Main Menu

August, 2024

 

১৬ উপদেষ্টার দুজনই ব্রাহ্মণবাড়িয়ার

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে ১৭ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকারের দুজন উপদেষ্টার বাড়িই ব্রাহ্মণবাড়িয়া জেলায়। জানা গেছে, ১৬ জন উপদেষ্টার মধ্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. সালেহউদ্দিন আহমেদ এবং সমাজ কল্যাণমূলক অধিকার ভিত্তিক সংগঠন— ব্রতী’র প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদের পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়াতে। তারা দুজনই জেলার নবীনগর উপজেলার বাসিন্দা। নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ জানান, বাংলাদেশ ব্যাংকের নবম গভর্ণর ড. সালেহউদ্দিন আহমেদের বাড়ি নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দড়িশ্রীরামপুর গ্রামে। অন্তর্বর্তী সরকারের আরেকজন উপদেষ্টা শারমিন মুরশিদের বাড়ি একই উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে। তার বাবা প্রয়াত খান সারওয়ার মুরশিদRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ড্যাব নেতাদের সঙ্গে শ্যামলের মতবিনিময়

বিএনপি পন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ খালেদ মাহবুব শ্যামল। শুক্রবার (৯ অক্টোবর) বিকাল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের শহীদ মিলন হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি ডা. মকবুল হোসেন সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ ডা. মনির হোসেনের সঞ্চালনায় জাতীয়তাবাদী দল বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ খালেদ মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া জাতীয়বাদী দল বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি ও বিএনপি নেতা জহিরুল হক খোকন উপস্থিত ছিলেন৷Read More


আখাউড়ায় কল্লা শহীদ (র.) মাজারের ওরশ স্থগিত

আখাউড়ায় শাহ পীর কল্লা শহীদ (র.) মাজার শরীফের সাত দিনব্যাপী বার্ষিক ওরশ স্থগিত করেছে মাজার পরিচালনা কমিটি। শনিবার থেকে ওরশ শুরু হওয়ার কথা ছিল। শুক্রবার সকালে মাজার শরীফ হলরুমে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ওরশ স্থগিতের বিষয়টি জানানো হয়। সংবাদ সম্মেলনে কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে মাজার সম্পাদক রফিকুল ইসলাম খাদেম বলেন, ১০ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত সাত দিন কল্লা শহীদ (র.) মাজার শরীফের বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মাজার কমিটির এক সভায় এ বছর ওরশ স্থগিতRead More


ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দুদের ব্যবসাপ্রতিষ্ঠান, উপাসনালয়ে রাত জেগে পাহারা

ব্রাহ্মণবাড়িয়ায় সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত এলাকাসহ ব্যবসাপ্রতিষ্ঠানে রাত জেগে পাহারা দিচ্ছেন আলেম সমাজ, বিএনপি নেতা-কর্মীসহ স্থানীয় বাসিন্দারা। ধর্মীয় উপাসনালয় ও বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, ডাকাতি ও লুটপাট থেকে রক্ষা পেতে গত সোমবার রাত থেকে তাঁরা লাঠি, বাঁশি ও টর্চলাইট নিয়ে রাতভর পাহারা দিচ্ছেন। শেখ হাসিনার পদত্যাগের পর দেশত্যাগের খবরে সোমবার দুপুরের পর থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা আগুনে পোড়ানোর পর চলে ব্যাপক লুটপাট। এ ছাড়া কসবা উপজেলার পানিয়ারূপ এলাকায় আইনমন্ত্রী আনিসুল হকের বাড়ি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী, আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা,Read More


কসবায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রুবেল আহমেদ : কসবায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার খাড়েরা ইউনিয়নের ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলো পৌর এলাকার চড়নাল গ্রামের রেজাউল ইসলামের ছেলে মাসুম মিয়া(৯) ও উপজেলার আকছিনা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ফাহিম মিয়া (১০)। জানা গেছে, দুই শিশু সম্পর্কে খালাতো ভাই। বৃহস্পতিবার ধর্মপুর গ্রামে বাবা জিতু মিয়ার বাড়িতে সন্তানদের নিয়ে বেড়াতে গিয়েছিলো দুই শিশুর মা বিলকিছ বেগম ও লিপি বেগম। শুক্রবার সকাল ১১ টা থেকে নিখোঁজ ছিলো মাসুম ও তার খালাতো ভাই ফাহিম। কোথাও খুঁজে না পেয়ে সন্দেহবশত বাড়ির পাশ্ববর্তী পুকুরেRead More


প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদে শপথ নিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী এই সরকারে রয়েছেন আরও ১৬ উপদেষ্টা। বৃহস্পতিবার (আগস্ট ০৮) রাত ৯টা ২০ মিনিটে বঙ্গভবনের দরবার হলে শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজিত হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামরিক–বেসামরিক কর্মকর্তা ও কূটনীতিকেরা দরবার হলে উপস্থিত ছিলেন। প্রথমে প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে ১৬ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা হলেন— ১. অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ ২. সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেলRead More


এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত। এর আগে মঙ্গলবার (৬ আগস্ট)এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় আগামী ১১ আগস্টের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না বলে নিশ্চিত করেছিলেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ঘিরে তৈরি সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। তিন দফায় আট দিনের পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো। পরবর্তীতে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়। তবে প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় ওইদিনের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। বিস্তারিত আসছে… সূত্র: ইত্তেফাক


সদর থানার লুট করা মালামাল জামিয়া ইউনুছিয়ায় ফেরত দেয়ার আহবান

ব্রাহ্মণবাড়িয়া সদর থানা থেকে লুট করা মালামাল জামিয়া ইউনুছিয়ায় ফেরত দেয়ার আহবান জানিয়ে মাইকিং করা হয়েছে। মাইকিং এ বলা হচ্ছে, আপনারা জামিয়া ইউনুছিয়ার তাকমিলে লুট করা মাল জমা দিয়ে নজির স্থাপন করুন।


ভারতে পালানোর সময় সাংবাদিক শ্যামল দত্তকে পরিবারসহ আটকে দিল ইমিগ্রেশন

স্ত্রী-সন্তান নিয়ে ভারতে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশনে আটকে দেওয়া হয়েছে সাংবাদিক শ্যামল দত্তকে। মঙ্গলবার বিকেলে তাকে আখাউড়া ইমিগ্রেশনে আটকে দেওয়া হয়। শ্যামল দত্ত আওয়ামীপন্থি সাংবাদিক হিসেবে পরিচিত। তিনি দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদে আছেন। ইমিগ্রেশন সূত্র জানায়, বিকেল ৩টায় আখাউড়া ইমিগ্রেশন দিয়ে স্ত্রী-সন্তানসহ ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন সাংবাদিক শ্যামল দত্ত। তবে দেশত্যাগের নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ফেরত দেন। এসময় ভারত যেতে ইমিগ্রেশন স্টাফ ও কর্মকর্তাদের অনুনয় করেন তিনি। আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশনের ইনচার্জ পুলিশ পরিদর্শক খায়রুল আলম জানান, ইমিগ্রেশন থেকে তিনি ফিরে গেছেন।


ব্রাহ্মণবাড়িয়া জেলাজুড়ে বিজয় মিছিল, মিষ্টি বিতরণ

শেখ হাসিনার দেশ ত্যাগের খবরে ব্রাহ্মণবাড়িয়া জেলাজুড়ে বিজয় মিছিল। দুপুরের পর বিভিন্ন এলাকা থেকে কোটা আন্দোলনকারীসহ সাধারণ মানুষ রাস্তায় নেমে উল্লাস শুরু করে। এ সময় শহরের টেংকের পাড়, বিরাসার, কান্দি পাড়া, শিমরাইলকান্দি, হাসপাতাল রোড, কুমারশীল মোড়, মেড্ডাসহ বিভিন্ন এলাকা থেকে বিএনপি, ছাত্র শিবিরসহ নারী, পুরুষ, শিশুসহ সাধারণ জনতা রিক্সায় চড়ে, পিকআপ ভ্যানে করে ও মোটরসাইকেলে জাতীয় পতাকা হাতে নিয়ে শোডাউন করে আনন্দ মিছিল বের করে।


This site is protected by wp-copyrightpro.com