Main Menu

August, 2024

 

বন্যার্ত মানুষের পাশে নবীনগর উপজেলা পুজা উদযাপন পরিষদ, দুই লাখ টাকার ফান্ড সংগ্রহ 

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পুজা উদযাপন পরিষদ বন্যার্ত মানুষের পাশে দাড়িয়েছে। এসময় পুজা উদযাপন পরিষদের পক্ষ থেকে বন্যার্ত মানুষের জন্য দুই লক্ষ টাকা ফান্ড সংগ্রহ ও আসন্ন শ্রী কৃষ্ণনের জন্মাষ্টমী অনুষ্ঠান কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে। জন্মাষ্টমী অনুষ্ঠানে কোন প্রকার র্যালী না করে সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠান উদযাপন করা সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আজ শনিবার দুপুরে নবীনগর উপজেলা প্রেসক্লাবে উপজেলা পুজা উদযাপন পরিষদের এক সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নবীনগর উপজেলা পুজা উদযাপন পরিষদের আহবায়ক এড: বিনয় চক্রবর্তীর সভাপতিত্বে ও সদস্য সচিব সঞ্জয় সাহার সঞ্চালনায় সভা এসময়Read More


নবীনগর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন কেন্দ্রীয় কৃষকদল নেতা একে এম মামুন

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক একে এম মামুন। আজ শনিবার দুপুরে নবীনগর প্রেসক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবীনগর প্রেসক্লাব সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল আলম সোহরাফের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সাদিকুল হক সাদির, উপজেলা কৃষকদলের আহবায়ক জহিরুল হক ঝরু, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল, পৌর কৃষকদলের সদস্য সচিব আনোয়ার খান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।


কসবায় ঢলের পানিতে প্লাবিত প্রায় ৩২টি গ্রাম ॥ খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র

কসবা প্রতিনিধি ॥  ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কয়েকদিনের ভারী বর্ষন ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে প্লাবিত হয়েছে সীমান্তবর্তী বায়েক ও গোপিনাথপুর ইউনিয়নের প্রায় ৩২ টি গ্রাম। এতে করে পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছে এসকল গ্রামের শত শত পরিবার। হঠাৎ করে ঢলের পানি এসে বাড়ি-ঘর-বাড়ি,পুকুর, রাস্তা-ঘাট ও রোপনকৃত আমনের জমি তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন পানিবন্দি পরিবারগুলো। গত দুদিন ধরে মানবেতর জীবন-যাপন করছেন তারা। রাত হলে অন্ধকার ও সাপ আতংকে একপ্রকার নির্ঘুম রাত কাটাতে হচেছ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫টি আশ্রয় কেন্দ্র হলেও অধিকাংশ মানুষই পানিবন্দি। পানির তোড়ে কসবা-নয়নপুর সড়ক ভেংগে গিয়ে তৈরিRead More


ব্রাহ্মণবাড়িয়ায় পানি কমছে, এখনও বন্ধ আখাউড়া স্থলবন্দর

আখাউড়া উপজেলায় বন্যার পানি কমতে থাকায় পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। তবে বন্যার পানিতে বিভিন্ন স্থানে সড়ক ও বাঁধ ভেঙে এখনও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এখনও বন্ধ রয়েছে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম। এছাড়া নিরাপত্তার স্বার্থে এখনও বেশ কয়েকটি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনজুর আহমেদ জানান, হাওড়া নদীর পানির সমতল হ্রাস পাওয়া অব্যাহত রয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টা হতে শনিবার সকাল ৬টা পর্যন্ত আরও চার সেন্টিমিটার কমে বিপৎসীমার ৫১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্তমানে হাওড়া নদীর গঙ্গাসাগর পয়েন্টে পানির সমতল রয়েছে পাঁচ দশমিক ৫৪ মিটার। ফলে বন্যাRead More


তীব্র স্রোতে সেতুতে ধস, আখাউড়া-কসবা সড়ক যোগাযোগ বন্ধ

পানির তীব্র স্রোতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আরও একটি সেতু আংশিক ধসে পড়েছে। এতে সেতুটি দিয়ে যান চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় আখাউড়ার সঙ্গে কসবা উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এ ছাড়াও সেতুর পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি মাটি থেকে সরে যাওয়ায় ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে ও সরজমিনে গিয়ে দেখা যায়, পাহাড়ি ঢলের তীব্র স্রোতের পানি বয়ে যাচ্ছে দেবগ্রাম ও মোগড়া ইউনিয়নের নয়াদিলের সেতুটির নিচ দিয়ে। বৃহস্পতিবার (২২ আগস্ট) মধ্যরাতেই ঝুঁকির মধ্য পড়ে সেতুটি। পানির তীব্র স্রোতে ধসে পড়ে সেতুটির এক পাশের দেয়াল। এতে আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়Read More


ক্যাপ্টেন তাজের ভাগ্নে জনি চেয়ারম্যান ৮ দিনের রিমান্ডে

সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলামের ভাগনে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগ নেতা কাজী জাদিদ আল রহমান জনিকে ২১ মাস আগে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে করা এক মামলায় রিমান্ডে নিয়েছে পুলিশ। শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতের বিচারক সাদেকুর রহমান তাঁর আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত বৃহস্পতিবার রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে জাদিদকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক কাজী দিদারুল আলম। কাজী জাদিদ আল রহমান উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানRead More


দলমত নির্বিশেষে বন্যার্তদের পাশে দাঁড়াতে মোকতাদির চৌধুরীর আহ্বান

পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে সৃষ্ট ভয়াবহ বন্যায় কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। শুক্রবার (২৩ আগস্ট) এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। মোকতাদির চৌধুরী বলেন, ‘আকস্মিক বন্যায় ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনীসহ দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের ১০টির অধিক জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। এমতাবস্থায় মানবিক দিকটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দলমত নির্বিশেষে দেশের সব সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং শ্রেণিপেশার বিত্তবান মানুষকে বন্যার্তদের সহায়তায়Read More


আখাউড়ায় কমতে শুরু করেছে বন্যার পানি

বৃষ্টিপাত না হওয়ায় আখাউড়ায় বন্যার পানি কমতে শুর করেছে। তবে বেশ কিছু এলাকার বাসিন্দারা এখনও পানিবন্দি হয়ে আছেন। শুক্রবার (২৩ আগস্ট) ভোর থেকে বৃষ্টি না হওয়ায় উপজেলার ডুবে যাওয়া নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মনজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইতোমধ্যে আখাউড়ায় বন্যার পানি কমতে শুরু করেছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) হাওরা নদীর পানি বিপৎসীমার ৫ দশমিক ৭৯ মিটার ওপরে ছিল। তবে সেটি আজ ভোর থেকে কমে ৫ দশমিক ৭০ মিটারে এসেছে। আশা করি ভারী বর্ষণ না হলে খুব দ্রুত পানি নেমেRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া নার্সদের অপসারণে ৪৮ ঘন্টার আল্টিমেটাম

ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে কর্মরত ভুয়া নার্সদের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নার্সিংয়ের শিক্ষার্থীরা। ৪৮ ঘণ্টার মধ্যে ভুয়া নার্সদের অপসারণে সময়সীমা বেঁধে দেন শিক্ষার্থীরা। বুধবার বেলা পৌনে একটার বৃষ্টিতে ভিজে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে জেলার সরকারি-বেসরকারি ৫টি নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালিত করেন। এতে অংশ নেয় অন্তত দুই শতাধিকের বেশি শিক্ষার্থী। এর আগে সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন মোহাম্মদ বেলায়েত হোসেনের কাছে গিয়ে একটি স্মারকলিপি জমা দেন। পরে তারা সিভিল সার্জনের কাছে বিভিন্ন দাবি তুলে ধরেন। বুধবার বেলা পৌনে একটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নার্সিং ইনস্টিটিউট, তিতাস নার্সিংRead More


নয়ন হত্যা মামলায় ক্যাপ্টেন তাজ ৯ দিনের রিমান্ডে

বিএনপি কর্মী নয়ন হত্যা মামলায় ব্রাহ্মণবাড়িয়া -৬ আসনের এমপি সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলামকে ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার বিকালে শুনানী শেষে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৪র্থ আদালত তাকে ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আদালতে আসামীর পক্ষের কোন আইনজীবী উপস্থিত ছিলনা। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষে এডভোকেট কামরুজ্জামান মামুন , তারিকুল ইসলাম রোমাসহ বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন। কড়া নিরাপত্তার মধ্যে তাকে আদালতে হাজির করা হলে আইনজীবীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এবি তাজুল ইসলাম এর ফাঁস দাবী করে বিভিন্ন শ্লোগান দেয়। কোর্ট ইন্সটেক্টর দিদারুলRead More


This site is protected by wp-copyrightpro.com