Main Menu

Wednesday, December 11th, 2024

 

ভারতীয় আধিপত্যের কড়া প্রতিবাদ বিএনপির তিন সংগঠনের

ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ঢাকা থেকে আগরতলা অভিমুখে লংমার্চ করে করা জবাব দিয়েছেন বিএনপির তিন সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সীমান্তে আয়োজিত সমাবেশে নেতারা বলেন, ইস্পাত কঠিন ঐক্যের মধ্যদিয়ে ভারতের আধিপত্যকে প্রতিহত করা হবে। তারা বলেন, বাংলাদেশের জনগণ কখনো প্রভুত্ব মেনে নেয়নি, ভারতের প্রভুত্বও মেনে নেওয়া হবে না। দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করতে চাইলে তা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কর্মীরা প্রতিহত করবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতারা। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা, ভারতীয় মিডিয়ায় অপপ্রচার ওRead More


লংমার্চ ঘিরে আখাউড়া স্থলবন্দরে নিরাপত্তা জোরদার

লংমার্চ ও সমাবেশ ঘিরে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি। সীমান্ত এলাকায় স্বাভাবিক নিরাপত্তার পাশাপাশি চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া শতাধিক পুলিশ সদস্য আখাউড়া স্থলবন্দর এলাকায় দায়িত্ব পালন করছেন। জানা যায়, ভারতীয় আগ্রাসন ও ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে আজ বুধবার আগরতলা অভিমুখে লংমার্চ করছে বিএনপির তিন অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। তাদের উদ্যোগে লংমার্চটি ঢাকা থেকে নেতাকর্মীদের বিশাল গাড়ি বহর নিয়ে সীমান্তবর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সীমান্তে এসে উপস্থিত হচ্ছে। ইতোমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার পার্শ্ববর্তী জেলা কুমিল্লা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্থলবন্দর এলাকারRead More


বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেলো ৩ জনের

বিজয়নগরে ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার বারোঘড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও ৬ জন আহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারগুব তৌহিদ। তিনি জানান, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বিজয়নগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বারোঘড়িয়া এলাকায় বেপরোয়া গতির কুমিল্লাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি হায়েস মাইক্রোবাস ও সিলেটগামী একটি পিকআপের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে তিনটি গাড়িই দুমড়েমুচড়ে যায়। এতে মাইক্রোবাসে থাকা এক শিশু,Read More


নবীনগর উপজেলা ও পৌর শাখার জিয়া মঞ্চের  আহবায়ক কমিটি গঠন

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ও পৌর শাখার জিয়া মঞ্চের  আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ১০ ডিসেম্বর  জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির  যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আমীর উল্লা সোহাগ স্বাক্ষরিত, ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক শফিকুল ইসলাম চৌধুরী ও সদস্য সচিব শওকত আলী পিন্টুর  যৌথ প্রত্যায়নে নবীনগর পৌরসভার সাবেক কাউন্সিলর আল মামুন কে আহবায়ক ও ব্যবসায়ী রুবেল আকরামকে সদস্যসচিব করে ৩১ সদস্য বিশিষ্ট নবীনগর উপজেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এছাড়াও  আব্দুল্লাহ আল মামুন কে আহ্বায়ক ও শামীম আহম্মদকে সদস্য সচিব করে ২১সদস্য বিশিষ্ট নবীনগর পৌর কমিটি গঠন করা হয়।Read More


অটোরিকশা ফিরে পেয়ে ইউএনওকে কৃতজ্ঞতা জানাতে আসলেন চালক!

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে গত ৬ নভেম্বর দুপুরে থাকা ১ টি অটোরিকশা (ইজিবাইক) চালকের অবর্তমানে চুরি করে নিয়ে যায় এক চুর। এসময় অটোরিকশাটির মালিক উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামের গিয়াস উদ্দিন দিশেহারা হয়ে যান তার একমাত্র সহায় সম্বল হারিয়ে।,পরে কান্নারত অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব চৌধুরীকে বিষয়টি অবগত করলে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন অটোরিকশাটি ফিরে পেতো। উপজেলা পরিষদ প্রাঙ্গনে থাকা সিসিটিভি ফুটেজ দেখে অটোরিকশাটি চুরি করা ব্যক্তিকে সনাক্ত করে অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।  ইউএনও এবং সংশ্লিষ্ট প্রশাসনের ( নবীনগর থানা ও অন্যান্য) দীর্ঘRead More


কসবায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

কসবা প্রতিনিধি ॥  ব্রাক্ষণবাড়িয়ার কসবায় ট্রেনে কাঁটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে ঢাকা-চট্রগ্রাম রেলপথের কসবা পৌরসভার চড়নাল এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে আখাউড়া রেলওয়ে পুলিশ । স্থানীয়রা জানায়, সকাল ১০ টা থেকেই অজ্ঞাত ওই যুবক ঘটনাস্থলের পাশে আনমনা হয়ে বসেছিলো। যুবকের বয়স আনুমানিক ৩০ বছর হবে। দুপুর আড়াইটার দিকে কসবা রেল ষ্টেশন থেকে প্রায় দেড় কিলোমিটার দুরত্বে চড়নাল এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রাম অভিমুখী কর্ণফুলি এক্সপ্রেস’র নীচে ঝাঁপ দেয় ওই অজ্ঞাত যুবক। এসময় তার দেহ থেকে ডান হাতRead More


This site is protected by wp-copyrightpro.com