Main Menu

অটোরিকশা ফিরে পেয়ে ইউএনওকে কৃতজ্ঞতা জানাতে আসলেন চালক!

[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে গত ৬ নভেম্বর দুপুরে থাকা ১ টি অটোরিকশা (ইজিবাইক) চালকের অবর্তমানে চুরি করে নিয়ে যায় এক চুর। এসময় অটোরিকশাটির মালিক উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামের গিয়াস উদ্দিন দিশেহারা হয়ে যান তার একমাত্র সহায় সম্বল হারিয়ে।,পরে কান্নারত অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব চৌধুরীকে বিষয়টি অবগত করলে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন অটোরিকশাটি ফিরে পেতো।
উপজেলা পরিষদ প্রাঙ্গনে থাকা সিসিটিভি ফুটেজ দেখে অটোরিকশাটি চুরি করা ব্যক্তিকে সনাক্ত করে অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।  ইউএনও এবং সংশ্লিষ্ট প্রশাসনের ( নবীনগর থানা ও অন্যান্য) দীর্ঘ ১ মাসের প্রচেষ্টায় অটোরিকশাটি ফিরে পেয়ে উৎফুল্ল গিয়াসউদ্দিন।
অটোরিকশাটি পেয়ে উচ্ছ্বসিত গিয়াস উদ্দিন গতকাল ৯ডিসেম্বর সকালে ইউএনও রাজিব চৌধুরী কে কৃতজ্ঞতা জানাতে ছুটে আসেন। পরে ইউএনও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের উপজেলা নির্বাহী কর্মকর্তার ভেরিফাইড পেজে বিষয়টি জানিয়ে পোস্ট করেন।
ইউএনও রাজিব চৌধুরী বলেন, অসহায় মানুষদের পাসে দাড়ানো ও সামাজিক অবক্ষয় রোধ করা আমাদের দ্বায়িত্ব। গিয়াসউদ্দিনে একমাত্র সহায়সম্বল বলতে এই অটোরিকশাটিই ছিলো,যে রিকশাটি চুরি হয়েগিয়েছিলো। সেটা ফিরিয়ে দিতে পারে খুব ভালো লাগছে।  এছাড়া ইউএনও নিজে নবীনগর থানার সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares