সরাইল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যানের মতবিনিময়
[Web-Dorado_Zoom]
মোহাম্মদ মাসুদ, সরাইল।ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ শের আলম মিয়া সরাইল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
রবিবার সকালে প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টারের সভাপতিত্বে, সাহিত্য ও পাঠাগার সম্পাদক জহিরুল ইসলাম রিপনের পরিচালনায় উপজেলা পরিষদে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শের আলম মিয়া, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃশামসুল আরেফিন ও এস,কে ইউসুফ, সহসাধারণ সম্পাদক শেখ মোঃ ইব্রাহিম,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ,সদস্য শেখ সিরাজুল ইসলাম, সহযোগী সদস্য দিপক কুমার দেবনাথ।
এসময় উপজেলা চেয়ারম্যান সকলের সহযোগিতা কামনা করেন।
« সরাইলে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত (Previous News)



















