Main Menu

কসবায় নানার বাড়িতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

[Web-Dorado_Zoom]

কসবা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার ৯ আগষ্ট বিকেলে উপজেলার খাড়েরা ইউনিয়নের ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলো পৌর এলাকার চড়নাল গ্রামের রেজাউল ইসলামের ছেলে মাসুম মিয়া(৯) ও উপজেলার আকছিনা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ফাহিম মিয়া (১০)। দুই শিশু সম্পর্কে খালাতো ভাই। ধর্মপুর গ্রামে নানার বাড়ীতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। দুই শিশুর মৃত্যুতে দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত দুই শিশুর এক নানা আলমগীর হোসেন জানান, গতকাল বৃহস্পতিবার ধর্মপুর গ্রামে বাবার বাড়িতে সন্তানদের নিয়ে বেড়াতে এসেছিলো জিতু মিয়ার দুই মেয়ে বিলকিছ বেগম ও লিপি বেগম। শুক্রবার সকাল ১১ টা থেকে নিখোঁজ ছিলো মাসুম ও তার খালাতো ভাই ফাহিম। তাদেরকে সারা গ্রামে খোঁজা হয়। তাদেরকে খোঁজে না পেয়ে বাড়িতে কান্নাকাটি শুরু হয়ে যায়। কোথাও খুঁজে না পেয়ে এক পর্যায়ে সন্দেহবশত বাড়ির পাশ্ববর্তী পুকুরে খুঁজতে নামে বাড়ির লোকজন। বেশ কিছুক্ষন খোঁজাখুজির পর একপর্যায়ে পুুকুরের পানির নীচ থেকে তাদেরকে উদ্ধার করা হয়। তাদের উদ্ধারের পর তাদের দুজনের নাক-মুখ দিয়ে রক্ত ঝরছিলো বলে জানান স্বজনরা। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। নানার বেড়াতে গিয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares