Main Menu

June, 2024

 

বিজয়নগরে শফিকুল ইসলাম কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বিজয়নগর সংবাদদাতা : বিজয়নগরে ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে। আজ মঙ্গলবার কলেজের অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমানের  সভাপতিত্বে  ও আহমেদুর রহমান বিনকাশের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হক।বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুন,ইউপি চেয়ারম্যান আলহাজ্ব কাজী সায়েদুল ইসলাম,সুজনের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খান, জেলা আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী হারিছুর রহমান, কলেজের বিদ্যুৎসাহী সদস্য মো:  ইজাজুর রহমান রাকিব, ওয়াসিম উদ্দিন প্রমুখ।


জলাবদ্ধতা  নিরসনে ব্যবস্থা নিয়েছেন  কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম 

বিজয়নগর সংবাদদাতা: ঢাকা সিলেট মহাসড়কের পাশে ইসলামপুর বাজার।জেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে এই বাজারের আশপাশে রয়েছে প্রায় ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠান। অল্প বৃষ্টি হলেই পানি জমে যেত ইসলামপুর বাজারে। ফলে ভোগান্তিতে পড়তে হত লোকজনকে। জানাগেছে, উপজেলার  ইসলামপুর  গ্রামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে  তাই এই গ্রামে শিক্ষার্থী সহ  বিভিন্ন লোকজনের চলাফেরা রয়েছে এবং  মহাসড়কের পাশে বাজারের অবস্থান হওয়ায় স্থানীয় লোকজন সহ শিক্ষার্থী ও বহিরাগত লোকজন কেনা কাটা করে।এই বাজারে পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ড্রেনেজ ব্যাবস্থা না থাকায় এবং বাজারের ব্যাবসায়ীরা পরিত্যক্ত জিনিস নির্ধারিত স্থানে না রাখায়  একটু বৃষ্টি হলেইRead More


আওয়ামী লীগের আদর্শ হচ্ছে জনগনকে সেবা করা…আইনমন্ত্রী

কসবা প্রতিনিধি ॥  আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ তৈরী করেছিলেন মানুষের অধিকার ও স্বাধীকারের কথা বলার জন্য। তিনি আওয়ামী লীগ তৈরি করেছিলেন বাংলার মানুষের মুক্তির লড়াই করার জন্য এবং সেভাবেই তিনি তার রাজনীতি এগিয়ে নিয়ে গেছেন। সোমবার (২৪ জুন) দুপুরে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে কসবা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপি ৩/৪ ভাগে বিভক্ত হয়ে গিয়েছিলো। ষড়যন্ত্র করে, রাজনৈতিকভাবে নির্যাতন, নিপীড়ন করেওRead More


আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় ২৫ প্রবীণ নেতাকে আজীবন সম্মাননা প্রদান

বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ২৫ প্রবীণ নেতাকে আজীবন সম্মাননা প্রদান করেছে জেলা আওয়ামী লীগ। রবিবার বিকালে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মো.হেলাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূঁইয়া ও কসবা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এড. মকবুল হোসেন তালুকদার। সম্মাননাপ্রাপ্ত নেতারা হলেন বীর মুক্তিযোদ্ধা সফিউল্লাহ, মুসলিমRead More


আওয়ামী লীগের ইতিহাস, দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত থাকার ইতিহাস: গণপূর্তমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের ৭৫ বছরের ইতিহাস, দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত থাকার ইতিহাস। সুখে-দুঃখে, দুর্যোগে-দুর্বিপাকে সর্বদা গণমানুষকে সঙ্গে নিয়ে সব প্রতিবন্ধকতা জয় করে এগিয়ে যাওয়াই বাংলাদেশ আওয়ামী লীগের দৃপ্ত প্রত্যয়। রোববার (২৩ জুন) বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া শহরের বঙ্গবন্ধু স্কয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা আওয়ামী লীগের পক্ষে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, আওয়ামী লীগকে প্রথম থেকে এখন পর্যন্ত চক্রান্তের পর চক্রান্তRead More


সরাইল প্রেসক্লাবের সাংবাদিকদের  সাথে নবনির্বাচিত  উপজেলা পরিষদ  চেয়ারম্যানের মতবিনিময়

মোহাম্মদ মাসুদ, সরাইল।ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ শের আলম মিয়া সরাইল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। রবিবার সকালে প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টারের  সভাপতিত্বে,  সাহিত্য ও পাঠাগার সম্পাদক জহিরুল ইসলাম রিপনের পরিচালনায়  উপজেলা পরিষদে  অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য  রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শের আলম মিয়া,  প্রেসক্লাবের সহ সভাপতি মোঃশামসুল আরেফিন ও এস,কে ইউসুফ, সহসাধারণ সম্পাদক শেখ মোঃ ইব্রাহিম,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ,সদস্য শেখ সিরাজুল ইসলাম, সহযোগী সদস্য দিপক কুমার দেবনাথ। এসময় উপজেলা চেয়ারম্যান সকলের সহযোগিতা কামনা করেন।


সরাইলে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়ির সরাইলে আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে উপজেলা আওয়ামিলীগ ও অংঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। রোববার ২৩ জুন সকালে উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধু মুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এসে আলোচনা মিলিত হয়। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শের আলম মিয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড: নাজমুল হোসেন, বীরমুক্তিযোদ্ধা আবদুর রাশেদ, এড জয়নাল উদ্দিন জয়, এড আশরাফ উদ্দিন মন্তুু, সরাইল সদরRead More


সরাইলে প্রবাসী স্বামীর জমানোর টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে সংসার- সংবাদ সম্মেলন

মোহাম্মদ মাসুদ, সরাইল।ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক কুয়েত প্রবাসীর সারাজীবনের জমানো টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে অন্যত্র সংসার করছেন তার স্ত্রী। এই ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা (জাগুর পাড়া বন্দেরহাটি) এলাকায়। রোববার (২৩ জুন) সরাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী শাহান উদ্দিন। এসময় প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী’র সভাপতিত্বে লিখিত বক্তব্য পড়ে শুনান শাহান উদ্দিন।সংবাদ সম্মেলনে মো.শাহান লিখিত বক্তব্যে বলেন, জীবিকার তাগিদে কুয়েতে ছিলাম দীর্ঘদিন। ২০০৯ সালের ১৩ অক্টোবর পাশের উপজেলা আশুগঞ্জ এর সোহাগপুর এলাকার গোলাপ মিয়ার মেয়ে লিপি আক্তারের সাথে পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। তাদের ঘরে সাদ (৯)Read More


আখাউড়ায় কালের কণ্ঠের বাবুকে মারধরের অভিযোগে যমুনা টিভির মিশু গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় কালের কণ্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবুর ওপর হামলার অভিযোগে যমুনা টিভি ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি মহিউদ্দিন মিশুকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টের নোম্যানস ল্যান্ডে মারধরের এ ঘটনা ঘটে। আহত বিশ্বজিৎ পাল বাবুকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তিনি বাদী হয়ে মহিউদ্দিন মিশুকে আসামি করে আখাউড়া থানায় মামলা করেন। বিশ্বজিৎ পাল বাবুর বাড়ি আখাউড়া পৌর এলাকার রাধানগরে এবং মহিউদ্দিন মিশুর বাড়ি একই উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার সংলগ্ন সাহেবনগরে। মামলায় বাদী উল্লেখ করেন, আগে থেকেই মহিউদ্দিন মিশুরRead More


জেলা আওয়ামী লীগের বৃক্ষরোপণ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে জেলা আওয়ামী লীগ। শুক্রবার (২১ জুন) সকাল ১১টায় এ কর্মসূচি পালিত হয়। সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের কাশীনগর বালুর মাঠ এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে শতাধিক মানুষের মধ্যে ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ ও রোপণ করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনের কর্মসূচি পালন করছে জেলা আওয়ামী লীগ। বৃক্ষরোপণ ও চারা বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়েছে। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু,Read More


This site is protected by wp-copyrightpro.com