August, 2024
সরাইলে ২০২৪-২৫ অর্থ বছরে পোনামাছ অবমুক্ত
মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়া’র সরাইলে ২০২৪-২৫ অর্থ বছরের আওতায় রুই জাতীয় পোনামাছ অবমুক্ত করা হয়। মঙ্গলবার সকাল ১২টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কালিকচ্ছ ধরন্তী প্লাবনভুমিতে, উপজেলা পরিষদ পুকুর ও থানা পুকুরে ৩১২ কেজি রুই জাতীয় পোনামাছ অবমুক্ত করা হয়েছে। এতে প্রধন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, মেজবাহ আলম ভূইয়া, মৎস্য কর্মকর্তা মো. মোকসুদ হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নৈফা জাহান, সরাইল সদর চেয়ারম্যান মো. আবদুল জব্বার, সমাজসেবা কর্মকর্তা মো. পারভেজ আহমেদ, পল্লি উন্নয়ন কর্মকর্তা মো. মাসুদ রানা, উপজেলা মৎস্য অফিসের ফিল্ডRead More
আখাউড়ায় পুকুর থেকে অর্ধ গলিত বৃদ্ধের লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পৌর শহরের রাধানগর এলাকার রানীর দীঘি থেকে ভাসমান অবস্থায় অর্ধ গলিত এই লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকালে পুকুরে ভাসমান এক ব্যাক্তির মরদেহ ভাসতে দেখলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে,পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোহেল জানান, ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৪ দিন পর দুই মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৪ দিন পর দুই মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে সাদেকপুর উত্তর পাড়ায় একটি মসজিদের পাশের জমি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হচ্ছেন কালিসীমা গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে নাইমা (১৪) ও সাদেকপুর গ্রামের আব্দুল বারেকের মেয়ে মাইমুনা (১৪)। তারা সদর উপজেলার পয়াগ গ্রামের জামিয়া সোলাইমানিয়া কাশেমিয়া উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রী ছিল। নিহতের স্বজনরা জানান, শুক্রবার বিকেলে তারা মাদ্রাসায় যায়। শনিবার সকালে মাদ্রাসা থেকে ফোনে জানানো হয় তারা মাদ্রাসায় নেই। মাদ্রাসার শিক্ষকের কাছে তাদের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, রাতে তারা দুষ্টামি করলেRead More
চিড়া-মুড়ি-গুড়ের দাম বেশি রাখায় ব্রাহ্মণবাড়িয়ায় ৩ দোকানিকে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় বন্যার সুযোগে বেশী দামে শুকনা খাবার বিক্রির দায়ে তিন দোকানিকে ২১ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভী শহরের আনন্দ বাজারে (চিড়া-মুড়ি-গুড়ের মার্কেট) অভিযান চালিয়ে দোকানে মূল্য তালিকা না থাকা, ক্রয়-বিক্রয় ভাউচার না থাকা ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে তিন দোকানিকে ৭ হাজার টাকা করে ২১ হাজার টাকা জরিমানা করেন। এ সময় জরিমানার পাশাপাশি দোকানিদেরকে সর্তকও করা হয়। উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ও কসবা উপজেলা বন্যা কবলিত। বন্যার্তদের সহায়তায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিকRead More
সচল আখাউড়া স্থলবন্দর
ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে গত ২১ আগস্ট বন্যার পানিতে তলিয়ে যায় আখাউড়া স্থলবন্দর। বন্যার কারণে টানা পাঁচদিন বন্ধ থাকার পর আবারও সচল হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। আজ সোমবার (২৬ আগস্ট) সকাল থেকে সীমিত পরিসরে বন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি শুরু হয়েছে। এদিন প্রায় ৩ টন হিমায়িত মাছ রপ্তানি হয় ভারতে। এছাড়া দুপুর সোয়া ১২টা থেকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রমও স্বাভাবিক হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে গত ২১ আগস্টRead More
সরাইলে জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা
মোহাম্মদ মাসুদ ,সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মোঃ রহমত আলীর সরকারি লিজের জায়গা জোরপূর্বক দখলের প্রচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে শামসু মিয়া গংদের বিরুদ্ধে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গত ৪ আগস্ট উপজেলা নির্বাহী অফিসারের বরাবর ভুক্তভোগী মৃত রহমত আলীর স্ত্রী হাজেরা খাতুন স্বাক্ষরিত লিখিত আবেদন করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামে। লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, উপজেলা- সরাইল, ইউনিয়ন ভূমি অফিস- তেলিকান্দি, মৌজা- ধামুড়া, জেএল নং- ০৬, খতিয়ান নং-৭৭১, দাগ নং- ১১১৩/১৫৮১, শ্রেনী- নাল, পরিমান- ৩৮ শতক জায়গা সরকার থেকে লিজ এনে বিগতRead More
কসবায় গৃহবধুর লাশ উদ্ধার ॥ পরিবারের দাবী হত্যা
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সানজিদা আক্তার (২০) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ আগষ্ট) সকালে উপজেলার কুটি এলাকায় এ ঘটনা ঘটেছে। সানজিদা আক্তার পাশ^বর্তী ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলী গ্রামের মোরশেদ আলমের মেয়ে। সে অন্তসত্ত্বা ছিলো বলে জানায় নিহতের মা রুনা আক্তার। সানজিদার পরিবারের দাবী যৌতুকের জন্য তাদের মেয়েকে হত্যা করে ঝুলিয়ে রেখে আত্মহত্যার গুজব ছড়াচ্ছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান নিহতের পিতা মোরশেদ আলম। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তিনমাস পুর্ণ হয়নি সানজিদার বিয়ের বয়স। সানজিদার পিতা মোরশেদ আলমRead More
হাফেজ মাসুদ হত্যায় মোক্তাদিরসহ ৫৫ জনের নামে আরেকটি মামলা
ব্রাহ্মণবাড়িয়া-৩- (সদর-বিজয়নগর) আসনের সাবেক সংসদ ও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৫৫ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৫৫-৬০ জনকে আসামী করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় আরো একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ২০১৬ সালের ১১ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া শহরের জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসায় হামলার সময় হাফেজ মোঃ মাসুদ আহমেদ নিহতের ঘটনায় তার খালাতো ভাই নবীনগর উপজেলার বগডহর গ্রামের বাসিন্দা ও নবীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মেহেদী হাসান বাদী হয়ে গত শনিবার রাতে এই মামলাটি দায়ের করেন। নিহত হাফেজRead More
অটোরিকশার সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া-আখাউড়া সড়কের কোড্ডা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মহিবুল ইসলাম চঞ্চল (৩৮) জেলা শহরের মধ্যপাড়ার মৃত স্বপন মিয়ার ছেলে এবং শাহীন চৌধুরী (৪৮) পৌর এলাকার নয়নপুরের মৃত বাচ্চু মিয়ার ছেলে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, চঞ্চল ও শাহীন মোটরসাইকেলে করে আখাউড়ার দিকে যাচ্ছিলেন। পথে কোড্ডায় রেলওয়ে ক্যাবিন ঘরের কাছাকাছি গেলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে মোটরসাইকেল ও অটোরিকশা সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুইRead More
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক মন্ত্রী মোকতাদিরসহ ২৬ জনের নামে হত্যা মামলা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৬ জন নেতা-কর্মীর বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে। মামলায় আরও ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষে মাদ্রাসাছাত্র হুসাইন আহম্মেদ নিহত হওয়া ঘটনায় গতকাল শুক্রবার রাতে সদর মডেল থানায় মামলাটি করা হয়। মামলাটি করেন নিহত হুসাইনের বোন তানিয়া আক্তার। হুসাইন ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন। তিনি আখাউড়ার মনিয়ন্দ এলাকার বাসিন্দা। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন প্রথম আলোকে বলেন,Read More



















