August, 2024
ফেনীর নিজাম উদ্দিন হাজারীর পিএস আখাউড়া ইমিগ্রেশনে আটক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ফেনীর সদ্য সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর এক সহযোগীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে আখাউড়া ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের সদস্যরা তাঁকে আটক করেন। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁকে আখাউড়া থানা–পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক ব্যক্তির নাম মোহাম্মদ ফরিদ মানিক ওরফে পিএস মানিক। তিনি ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া এলাকার বাসিন্দা। তিনি ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ (ফেনী সদর উপজেলা) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে ফেনীতে পরিচিত। নিজাম উদ্দিনেরRead More
বিভিন্ন স্থানে মন্দির ও বাড়িঘরে হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও সমাবেশ
দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর হামলা, মন্দির, বাড়ি-ঘর ও দোকানপাট ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। ১২ আগস্ট, সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গনে সনাতনী শিক্ষার্থী ঐক্য এবং সুশিল সমাজ নাগরিকবৃন্দের উদ্যেগে এ কর্মসূচি পালিত হয়। এতে উত্তম কুমার মল্লিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজু দেবনাথ, সুজিত বিশ্বাস, রিদিমা শর্মা, নিখিলেশ দাস, শ্রাবণ দাস, ফালগুনী বর্দ্ধন, শুভেপু চক্রবর্তী, সৃজন রায়, বিজয় দেবনাথ, হৃদয় বিশ্বাস প্রমুখ। এসময় বক্তারা, মন্দিরসহ জান-মাল রক্ষার্থে মুসলিম সম্প্রদায়ের সকলে এগিয়ে আসায় কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সংখ্যালঘুরাও এ দেশের নাগরিক। তবে রাজনৈতিক প্রেক্ষাপটকে ইস্যু করেRead More
ঘাটুরায় ট্রাকচাপায় ২ জন নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (১২ আগস্ট) বেলা ১১টার কুমিল্লা-সিলেট মহাসড়কের ঘাটুরা এলাকায় এ দুর্ঘটনার ঘটে। তারা হলেন, নাজমুল করিম (৩৫) ও হিমেল (২৮)। নাজমুল বিকাশের ডিস্ট্রিবিউশনের সুপারভাইজার ও হিমেল সেলস অফিসার পদে কর্মরত ছিলেন। স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, নাজমুল করিম ও হিমেল সকালে অফিসিয়াল কাজে মোটরসাইকেল নিয়ে বের হন। কুমিল্লা-সিলেট মহাসড়ক দিয়ে যাওয়ার পথে ঘাটুরা নামক এলাকায় তাকে একটি মোটরসাইকেল চাপা দেয়। এতে নাজমুল ঘটনাস্থলে নিহত হন এবং হিমেল গুরুতর আহত হন। গুরুতর আহত হিমেলকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেRead More
ওয়ার্ল্ড কনসার্নের উদ্যোগে আন্তর্জাতিক মানব পাচার বিরোধী দিবস উদযাপন
আন্তর্জাতিক বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন (বাংলাদেশ) ব্রাহ্মণবাড়িয়া এর এনসিওর প্রোট্রেকশন এন্ড জাস্টিট থ্রু ইনট্রিগ্রেটেড এ্যাপ্রোচ (ইপজিয়া) প্রকল্পটির মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গৌতমপাড়া বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে হল রুমে আন্তজাতিক মানব পাচার বিরোধী দিবসটির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে র্যালির আয়োজন করা হয়। এর পরেই দিবসটির মূল অংশ শুরু করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন অএ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ সরকার,বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রধান শিক্ষক আলী রহমান। এসময় প্রধান অতিথি তার বক্তবে সবার উদ্দেশ্য করে বলেন, আমরা আজ বিশ্ব মানব পাচার বিরোধী দিবসটি পালন করছি। মানব পাচারRead More
কসবায় পুলিশের স্বাভাবিক কাজ-কর্ম শুরু ॥ জনমনে স্বস্তি
কসবা প্রতিনিধি ॥ কর্মবিরতি কাটিয়ে স্বাভাবিক কাজ-কর্মে ফিরেছেন কসবা থানা পুলিশ। সকাল থেকেই কার্যক্রম শুরু করেছেন থানা পুলিশ। পুলিশের কার্যক্রম স্বাভাবিক হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। অন্যন্য সময়ের মতো সেবা গ্রহিতাদের উপস্থিতি তেমন দেখা যায়নি। তবে পরিপুর্ন স্বাভাবিকতা ও কর্মচঞ্চলতা এখনো ফিরে আসেনি । দু-একজন সেবা প্রত্যাশী আসলেও সেবা প্রত্যাশীদের হাসিমুখে সেবা দিচ্ছেন কসবা থানা অফিসার ইনচার্জ রাজু আহমেদ। এছাড়া এতদিন যানজট নিরসনে শিক্ষার্থীরা কাজ করলেও আজ দুপুর থেকে ট্রাফিক পুলিশদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। এর আগে গত ৫ আগষ্ট ছাত্র-জনতার সরকার পতনের এক দফার দাবির প্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রীRead More
নবীনগরে ছুরিকাঘাতে এক যুবক নিহত
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মনবাড়িয়ার নবীনগরে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে ২ বন্ধুর ছুরিকাঘাতে রাহিম(১৮)নামে এক যুবক নিহত হয়েছে। রোববার (১১ আগস্ট) রাত ৯টার দিকে নবীনগর পৌর এলাকার নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা নিহতদের মরদেহ উদ্ধার ও ঘটনার সাথে জড়িত ২ জনকে আটক করে নবীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। নিহত রাহিম নবীনগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড নারায়ণপুর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে এবং তিনি পেশায় ওয়ার্কশপ মিস্ত্রি ছিলেন।আটককৃতরা হলেন- একই মহল্লার বাসিন্দা পল্লী বিদ্যুতের ইলেকট্রিশিয়ান জামাল পাশার দুই ছেলে সাকিল(১৮) ও ফারুক(১৬)। তারা পেশায় ইলেকট্রিক মিস্ত্রি।Read More
নবীনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি নেতা কাজী নাজমুল হাসান তাপস
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি নেতা কাজী নাজমুল হাসান তাপস। আজ শনিবার রাতে নবীনগর প্রেসক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবীনগর প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চর্ক্রবতী শ্যামলের সভাপতিত্বে ও সাধারণ সাইদুল আলম সোহরাফের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা কাজী নাজমুল হাসান তাপস, নবীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এড. আনিছুর রহমান মঞ্জু, বিএনপি নেতা মফিজুল ইসলাম মকুল, ভিপি হাবিবুর রহমান খায়ের, উপজেলা যুবদলের আহব্বায়ক এমদাদুল বারী, যুবদল নেতা আশ্রাফ হোসেন রুবেল, যুবদল নেতা, হযরত আলি সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ারRead More
কসবায় নানার বাড়িতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কসবা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার ৯ আগষ্ট বিকেলে উপজেলার খাড়েরা ইউনিয়নের ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলো পৌর এলাকার চড়নাল গ্রামের রেজাউল ইসলামের ছেলে মাসুম মিয়া(৯) ও উপজেলার আকছিনা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ফাহিম মিয়া (১০)। দুই শিশু সম্পর্কে খালাতো ভাই। ধর্মপুর গ্রামে নানার বাড়ীতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। দুই শিশুর মৃত্যুতে দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুই শিশুর এক নানা আলমগীর হোসেন জানান, গতকাল বৃহস্পতিবার ধর্মপুর গ্রামে বাবার বাড়িতে সন্তানদের নিয়ে বেড়াতেRead More
আওয়ামীলীগ সরকারের পতন একদিকে যেমন মুক্তি, তেমনি শিক্ষা- শ্যামল
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামীলীগ সরকারের পতন একদিকে যেমন মুক্তি, তেমনি সকলের জন্য একটি শিক্ষা বলেও উল্লেখ করেছেন, কেন্দ্রীয় বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউটস্থ নিজ বাসভবন চত্বরে আয়োজিত রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার এবং শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বানে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়ের আনন্দে কিছু সুযোগ সন্ধানি অপশক্তি বিভিন্ন সংঘাত, ভাংচুর, লুটতরাজ, চাঁদাবাজিসহ নানা অপকর্মে লিপ্ত। এসব অপকর্মের সাথে বিএনপি বা অঙ্গসংগঠনের কোন নেতাকর্মী কোনোভাবেই সমর্থন বা প্রশ্রয় দেয় না। তিনিRead More
ব্রাহ্মণবাড়িয়ার ৪ শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া
শহীদদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-নাগরিক সমাজের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল,বাংলাদেশ স্কাউটের জাতীয় কমিশনার নাজমুল হক নাজু। এতে নবীনগরের শহীদ তানভীরের বাবা শামসুজ্জামান, বিজয়নগরের শহীদ সাজিজুর রহমান উমরের বাবা মো শাহজাহান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিয়াল্লিশরের শহীদ মুগ্ধ ও নবীনগরের সুজয় এর পরিবারের সদস্য ছাড়াও জেলার প্রায় অর্ধশত সমন্বয়ক ও নানা শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, গণদাবী উপেক্ষা করে কোন স্বৈরাচারী শক্তিই আজRead More



















