঙ্গে তিন ছেলের জন্ম, আগের আছে তিন ছেলে, দুশ্চিন্তায় দিনমজুর দম্পতি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক দম্পতি একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিয়ে খুশি হয়েও আছেন দুশ্চিন্তায়। দিনমজুর অলি মিয়ার স্ত্রী হাছেনা বেগম (৩২) এক সঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দেন। একদিকে সন্তান জন্মের আনন্দ, অন্যদিকে ভরণপোষণের দুশ্চিন্তায় দিন কাটছে দিনমজুর স্বামী অলি মিয়ার। গত রোববার (২৯ জুন) রাতে পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার ভৈরব শহরের হলিটাচ মেডিকেল কেয়ার অ্যান্ড হাসপাতালে সিজারিয়ান ডেলিভারির মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন হাছেনা। তিন ছেলে সন্তান জন্মের বিষয়টি বুধবার (২ জুলাই) নাসিরনগরের জানাজানি হয়। অলি মিয়া নাসিরনগর উপজেলার গোয়ালনগর গ্রামের বাসিন্দা। অলি মিয়া পেশায় দিনমজুর। আগে থেকেই তাদের সংসারেRead More
মোবাইল ফোনে বিয়ে, বাথরুমে মিলল নববধূর ফাঁস লাগানো লাশ
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে রত্না আক্তার (১৮) নামে এক নববধূর গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুলাই) রাত ১০টার দিকে পৌরসভার পূর্বপাড়া এলাকার মজিবর রহমানে। নিহত রত্না আক্তার নবীনগরের গোপীনাথপুর গ্রামের মাহবুব মিয়ার মেয়ে। মাহবুব নবীনগর কাঁচাবাজারের একজন সবজি ব্যবসায়ী। স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগেই মোবাইল ফোনে রত্নার বিয়ে সম্পন্ন হয়। এরপর থেকে তিনি নবীনগর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে জনৈক মজিবরের বাড়ির দ্বিতীয় তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঘটনার সময় রত্না বাসার বাথরুমে প্রবেশ করে দীর্ঘRead More
মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়া ঘোষণা দিয়ে মারামারি করে : আসিফ নজরুল
মধ্যপ্রাচ্যে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ার লোকজন ঘোষণা দিয়ে মারামারি করে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার (২ জুলাই) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ‘জাপানের শ্রম বাজার : সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। আসিফ নজরুল বলেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে আমি মিটিং করেছি। শুনেছি ওখানে প্রতিনিয়ত ঘোষণা দিয়ে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীরা মারামারি করে। তিনি বলেন, সৌদি আরবে একটা জায়গা আছে যেই জায়গায় বাঙালিদের থেকে টাকা ছিনতাই, লুট করার জন্য বাসায় ঢুকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে ফেলারRead More
বলদা রমজানের আসল চেহারা ফাঁস! টিকিট কালোবাজারিতে গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের টিকিট কালোবাজারির সময় কৌতুক অভিনেতা রমজান মিয়া ওরফে ‘বলদা রমজান’ (৪৫)-কে হাতেনাতে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। মঙ্গলবার দুপুরে তাকে আশুগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিনি উপজেলার চরচারতলা গ্রামের সাত্তার মিয়ার ছেলে। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগ ছিল। খোঁজ নিয়ে জানা যায়, রমজান মিয়া বিভিন্ন টেলিফিল্মে ‘বলদা রমজান’ নামে কৌতুক অভিনেতা হিসেবে পরিচিত। এছাড়াও তিনি ফেসবুকভিত্তিক বিভিন্ন কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। এর পাশাপাশি তিনি আশুগঞ্জ রেল স্টেশনে দীর্ঘদিন ধরে আন্তঃনগর ও কমিউটার ট্রেনের টিকিট কালোবাজারি করে আসছিলেন। কিন্তু ছিলেন ধরাছোঁয়ারRead More
আশুগঞ্জ থেকে অপহরণ :: কেরানীগঞ্জে উদ্ধার
আশুগঞ্জ থানাধীন ভবানীপুর এলাকা থেকে অপহরণের ২০ দিন পর দক্ষিণ কেরানীগঞ্জ থানার উত্তর মালিভিটা এলাকা থেকে অপহরণকারীকে গ্রেপ্তারসহ ভিকটিমকে উদ্ধার করেছে র্যাব-১০। গ্রেপ্তার আসামির নাম ইয়াছিন (২৪)। ইয়াছিনের বাবা মো. ফারুক উত্তর মালিভিটা দক্ষিণ কেরানীগঞ্জের বাসিন্দা। সোমবার (৩০ জুন) দুপুরে র্যাব-১০ এর মিডিয়া সেলের মাধ্যমে অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক শামীম হাসান সরদার (সহকারী পুলিশ সুপার) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন ভবানীপুর এলাকা থেকে গত ১০ জুন সকাল ১০টার দিকে ভিকটিম (১৭) প্রাইভেট পড়তে যাওয়ার সময় তার পথরোধ করে আসামি মো, ইয়াছিনসহ অজ্ঞাতনামা আরোRead More



















