Main Menu

June, 2024

 

বিজয়নগরে  বৃদ্ধের  লাশ উদ্ধার

বিজয়নগর প্রতিনিধি : বিজয়নগরে রাস্তার পাশ থেকে  অজ্ঞাত এক বৃদ্ধের  (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার কোন পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানায়,আজ শুক্রবার রাতে ঢাকা সিলেট মহাসড়কের বিরপাশা নামক স্থানে  রাস্তার পাশে এক বৃদ্ধার  লাশ দেখতে পেয়ে লোকজন পুলিশকে খবর দেয়।এই খবর পেয়ে ইসলামপুর ফাঁড়িব পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।এব্যাপারে ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রঞ্জন কুমার ঘোষ জানান, খবর পেয়ে শুক্রবার রাত ১ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট এর উত্তর পাশের সড়ক থেকে  লাশ উদ্ধার করা হয়েছে। তার কোন পরিচয় পাওয়া যায়নি এবং মাথা গলাRead More


মজুদদারদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ডের আইন হচ্ছে.. ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্যমন্ত্রী

কেউ যাতে অতিরিক্ত মজুদ করে সরকারকে বেকায়দায় ফেলতে না পারে সেজন্য মজুদদারদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদন্ড বিধান রেখে নতুন আইন হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সাইলোর বিএমআরই (সংস্কার কাজ) শেষে উদ্ভোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। এ সময় তিনি বলেন, দেশের খাদ্য নিরাপত্তা ও সুষ্ঠ বিপনন ব্যবস্থা নিশ্চিতে সরকার আইন প্রনয়নসহ নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। সে আলোকে কৃষির উৎপাদন বৃদ্ধিতে ভুরতর্কিসহ উচ্চ ফলনশীল জাতের উদ্ভাবন করা হচ্ছে। যেখানে আগে বিঘা প্রতি আট থেকে ১০ মণ ধান হতো এখন সেখানেRead More


সরাইলে ৩৫ বছর দায়িত্ব পালন শেষে ইমামকে বিদায় সংবর্ধনা

মোহাম্মদ মাসুদ, সরাইল।ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পশ্চিমপাড়া জামে মসজিদের একজন ইমাম তিনি একটানা দীর্ঘ ৩৫ বছর দায়িত্ব পালন শেষে এলাকাবাসী বিদায় সংবর্ধনা দেন।বৃহস্পতিবার (২০জুন) উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ ক্বারী মোহাম্মদ আব্দুল্লাহ কে বিদায় দেওয়া হয়। এলাকায় একজন ইমাম কে বিদায় জানাতে দূর দুরান্ত থেকে আসতে দেখেই প্রমাণ করে তিনি কতটা আপন ছিলেন এখানকার মানুষের কাছে। তাকে বিদায় দিতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে কয়েকটি মাইক্রো ও পিকআপ  উনাকে পার্শ্ববর্তী উপজেলা নাসিরনগর নিজ বাড়িতে পৌছে দিয়ে আসে। হাফেজ ক্বারী মোহাম্মদ আব্দুল্লাহ নোয়াগাঁও পশ্চিম পাড়া এলাকায় ৩৫ বছরRead More


জলাবদ্ধতা নিরসনের দাবীতে  মানববন্ধন করে নবীনগর পৌরসভা মেয়রের পদত্যাগ চাইলেন ভুক্তভোগীরা!

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার বিজয় পাড়ার জলাবদ্ধতা নিরসনের দাবীতে এবার পৌরসভার মেয়র এডভোকেট শিব শংকর দাসের পদত্যাগ চাইলেন ভুক্তভোগীরা। আজ বৃহস্পতিবার নবীনগর পৌরসভা কার্যালয়ের সামনে ভুক্তভোগীদের উদ্যোগে অনুষ্ঠিত এক মানববন্দন থেকে ওই পদত্যাগের দাবী তোলা হয়। তবে মেয়র জানিয়েছেন,’বিজয়পাড়া সড়কের দুপাশে ব্যক্তি মালিকানাধীন বাড়ির পক্ষ থেকে পর্যাপ্ত জায়গা না রাখায় ড্রেন নির্মাণ করা যাচ্ছে না। ফরে জলাবদ্ধতা নিরসন হচ্ছে না।’ জানা গেছে, পৌরসভার বিজয়পাড়ায় অবস্থিত শত শত পৌরবাসি দীর্ঘদিন ধরে প্রচন্ড জলাবদ্ধতায় দূর্ভোগ পোহাচ্ছে। এমনিতেই সেখানে জলাবদ্ধতা লেগে থাকে, এরপর সামান্য বৃষ্টি হলেই বিজয়পাড়া সড়কে হাঁটুRead More


বৃষ্টি হলেই ইসলামপুর বাজারে হাটু পানি

বিজয়নগর সংবাদদাতা : অল্প বৃষ্টি হলেই পানি জমে যায় ইসলামপুর বাজারে।ফলে দুর্ভোগে পড়েন  ব্যবসায়ী ও ক্রেতারা।এসময় বাজারের উপর দিয়ে চলাচল করা মানুষকে পড়তে হয়  বিপাকে।জানাগেছে, উপজেলার  ইসলামপুর  গ্রামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে  তাই এই গ্রামে শিক্ষার্থী সহ  বিভিন্ন লোকজনের চলাফেরা রয়েছে এবং ঢাকা সিলেট মহাসড়কের পাশে বাজারের অবস্থান হওয়ায় স্থানীয় লোকজন সহ শিক্ষার্থী ও বহিরাগত লোকজন কেনা কাটা করে।সরজমিনে বাজারে গিয়ে দেখা গেছে, বাজারে পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ড্রেনেজ ব্যাবস্থা না থাকায় এবং বাজারের ব্যাবসায়ীরা পরিত্যক্ত জিনিস নির্ধারিত স্থানে না রাখায়  একটু বৃষ্টি হলেই বাজারে হাটু পানি জমে যায়। ফলেRead More


নাসিরনগরে দুই হাজার টাকার দ্বন্ধে প্রাণ গেল বৃদ্ধের

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই হাজার টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় শানু মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) বিকেলে উপজেলার পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ গ্রামে করিম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শানু মিয়া ওই গ্রামের মো. আলামদি মিয়ার ছেলে। পুলিশ ও নিহতের পরিবার জানায়, নিহত শানু মিয়ার ভাতিজা আকতার মিয়া ও একই গ্রামের হাবিবুর রহমান সিলেটে একটি ভাঙারির দোকানে চাকরি করেন। আকতার দুইমাস আগে হাবিবুর রহমানের কাছ থেকে দুই হাজার টাকা ধার নেন। সম্প্রতি ঈদে তারা বাড়িতে আসলে হাবিবুর তার পাওনা ফেরত চান। এ নিয়ে দুইজনের বাকবিতণ্ডাRead More


নবীনগরে ৪ ডাকাত গ্রেপ্তার,মালামাল উদ্ধার 

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসম তাদের কাছ থেকে বেশ কিছু স্বর্ণালংকার, নগদ টাকা ও ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, পার্শ্ববর্তী কসবা উপজেলার মোঃ রাশেক মিয়া (৫৫), একই উপজেলার আলমগীর মেম্বার (৫০), রমজান মিয়া (৩৫), ও জেলার নাসিনগর উপজেলার দেলোওয়ার হোসেন শাহ আলম (৩৫)। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার রছুল্লাবাদ ইউনিয়নের লহরি গ্রামে পারভেজ মিয়ার বাড়িতে  গত ২৭ মে রাত আনুমানিক ১১ টার দিকে তারা ৪ জন সঙ্ঘবদ্ধ ডাকাত, ঘরে থাকা লোকজনদের হাত-পা ও মুখ বেধে ঘরে থাকা ঘরেRead More


নবীনগরে চেয়ারম্যান পদপ্রার্থীর মোটরসাইকেল প্রতীকে গণ-সংযোগ ও পথ সভা

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নবীনগর  উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও কেন্দ্রীয় যুবলীগ সদস্য এইচ এম আল-আমিন আহামেদ মোটরসাইকেল  প্রতিক সমর্থনে নবীনগর পৌর এলাকার আলমনগরে নির্বাচনী গণসংযোগ ও পথ  পথসভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আলমনগরের উত্তর পাড়া, মধ্য পাড়া ও দক্ষিন পাড়া এলাকার মান্যবর ব্যাক্তিবর্গগণের উপস্থিতিতে এই নির্বাচনীয় পথসভা অনুষ্ঠিত হয়েছে ।  এসময়, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,  টেকনো ড্রাগস এর স্বত্বাধিকারী নবীনগরের কৃতি সন্তান শাহ জালাল উদ্দিন আহাম্মেদ। নবীনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মমিনুল হক, পৌর আওয়ামীলীগেরRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্যদিয়ে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করা হয়েছে। আজ সোমবার (১৭ জুন) সকাল ৮টায় শহরের কাজীপাড়ার জেলা ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন জেলা জামে মসজিদের খতিব হযরত মাওলানা সিবগাহতুল্লাহ নূর। নামাজে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতারা নানা শ্রেণি পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। পরে খুতবা পাঠশেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।এ ছাড়া সকাল সাড়ে ৮টায়Read More


ঈদের দিনে সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত

ঈদে বাড়ি ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আপন দুই ভাই নিহত হয়েছেন। আজ সোমবার (১৭ জুন) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মেরাসানি গ্রামের ওবায়দুর রহমান খানের ছেলে রবিউল খান (৫০) ও হুমায়ুন খান (৪৫)। এ ঘটনায় মনিরুল ইসলাম নামে আরও একজন আহত হয়েছেন। তিনি ঢাকার একটি টেলিভিশনের (চ্যানেল টোয়েন্টিফোরের) গাড়ি চালক বলে জানা গেছে। বর্তমানে তিনি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার বাড়ি নোয়াখালী জেলা। নিহতের স্বজন ও হাইওয়ে পুলিশ জানায়, সোমবার সকালে ঢাকা থেকে মোটরসাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়ারRead More


This site is protected by wp-copyrightpro.com