Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্যদিয়ে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করা হয়েছে। আজ সোমবার (১৭ জুন) সকাল ৮টায় শহরের কাজীপাড়ার জেলা ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

জামাতে ইমামতি করেন জেলা জামে মসজিদের খতিব হযরত মাওলানা সিবগাহতুল্লাহ নূর। নামাজে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতারা নানা শ্রেণি পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

পরে খুতবা পাঠশেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।এ ছাড়া সকাল সাড়ে ৮টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ টেংকেরপার জামে মসজিদ ময়দানে ঈদের দ্বিতীয় বৃহৎ জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া পৌর এলাকার পুলিশ লাইনস ঈদগাহ ময়দান, শেরপুর ঈদগাহ ময়দান, গোকর্ণ লঞ্চঘাট ঈদগাহ ময়দান, ভাদুঘর শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares