August, 2024
সেতু ডুবে আখাউড়া-আগরতলা যান চলাচল বন্ধ
পাহাড়ি ঢলে তলিয়ে গেছে আখাউড়া স্থলবন্দর
পাহাড়ি ঢলে পানির তোড়ে তলিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। এছাড়াও প্লাবিত হয়েছে আখাউড়া স্থলবন্দরের কাছাকাছি ১৫টি গ্রাম। পানির তোড়ে নির্মাণাধীন সেতুর পাশে গড়ে তোলা অস্থায়ী একটি বেইলি ব্রিজ ডুবে ও ভেঙে গিয়ে আখাউড়া-আগরতলা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত থেকে আখাউড়ায় ভারী বৃষ্টি শুরু হয়। সকাল থেকে বন্দরের পাশ দিয়ে বয়ে যাওয়া খাল দিয়ে তীব্র বেগে পানি ঢুকতে থাকে। এক পর্যায়ে স্থলবন্দরসহ সংলগ্ন বাউতলা, বীরচন্দ্রপুর, কালিকাপুর, বঙ্গেরচর, সাহেব নগরসহ অন্তত ১৫টি গ্রামে পানি ঢুকে পড়ে। গাজীরবাজার সংলগ্ন আব্দুল্লাহপুর এলাকায় নির্মাণাধীন সেতুর পাশে সড়ক বিভাগ কর্তৃক গড়ে তোলাRead More
বিজয়নগরে টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত। পানি বন্ধি মানুষ
মো: জিয়াদুল হক বাবু : বিজয়নগরে টানা বৃষ্টিতে অতিরিক্ত পানি জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে।উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢ্লে নেমে আসা পানিতে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।রাত থেকে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।অনেক স্থানে বাড়ি ঘরের আশপাশে পানি উঠেছে এবং রাস্তাঘাট ডুবে গেছে ।পানি বন্ধি হয়ে পরেছে বেশ কয়েকটি গ্রামের মানুষ। ফলে উপজেলার বিভিন্ন স্থানে মাটির ঘর সহ বেশ কয়েকটি ঘর ভেঙেছে ও পুকুর ডুবে মাছ ভেসে যাচ্ছে। গাছগাছালি নষ্ট হয়েছে এবং ফসলী জমি ডুবে গিয়ে ফসলের ব্যপক ক্ষতি হয়েছে। অন্যদিকে টানা বৃষ্টিতে সবচেয়ে বেশী সমস্যায় পরেছেন শ্রমজীবি ,দিনমজুর ওRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ইলেকট্রনিক ব্যবসায়ীর গোডাউন থেকে দশ লাখ টাকার মালামাল চুরি
ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা এলাকায় কালভৈরব মন্দিরের ভেতরে ভাড়া নেয়া একটি গোডাউনে চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। এসময় গোডাউন থেকে বিভিন্ন ক্রোকারিজ সামগ্রীসহ গ্যাস সিলিন্ডার চুরি নিয়ে নিয়ে যায় চোরেরা। এ ঘটনায় গোডাউনের মালিক ব্রাহ্মণবাড়িয়া ফুয়েল সেন্টারের স্বত্তাধিকারী সুব্রত সাহা ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে সুব্রত সাহা জানান, শহরের মেড্ডা কালভৈরব মন্দির এলাকায় আমার নিজের ইলিক্ট্রনিক্স ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউন ছিল। সেখানে ওয়ালটন এর ইল্ট্রনিক্স পন্য রাখা হয়। গত রোববার রাতে আমি গোডাউন তালাবদ্ধ করে রেখে যাই। কিন্তু গতকাল সোমবার বিকেলে এসে দেখতে পাইRead More
আশুগঞ্জে দুই মামলা, সাবেক এমপি মঈনসহ আসামি ১৩৪
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সংঘর্ষের ঘটনায় সদ্য সাবেক সংসদ সদস্য মঈন উদ্দিনসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের ১৩৪ জন নেতা-কর্মীকে আসামি করে দুটি মামলা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে আশুগঞ্জ থানায় মামলা দুটি দায়ের করা হয়। মামলায় উপজেলার আশুগঞ্জ গোল চত্বর, চরচারতলা, সোনারামপুর, উজান-ভাঁটি হোটেল সংলগ্ন বাদশা বাড়ির মোড়, ঢাকা-সিলেট মহাসড়ককে ঘটনাস্থল দেখানো হয়েছে। উভয় মামলায় অজ্ঞাতনামা আরও অনেককেই আসামি করা হয়েছে। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিন আশুগঞ্জ উপজেলায় সংঘর্ষের ঘটনায় আজ উপজেলার বাহাদুরপুরের মৈশার গ্রামের হাসান মিয়া বাদী হয়ে ৮৭ জনকে আসামি করে একটি মামলা এবং উপজেলার আড়াইসিধা ইউনিয়নেরRead More
নবীনগরে সেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর থেকে: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোজাম্মেল হক বকুলের সভাপতিত্বে ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো: নাজমুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: শুক্কুর খান, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মোমেন মৃধা, পৌর সেচ্ছা সেবক দলের সদস্য সচিব জসিম উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মামুন খান, বিএনপি নেতা কামাল উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান দুলাল, যুবদল নেতা রাশেদুল হক কাজী সুমন, যুবদলRead More
নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরএলাকার ৫নং ওয়ার্ডের মাঝিকাড়া গ্রামের ইউসুফ (৫ ) নামের এক শিশুর পানিতে ডোবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ আগষ্ট) দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে। সূত্রে জানা যায়, মোঃ সুমন মিয়া সিঙ্গাপুর প্রবাসী, তার দুই ছেলের মধ্যে ইউসুফ ছোট।পরিবারের সদস্যরা বিভিন্ন যায়গায় খোঁজাখুঁজি করে না পেলে সন্দেহজনক বাড়ির পাশের পুকুরের পানিতে নেমে খোঁজ করে, পরে পানির নিচ থেকে ইউসুফের লাশ উদ্ধার করে। এদিকে আদরের ছোট ছেলের মৃত্যুতে পরিবারসহ গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
নবীনগরে সুশান্ত সরকারের হত্যার বিচার ও খুনীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী সুশান্ত সরকার হত্যার বিচার ও খুনীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে নাসিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসী ও নিহতের স্বজনরা মানবন্ধন কর্মসূচি পালন করেন। এসময় সত্যজিৎ দেব এর সঞ্চালণায় বক্তব্য রাখেন, শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুজ্জামান খাঁন মাসুম, ইউনিয়ন যুবদল সভাপতি শফিকুল ইসলাম শফিক,সাবেক কৃষি কর্মকর্তা আশকর আলী, মেহেদী হাছান জালাল মেম্বার,আক্তার হোসেন মেম্বার,উসমান মিয়া,সাবেক মেম্বার মালেক মিয়া,সৈয়দ মিয়া, নিহতের চাচা সুব্রত সরকার,আব্দুর রহিম,হুমায়ুন সরকার, আলমগীর হোসেন। এছাড়াও নিহতRead More
বাড়ি থেকে রাতে ডেকে নিয়ে যায় বন্ধু, সকালে মেঘনার পাড়ে মিললো লাশ !
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের তাহের মিয়ার ছেলে আশিক মিয়া গত রবিবার রাতে সুশান্ত (৩০) নামে এক যুবককে ঘর থেকে ডেকে নিয়ে যাওয়ার পর গতকাল সোমবার সকালে মেঘনা নদীর পাড়ে সুশান্তের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরিবার ও এলাকাবাসি সূত্রে জানা যায়, নাসিরাবাদ গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী নিতাই চন্দ্র সরকারের ছেলে সুশান্ত সরকারের সঙ্গে একই গ্রামের তাহের মিয়ার ছেলে আশিক মিয়ার বন্ধুত্ব ছিলো। ঘটনার দিন গত রবিবার রাতে আশিক তার দলবলসহ সুশান্তের বাড়িতে আসে। এরপর আশিক সুশান্তকে ঘর থেকে ডেকে নিয়ে চলে যায়। সুশান্তেরRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র আন্দোলনে সংঘর্ষের ঘটনায় ৩০০ জনকে আসামী করে মামলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরাসারে হওয়া সংঘর্ষের ঘটনায় ৯৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো এক থেকে দু’শ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামী হিসেবে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতা-কর্মীর নাম রয়েছে। রবিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর দ্বিতীয় আদালতের বিচারক মো. ফরহাদ রায়হান ভূইয়া মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য সদর থানার অফিসার ইনচার্জকে (ওসি) নির্দেশ দিয়েছেন। এর আগে বাদী বিরাসার এলাকার মো. সোলেমান বুধবার মামলাটি আদালতে দেন। সংঘর্ষে সোলমানের আপন চাচাতো ভাই একই এলাকার বাসিন্দা রাশেদ মিয়া আহত হনRead More
ব্রাহ্মণবাড়িয়ায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষ-অগ্নিসংযোগ, আহত ২০
ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১২টি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (১৭ আগস্ট) রাতে সদর উপজেলার বুধল ইউনিয়নে বেতবাড়িয়া ও চান্দিয়ারা গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেতবারিয়া গ্রামের বাচ্চু সরদারের ছেলে ড্রাইভিং শিখতে চান্দিয়াড়া গ্রামের মেম্বার (ইউপি সদস্য) বাবুল মিয়ার ছেলের কাছে ৫ হাজার টাকা দেন। তবে বাবুল মিয়ার ছেলের নিজস্ব গাড়ি না থাকায় সেRead More



















